৫টি মাস্ট ট্রাই হাইলাইটার হ্যাকস!

জান্নাতুল মৌ · Aug 29, 2021 · 1 min read

৫টি মাস্ট ট্রাই হাইলাইটার হ্যাকস!

আমাকে যদি প্রশ্ন করা হয়, মেকআপ প্রোডাক্টসের মধ্যে সবচেয়ে ফেভারিট কোনটি? আমি তো চোখ বন্ধ করে উত্তর দেব, হাইলাইটার!! আমি জানি, আপনাদের বেশিরভাগের মতামত আমার মতামতের সাথে মিলে যাবে। কারণ, গ্লোয়িং ফেইস কার না ভালো লাগে, বলুন? আর হাইলাইটার নিয়ে আমরা ইন্টারনেট ঘাঁটলে বহু রকমের হ্যাকস দেখে থাকি। তার মধ্যে কিছু হ্যাকস বেশ কাজের, আবার কিছু একদমই ইউজলেস! একজন হাইলাইটার লাভার হবার কারণে আমি কিন্তু বেশ কিছু হ্যাকস ট্রাই করেছি। তার মধ্যে কয়েকটি হ্যাকস আমার বেশ ভালো লেগেছে এবং আসলেই ইউসফুল। সেই হাইলাইটার হ্যাকসগুলো নিয়েই আমার আজকের আর্টিকেল। তাহলে, ৫টি চমৎকার হাইলাইটার হ্যাকস যেগুলো আসলেই আমার ক্ষেত্রে কাজ করেছে সেগুলো সম্পর্কে জেনে নিন!

৫টি মাস্ট ট্রাই হাইলাইটার হ্যাকস

ন্যাচারাল গ্লোয়িং ফেইসের জন্য

৫ মিনিটেই ঝটপট মেকআপ ট্রিকস ফলো করেছে একজন

হাইলাইটার আমরা নরমালি ফেইসের হাই পয়েন্ট গুলো যেমন - চিকবোন, কপাল, নাকের উপরে, কিউপিডস বো, আইব্রো বোন, থুতনি ইত্যাদিতে অ্যাপ্লাই করে থাকি। তবে, এখন যে চমৎকার একটা হ্যাক সম্পর্কে জানাবো, তাতে কিন্তু আপনি ন্যাচারাল গ্লোয়িং ফেইস পেয়ে যাবেন। এজন্য, প্রথমে আপনার ফেইসে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এরপর একটি ছোট পাত্রে আপনার পাউডার হাইলাইটার থেকে একটু খানি হাইলাইটার একটা টুথপিকের সাহায্যে স্ক্র্যাপ করে নিন। এর সাথে কয়েক ড্রপ লিকুইড হাইলাইটার মিক্স করে নিন। এই মিশ্রণটি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে পুরো ফেইসে লাগিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ফাউন্ডেশন লাগান। আপনি নিজেই টের পাবেন যে, কী পরিমাণে গ্লো দিচ্ছে আপনার ফেইস।

হাইলাইটারের সাহায্য ভেঙে যাওয়া ব্রোঞ্জার ফিক্স করুন

হাত থেকে মেকআপ প্রোডাক্টস পড়ে গিয়ে ভেঙে যাওয়া মেকআপ লাভারদের কাছে খুবই কমন বিষয়। আর কষ্ট তখনই লাগে যখন পছন্দের মেকআপ প্রোডাক্টটি ভেঙে যায়। আপনার পছন্দের ব্রোঞ্জারটি যদি ভেঙে যায়; তবে মন খারাপের কিছু নেই। ব্রোঞ্জারের ভাঙা অংশে কয়েক ড্রপ লিকুইড হাইলাইটার এবং কয়েক ড্রপ রাবিং অ্যালকোহল যোগ করুন। এরপর একটা টিস্যু পেপারের সাহায্যে হালকা চেপে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। দেখবেন আপনার ভেঙে যাওয়া ব্রোঞ্জারটি একদম নতুনের মত হয়ে গিয়েছে। তবে, ব্রোঞ্জার যদি ভেঙে একদম গুঁড়ো হয়ে যায়, তবে কিন্তু এই হ্যাকটি তেমন কাজে দিবেনা।

হাইলাইটারের সাহায্যে ফুলার লিপস

কিউপিডস বো তে হাইলাইটার অ্যাপ্লাই করছেন একজন

ফুলার লিপস দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগে। আজকাল অনেক অনেক নারী তাই লিপস ফিলারের দিকে ছুটছে। তবে সবাই তো আর লিপস ফিলার করার সাহস করবে না। তাই না? তাদের জন্যেই এই মেকআপ হ্যাক টি। এটি লিপসকে ইনস্ট্যান্টলি বেশ আকর্ষণীয় দেখাবে। আমরা নরমালি, লিপস্টিক লাগানোর পরে ঠোঁটের উপরে কিউপিডস বো (আপার লিপের ডাবল কার্ভ শেইপ) তে হাইলাইটার অ্যাপ্লাই করি। এতে কিন্তু খুব বেশি পরিবর্তন আসে না। ব্যাপারটা যদি একটু উল্টোভাবে করি তবে লিপ ফিলারের ইফেক্ট মেকআপের মাধ্যমেই পেয়ে যাবেন। এজন্য, প্রথমে কিউপিডস বো তে হাইলাইটার অ্যাপ্লাই করুন। এরপর লিপ লাইনারের সাহায্যে লিপস লাইন করে নিন এবং আপনার পছন্দমত একটা লিপস্টিক লাগিয়ে লিপ লাইনারের সাথে ব্লেন্ড করে দিন।

আন্ডার আই ব্রাইটেনিং এর জন্য হাইলাইটার

অনেক আপুরাই আছেন যারা ডার্ক সার্কেল নিয়ে বেশ ভুগছেন। কনসিলার লাগানোর পরেও কেনো জানি চোখ দেখতে ব্রাইট আর সতেজ লাগে না। তাদের জন্য এই অসাধারণ হ্যাকটি অনেক ভালো কাজ করবে। এজন্য; আপনার হাতে কিছুটা কনসিলার নিয়ে এর সাথে কয়েক ফোঁটা লিকুইড হাইলাইটার মিশিয়ে নিন। এটা আপনার আন্ডার আইতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিন। দেখবেন, আন্ডার আই দেখতে অনেক ব্রাইট লাগছে।

হাইলাইটার দিয়ে কনট্যুরিং

হাইলাইটার কনট্যুরিং এর কাজে ব্যবহার করছেন একজন

শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না?? হাইলাইটার দিয়ে আবার কী করে কনট্যুরিং করে!!! জ্বি করা যাবে। এজন্য আপনাকে বানিয়ে নিতে হবে কনট্যুরিং এর জন্য একটি DIY প্রোডাক্ট এবং সেটা অবশ্যই হাইলাইটার দিয়ে। এজন্য; একটি খালি হাইলাইটার বা ফেইস পাউডারের প্যানের মধ্যে কিছুটা ব্রোঞ্জার স্ক্র্যাপ করে নিন। এর মধ্যে অল্প কিছু পাউডার হাইলাইটার যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কয়েক ফোঁটা রাবিং অ্যালকোহল মিক্স করুন। টিস্যু পেপারের সাহায্যে চেপে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আপনার DIY প্রোডাক্টটি রেডি। এটি দিয়ে দিনের বেলা কনট্যুরিং করে নিলে ফেইসে খুব সুন্দর সানকিসড লুক পাওয়া যাবে।

 

এই তো জেনে নিলেন, ৫টি মাস্ট ট্রাই হাইলাইটার হ্যাকস সম্পর্কে। আশা করছি, অসাধারণ এই হ্যাকসগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর ( জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি। আর অনলাইনে আপনার মেকআপ প্রোডাক্টস কিনতে পারেন শপ. সাজগোজ.কম থেকে। ভালো থাকুন।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?
মেকআপ

আপনার মেকআপে হাইলাইটার সঠিকভাবে ব্যবহার করছেন কি?

এখন সব নারীরাই সৌন্দর্য সচেতন। সৌন্দর্যের কথা ভাবলে প্রথমেই মাথায় আসে মেকআপের কথা। এখন দেখা যায় প্রায় প্রতিদিনই মেয়েরা মেকআপ করেই বের হচ্ছেন। পরিবেশ ও...

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?
মেকআপ

গ্লোয়ি ও ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করবেন?

প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য খুব সুন্দর করে মেকআপ করেছেন। কিন্তু লাইট পড়লেই ফেইস দেখতে অতিরিক্ত হাইলাইটেড লাগছে। ফেইসের হাইলাইটিং পয়েন্টগুলোতে অতিরি...

হাইলাইটার নিয়ে যত কথা
মেকআপ

হাইলাইটার নিয়ে যত কথা

মেক-আপের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে হাইলাইটার। খুব সুন্দর করে সাজুগুজু করার পর সঠিক ভাবে হাইলাইটার দিতে না পারলে বা ভুল জায়গায় হাইলাইট করার মাধ্যমে স...

হাইলাইটার, ব্রোঞ্জার, ব্লাশ- একটি ফেইস প্যালেটেই সবকিছু!
রিভিউ

হাইলাইটার, ব্রোঞ্জার, ব্লাশ- একটি ফেইস প্যালেটেই সবকিছু!

আচ্ছা! একটি কমপ্লিট মেকআপ লুকের জন্য কী কী প্রোডাক্ট লাগে, বলুন তো? বেইজের জন্যে প্রয়োজন হয়- ফাউন্ডেশন, ফেইস পাউডার, কনসিলার, কন্ট্যুরিং ক্রিম! এরপরই...

আরও পড়ুন

ব্রোঞ্জিং vs কনট্যুরিং | ফেইসের কোন কোন এরিয়ায় ও কীভাবে করবেন?
মেকআপ

ব্রোঞ্জিং vs কনট্যুরিং | ফেইসের কোন কোন এরিয়ায় ও কীভাবে করবেন?

মেকআপ জগতে ব্রোঞ্জার ও কনট্যুর বেশ পরিচিত দুটি নাম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধু নাম জানলেও এগুলো সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানেন না। ফলে প্র...

ম্যাট মেকাপ লুককে ডিউয়ি / গ্লোয়ি করে তোলার ১২টি দারুণ উপায়
মেকআপ

ম্যাট মেকাপ লুককে ডিউয়ি / গ্লোয়ি করে তোলার ১২টি দারুণ উপায়

আজকাল মেকাপ করতে পছন্দ করে না এমন নারী খুজে পাওয়া মুশকিল। তবে মেকাপ লুকটা যে ম্যাট ফিনিসই হতে হবে এমন কোনো কথা নেই। মেকাপে গ্লোয়ি একটা লুক আসলে দেখতেও...

ডিউয়ি মেকআপ লুক | লক্ষ্য রাখুন ১১টি বিষয়!
মেকআপ

ডিউয়ি মেকআপ লুক | লক্ষ্য রাখুন ১১টি বিষয়!

মেকআপ ট্রেন্ডে এই সময়ে লিড দিচ্ছে ডিউয়ি বা গ্লোয়ি লুক। স্টাইল ম্যাগাজিনে অথবা ইন্সট্রাগ্রাম, ফেইসবুক স্ক্রল করলে বিভিন্ন সেলিব্রেটির সফট গ্ল্যাম ডিউয়ি...

ফুল কভারেজ মেকআপের প্রোডাক্টস পেয়ে যাবেন মাত্র ৭৫০ টাকার মধ্যে!
মেকআপ

ফুল কভারেজ মেকআপের প্রোডাক্টস পেয়ে যাবেন মাত্র ৭৫০ টাকার মধ্যে!

ভালো ব্র্যান্ডের মেকআপ আইটেমস কিনতে গেলেই অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে! মেকআপ প্রোডাক্টস কিনতে গেলে এমন চিন্তাই প্রথমে মাথায় আসে, তাই না? সাধ্যের মধ্যে...

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস
মেকআপ

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস

নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আমাদের কতো না আয়োজন।কিন্তু সবসময় কি সম্ভব হয় একদম পারফেক্টভাবে নিজেকে ফুটিয়ে তুলতে। অসুস্থতা এবং সময়ের অভাবে যত্ন না নেও...

ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্ট ফিক্স করার দারুণ কিছু হ্যাকস!
মেকআপ

ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্ট ফিক্স করার দারুণ কিছু হ্যাকস!

খুব শখ করেই সেদিন হাইএন্ড ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেট কিনলাম। বলাই বাহুল্য, বেশ এক্সপেনসিভ ছিলো। হঠাৎ একদিন আই মেকআপ করতে গিয়ে হাত ফসকে ফ্লোরে পড়ে গে...

…