ব্রোঞ্জার ব্যবহার | ৯টি টিপস জেনে করুন পারফেক্ট মেকআপ

জান্নাতুল মৌ · Nov 13, 2017 · 1 min read

ব্রোঞ্জার ব্যবহার | ৯টি টিপস জেনে করুন পারফেক্ট মেকআপ

বর্তমান সময়ে মেকআপ ব্যবহারে ব্রোঞ্জার শব্দটি অতি পরিচিত। মেকআপ লাভারদের কাছে এই মেকআপ প্রোডাক্টটি অনেক বেশী জনপ্রিয়। এটি সাধারণত দিনের বেলা ন্যাচারাল মেকআপের জন্যে করা হয়। এতে হালকা শিমার থাকে যা আমাদের ফেইসে একটা সান-কিসড লুক দেয় এবং ফেইসে হালকা কন্ট্যুরের ভাব আনে। যা দেখতে অনেক আকর্ষনীয় লাগে। যারা দিনের বেলা কন্ট্যুরিং পছন্দ করেন না, চোখ বন্ধ করে ব্রোঞ্জার ব্যবহার করেই সুন্দর এবং ন্যাচারাল লুক পেতে পারেন। চলুন তবে দেখে নেই ৯টি টিপস!

ব্রোঞ্জার ব্যবহার করতে টিপসসমূহ

(১) স্কিন টোন মিলিয়ে কিনতে হবে

ব্রোঞ্জার কেনার সময় সবসময় স্কিন কালার, টোন বুঝে কিনতে হবে। স্কিনের থেকে ১-২ শেড ডার্ক কালার ব্রোঞ্জার কিনতে হবে। বেশি লাইট শেইডের হলে তা ফেইসে ভালোভাবে বোঝা যাবে না এবং বেশি ডার্ক কালারের ব্যবহারে ফেইস দেখতে বাজে লাগবে।

ব্রোঞ্জার স্কিন টোন মিলিয়ে কিনবেন - shajgoj.com

(২) স্কিন টাইপ বুঝে কিনতে হবে

ব্রোঞ্জার ব্যবহারে স্কিন টাইপের কথা মাথায় রাখতে হবে। আপনার যদি নরমাল অথবা অয়েলি স্কিন হয়, তাহলে ব্যবহার করুন পাউডার ব্রোঞ্জার। ড্রাই স্কিন হলে ক্রিম বেইজ ব্রোঞ্জার ইউজ করুন।

(৩) পাউডার-এর পর ব্যবহার করুন

সবসময় ফাউন্ডেশন ব্যবহারের পর, তা পাউডার দিয়ে সেট করে তারপর ব্রোঞ্জার অ্যাপ্লাই করুন। এটি আপনার ব্রোঞ্জার পাউডার ভালোভাবে ব্লেন্ড হতে সাহায্য করবে। ফাউন্ডেশনের পর পাউডার ব্যবহার না করে ব্রোঞ্জার ইউজ করলে তা ব্লেন্ড করতে অনেক বেশি কষ্ট হবে।

(৪) ব্রোঞ্জার ব্রাশ ব্যবহার করুন

ব্রোঞ্জার ব্রাশ - shajgoj.com

সবসময় ব্রোঞ্জার ব্যবহারের সময় ব্রাশের দিকে খেয়াল রাখুন। অনেক বড় অথবা অনেক ছোট ধরণের ব্রাশ দিয়ে ব্যবহারের চেষ্টা করবেন না। ব্যবহার করুন ব্রোঞ্জার ব্রাশ/অ্যাঙ্গেল ব্রাশ। এগুলো ব্যবহারের জন্য তৈরি হয়, যা আপনার ব্রোঞ্জারকে ফেইসে পারফেক্টভাবে ব্যবহারে সাহায্য করে।

(৫) অতিরিক্ত শিমার যেন না থাকে

ব্রোঞ্জার কেনার আগে খেয়াল রাখবেন, সেটি যেন অতিরিক্ত শিমারি না হয়। অতিরিক্ত শিমার ফেইসে ব্যবহার করলে তা দেখতে মোটেও ভালো লাগবে না।

(৬) কন্ট্যুরিং এরিয়াতে ব্যবহার করতে হবে

ব্রোঞ্জার কন্ট্যুরিং এরিয়াতে ব্যবহার - shajgoj.com

ফেইসের যে সব স্থানে আমরা কন্ট্যুরিং করে থাকি, বিশেষ করে ওই সব স্থানেই ব্যবহার করতে হয়। ব্রোঞ্জার পাউডার ব্রাশে নিয়ে আমাদের চিক বোনের নিচের দিকে, কপালে হেয়ার লাইনের দিকে, থুতনির নিচে ব্রোঞ্জার লাগাতে হবে এবং ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। খেয়ার রাখতে হবে  যাতে চারদিকে অতিরিক্ত ছড়িয়ে না যায়।

(৭) অতিরিক্ত ব্যবহার করা যাবে না

অনেকে ফেইসে অতিরিক্ত ব্যবহার করে ফেলে। যা দেখতে খুব একটা ভালো লাগে না। সবসময় পরিমাণ মতো ব্যবহার করলেই তা দেখতে ভালো লাগে।

(৮) ভালোভাবে ব্লেন্ড করতে হবে

পারফেক্ট ন্যাচারাল মেকআপের মূল শর্ত ব্লেন্ডিং। ব্যবহারের পর তা অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড না করলে তা দেখতে হাস্যকর লাগবে।

(৯) গলাতেও ব্রোঞ্জার দিন

ব্রোঞ্জার শুধুমাত্র ফেইসে অ্যাপ্লাই না করে হালকাভাবে গলার দুই পাশেও ব্যবহার করতে হবে। তাতে ফেইস এবং গলার মেকআপে মিল থাকবে।

এই তো ছিল ব্রোঞ্জার ব্যবহারের কিছু টিপস। আশা করি, টিপসগুলো আপনাদের মেকআপে ব্রোঞ্জার ব্যবহারের ক্ষেত্রে হেল্পফুল হবে।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ব্রোঞ্জিং vs কনট্যুরিং | ফেইসের কোন কোন এরিয়ায় ও কীভাবে করবেন?
মেকআপ

ব্রোঞ্জিং vs কনট্যুরিং | ফেইসের কোন কোন এরিয়ায় ও কীভাবে করবেন?

মেকআপ জগতে ব্রোঞ্জার ও কনট্যুর বেশ পরিচিত দুটি নাম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধু নাম জানলেও এগুলো সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানেন না। ফলে প্র...

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে
মেকআপ

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে

ফেইসটাকে একটু স্লিম এবং শার্প দেখাতে কন্ট্যুরিং- এর জুড়ি নেই। বিশেষ করে যাদের ফেইস একটু হেলদি। এছাড়াও ফাউন্ডেশন লাগানোর পরে কিন্ত আমাদের ফেইসটা দেখতে...

হাইলাইটার, ব্রোঞ্জার, ব্লাশ- একটি ফেইস প্যালেটেই সবকিছু!
রিভিউ

হাইলাইটার, ব্রোঞ্জার, ব্লাশ- একটি ফেইস প্যালেটেই সবকিছু!

আচ্ছা! একটি কমপ্লিট মেকআপ লুকের জন্য কী কী প্রোডাক্ট লাগে, বলুন তো? বেইজের জন্যে প্রয়োজন হয়- ফাউন্ডেশন, ফেইস পাউডার, কনসিলার, কন্ট্যুরিং ক্রিম! এরপরই...

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!
মেকআপ

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!

মেকআপ করেও যদি ন্যাচারাল ও রিফ্রেশিং একটি লুক পাওয়া যায় তবে সেটা তো ভালোই হয়, তাই না? দেখে মনে হবে যেন কোনো মেকআপই বুঝি করা হয়নি, ব্যাপারটাও বেশ ইন্টা...

আরও পড়ুন

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং-এর পার্থক্য কোথায়?
মেকআপ

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং-এর পার্থক্য কোথায়?

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং! সত্যি বলতে কি এই দুটো ব্যাপারকে আমরা অনেকেই একই রকম ভাবি। অনেকে আবার ভাবেন ব্রোঞ্জার ও কন্ট্যুর একই শেডের প্যালেট দিয়েই করা যা...

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!
মেকআপ

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!

ফাউন্ডেশন ও কনসিলার ফেইসে প্রোপারলি সেট করার জন্য সেটিং পাউডার একটি অ্যাসেনশিয়াল প্রোডাক্ট। আপনি মেকআপে বিগেইনার কিংবা এক্সপার্ট যেটাই হয়ে থাকুন না ক...

ফাল্গুনের সাজ
মেকআপ

ফাল্গুনের সাজ

বছর ঘুরে আবার চলে আসছে বসন্ত। আর বসন্তের প্রথম দিনটিকে বরণ করে নেয়ার জন্যে আমাদের উৎসাহের কোনো কমতি নেই। কীভাবে বরণ করে নেবেন বসন্তের প্রথম দিনটিকে? ক...

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

…