কালারপপ লাক্স লিপস্টিক | ঠোঁটগুলো কথা বলুক!

নিকিতা বাড়ৈ · Sep 13, 2018 · 1 min read

কালারপপ লাক্স লিপস্টিক | ঠোঁটগুলো কথা বলুক!

সাজগোজ বেশিরভাগ মেয়েরাই পছন্দ করে। অনেকে বেশি মেকআপ নয় হালকা মেকআপ করতে ভালোবাসে। এতো ধরনের মেকআপ-এর মধ্যে দেখা যায় আর কিছু না হোক লিপস্টিক মেয়েরা খুব বেশিই পছন্দ করে। লিপস্টিক এমন একটি মেকআপ যেটা অন্য কোন মেকআপ না ব্যবহার করেলও, লিপস্টিক-টাই যথেষ্ট চেহারাটিকে আকর্ষণীয় করে তোলার জন্য। চেহারার মধ্যে সুন্দর দুটি ঠোঁট ফুটফুটে হয়ে থাকে আর এই ঠোঁট দুটোই পুরো চেহারাটির অন্য সব কিছুর মেকআপ-এর কমতিটিকে ঢেকে ফেলে।

ব্যক্তিগতভাবে আমি নিজেই বেশিরভাগ দিন অফিসে যেতে শুধু মাত্র লিপস্টিক ব্যবহার করি। যেটা আমার চেহারায় খুব সিম্পলি আকর্ষণীয় একটি লুক দেয়।

আমার একটি প্রিয় ব্র্যান্ড-এর লিপস্টিক হলো কালারপপ লাক্স লিপস্টিক্স (Colourpop LUX LIPSTICKS)।

অনেকেই আছে যারা পুরোপুরি ম্যাট লিপস্টিক পছন্দ করেন না। তারা মোলায়েম আবার দীর্ঘ সময় টিকে থাকে সুন্দর লিপস্টিক পছন্দ করেন। সেই ক্ষেত্রে কালারপপ লাক্স লিপস্টিক হলো সব থেকে বেস্ট। কারণ এই ফুল কভারেজ লিপস্টিক যা লং-লাস্টিং, আকর্ষণীয় রঙ, মখমল ম্যাট ফিনিশিং, আরামদায়ক এবং ঠোঁটকে আদ্র ও নরম রাখে। পরিবেশবান্ধব চাপ ও অকালে বার্ধক্য বৃদ্ধি থেকে ঠোঁটকে রক্ষা করে কারণ এটি ফল এবং সবুজ বীজ অঙ্কুর দিয়ে সমৃদ্ধ।

[picture]

 

প্রোডাক্ট ডেসক্রিপশন

কালারপপ-এর লাক্স লিপস্টিক্স-গুলো খুবই ভালো কোয়ালিটি-এর। লিপস্টিক-গুলো দেখতেও খুবই চমৎকার ও আকর্ষণীয়। লিপস্টিক-গুলোর মধ্যে তারার সুন্দর ডিজাইন করা। ব্যাপারটি খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। বাইরের কভারটি গোল্ডেন কালার-এর খুব সুন্দর। কালারপপ লাক্স লিপস্টিক-এর ২৪ টি কালার রয়েছে। এই লিপস্টিক্স গুলোর নেট ওয়েট ৩.৫ গ্রাম।

মূল্য এবং রেটিং

এই প্রোডাক্ট-টি একটু বেশি দাম। আর ভালো মানের জিনিসের দাম একটু বেশি থাকাটাই স্বাভাবিক। সেটা ব্যবহার করার পরই নিশ্চিত হতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে একে রেটিং দিবো ৯/১০। বর্তমানে এর মার্কেট প্রাইস হচ্ছে ১,০০০ টাকা।

কোথায় পাবেন

বেশ কিছু বড় কসমেটিক্স-এর দোকানসহ যমুনা ফিউচার পার্ক আর সীমান্ত স্কয়ারে অবস্থিত শপ.সাজগজ.কম-এ পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট-টি। চাইলে ঘরে বসে অনলাইন-এও অর্ডার করতে পারেন।

আজকে আপনাদের সাথে কালারপপ লাক্স লিপস্টিক্স-এর আমার প্রিয় ৪ টি কালার-এর অনুভূতি ও রিভিউ শেয়ার করবো।

 

১) ColourPop Gallop Crème Lux Lipstick (কালারপপ গ্যালপ ক্রিম লাক্স লিপস্টিক)

হাইড্রেটিং বাটার  সমৃদ্ধ এই ক্রিমি-ম্যাট লিপস্টিক-টি দীর্ঘ সময় পর্যন্ত ঠোঁটে খুব মসৃণ ভাবে থাকে। এই কালারটি খুবই সুন্দর লালচে খয়েরি, যা যে কোন ধরনের গায়ের রঙের সাথেই সুন্দর মানিয়ে যাবে। কোন মেকআপ না করে শুধু এই লিপস্টিক-টি ব্যবহার করলেও অনেক ফুটফুটে দেখাবে।

২) ColourPop Little League Matte Lux Lipstick  (কালারপপ লিটল লিগ ম্যাট লাক্স লিপস্টিক)

অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ, এই স্মুথ ভেলভেট ম্যাট লিপস্টিক-টি খুবই পিগমেনটেড যা ঠোঁটের উপর নরম ব্লারিং আভাস তৈরি করে। এই কালার-টি এমন যে, একবার লাগালে বার বারই ব্যবহার করতে ইচ্ছে করবে। এই কালার-টি মিডিয়াম ডার্ক রোজি ওয়ার্ম যা প্রতিদিনের ব্যবহারের জন্য ঠিক আছে এবং উজ্জ্বল একটি লুক পাওয়া যায়। এই সব ধরনের গায়ের রঙের ব্যবহারের উপযোগী।

৩) ColourPop Liquid Courage Crème Lux Lipstick (কালারপপ লিকুইড কারেজ ক্রিম লাক্স লিপস্টিক)

এই কালারটি ইট লাল শেড-এর। খুবই স্মুথ হাইড্রেটিং বাটার-সমৃদ্ধ এই ক্রিমি-ম্যাট লিপস্টিকটি ঠোঁটকে দীর্ঘ সময় পর্যন্ত খুবই মসৃণ রাখে। যাদের গায়ের রঙ উজ্জ্বল কিংবা ফর্সা তাদের এই কালারটি ব্যবহার করলে আরো বেশি ব্রাইট দেখাবে আর যাদের গায়ের রঙ একটু চাপা তাদের রঙের সাথে এই কালার-টি খুব সুন্দর মিলিয়ে যাবে এবং আকর্ষণীয় দেখাবে।

৪) ColourPop Paparazzi Matte Lux Lipstick (কালারপপ পাপারাজ্জি ম্যাট লাক্স লিপস্টিক)

অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ নির্যাস ঠোঁটকে খুবই মোলায়েম একটি অনুভূতি দেয়। এই কালারটি গোলাপি কোরাল এর। যারা পিংক শেড পচ্ছন্দ করেন তাদের জন্য এই কালারটি খুবই মিষ্টি। এই শেডটি সব ধরনের গায়ের রঙের সাথেই ভালো মানাবে।

তাই ঠোঁট রাঙান সুন্দর রঙে।

 

ছবি- কালারপপ.কম, ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

আরও পড়ুন

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

কালারপপ আল্ট্রা ম্যাট লিকুইড লিপস্টিক
মেকআপ

কালারপপ আল্ট্রা ম্যাট লিকুইড লিপস্টিক

মেকাপের জগতে লিকুইড লিপস্টিক বর্তমানে ভালোই পরিচিত। আর আজকে যে প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি, তা একটা লিকুইড লিপস্টিক এর। সেটা হলো, কালারপপ আল্ট্রা ম্...

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?
মেকআপ

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে...

প্রিয় ১০টি পিংক লিপস্টিক
ঠোঁটের সাজ

প্রিয় ১০টি পিংক লিপস্টিক

যে মেয়েটা কোনরকম মেকআপ ই ব্যবহার করে না, সেও কিন্তু একটুখানি লিপস্টিক দিতে ভালোবাসে। আজকে লিখতে বসেছি আমার ফেভারিট ১০টি পিংক লিপস্টিক নিয়ে। এগুলোর টেক...

…