গলার ছোপ ছোপ দাগ দূর করুন ১টি হোমমেইড প্যাকেই!

তটিনী · May 15, 2013 · 1 min read

গলার ছোপ ছোপ দাগ দূর করুন ১টি হোমমেইড প্যাকেই!

গলার ছোপ ছোপ দাগ দূর করে পার্টিতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায়! আজকাল তাই মেয়েরা ব্লাউজের কাটিং-এ পরিবর্তন এনে নিজেকে অন্যরূপে সাজিয়ে তুলছেন। এখনকার ট্রেন্ড হচ্ছে বড় গলার ব্লাউজের সাথে শাড়ী এবং একটি গর্জিয়াস খোঁপা! কিন্তু সবাই কি এই ট্রেন্ড মানতে পারে? এই ট্রেন্ড মানতে গিয়ে অনেকের মাথায় চিন্তার আকাশ ভেঙ্গে পড়ে! কারো গলা কালো সমস্যা আবার কারো গলার ছোপ ছোপ দাগ নিয়ে সমস্যা।

কালো গলা ও গলায় থাকা ছোপ ছোপ দাগের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। হাজার চেষ্টা করেও এই সমস্যার সমাধান পাচ্ছেন না! এমনকি গোসলের সময় ভালোমতো ঘষেও এই দাগ থেকে মুক্তি পাওয়া যায় না। এই সমস্যার জন্য পার্টির সাজ নষ্ট হয়ে আপনার কি মনে ভীষণ কষ্ট? আর চিন্তা নেই! পার্টির সাজ যেন আপনার কালো ও ছোপ ছোপ দাগের জন্য নষ্ট না হয়ে যায় তার জন্য একটি দারুণ ঘরোয়া পদ্ধতির কথা বলছি! তাই মন থেকে ঝেড়ে ফেলুন অবাঞ্ছিত ছোপ ছোপ দাগ আর কালো গলার সমস্যা!

নিচের পদ্ধতি অনুযায়ী পেস্ট বানিয়ে নিয়মিত গলায় লাগান। নিজেই দেখবেন কেমন করে আপনার গলার ছোপ ছোপ কালো দাগ ও কালো গলার সমস্যা ধীরে ধীরে কমে যায়!

গলার ছোপ ছোপ দাগ দূর করার প্যাক তৈরির উপকরণ

  •  উপটান- ১ চা চামচ
  •  হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • গোঁটা করে ভাঙা এলাচি- অল্প পরিমাণ
  • এলাচি গুঁড়ো- ১ টেবিল চামচ
  • জিরা ভাঙা- অল্প পরিমাণ
  • লেবুর রস- কয়েক ফোটা
  • ভিটামিন ই ক্যাপসুল- ১টি (ভেঙে নিতে হবে)
  • দেশি ঘি- পরিমাণমতো
  • দুধ- পরিমাণমতো
  • বাদাম তেল বা নারিকেল তেল- পরিমাণমতো

প্যাক ব্যবহারের প্রণালী

প্রথমে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট বানান। এরপর একটি ব্রাশের সাহায্যে গলায় ভালো করে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। ৪০ মিনিট পর শুকিয়ে এলে, গোলাপজল দিয়ে আস্তে আস্তে একটি কাপড় ভিজিয়ে প্যাকটি তুলে ফেলুন। এই পেস্ট গোসলের সময় গলায় এবং ঘাড়ের অংশে নিয়মিত লাগান। এতেই দূর হয়ে যাবে আপনার কালো গলা ও ছোপ ছোপ দাগযুক্ত গলার সমস্যা!

 বাড়তি টিপস

  • প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শাক-সবজি ও ফলমূল খান।
  • প্রচুর পানি পান করুন।

গলার কালো ও ছোপ ছোপ দাগের সমস্যা নিয়ে চিন্তা আর রইলো না! ইচ্ছে মতো বিভিন্ন ডিজাইনের গলার পোশাক পড়ুন আর থাকুন স্টাইলিশ সবসময়!

আপনি যদি রেগ্যুলার স্কিন কেয়ারে অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তবে সাজগোজ হতে পারে আপনার জন্য নির্ভরযোগ্য জায়গা। সাজগোজের দুটি ফিজিক্যাল শপ রয়েছে যার একটি সীমান্ত স্কয়ার ও অপরটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত। আর অনলাইনে প্রোডাক্ট কিনতে চাইলে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন!

ছবি- সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

গলা ব্যথার উপশমে ৯টি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়
স্বাস্থ্য

গলা ব্যথার উপশমে ৯টি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়

শীতকাল আমাদের অনেকের জন্য আনন্দের হলেও এ সময় আমাদের অনেকেরই গলা ব্যথা, কাশি ও ঠাণ্ডার মতো সমস্যা দেখা দিতে পারে। শীতের সময় আবহাওয়ার পরিবর্তন আমাদের শর...

পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়
ত্বকের যত্ন

পায়ে অস্বস্তিকর কালো ছোপ ছোপ দাগ! জেনে নিন এই ৮টি উপায়

সূর্যের ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মি থেকে আমাদের মুখের ত্বক, ঘাড় , হাত ঢেকে রাখার অনেক চেষ্টা আমরা করলেও আমাদের পা দুটিকে সূর্য রশ্মি থেকে বাঁচানোর...

আরও পড়ুন

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!

ত্বকে বেশির ভাগ সমস্যা-ই সৃষ্টি করে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। এর জন্য বেসিক স্কিন কেয়ারে সব সময় বলা হয় ‘দিনের বেলা স্কিন কেয়ারে সানস্ক্রিন অ্যাপ্লা...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

মেসতা কেন হয় এবং কীভাবে এই স্কিন প্রবলেম দূর করা যায়?
ত্বকের যত্ন

মেসতা কেন হয় এবং কীভাবে এই স্কিন প্রবলেম দূর করা যায়?

মেসতা নিয়ে ভুগছেন এমন অনেকেই আছেন। ট্রিটমেন্ট নেয়ার পর হয়তো কমছে কিন্তু ট্রিটমেন্ট বন্ধ করলেই আবার আগের মতন অবস্থা। বয়স বাড়ার সাথে সাথে অনেকরই মেসতা (...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?
ত্বকের যত্ন

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?

ঠিকঠাক স্কিন কেয়ার রুটিন মেনে চলে আপনি মুখের ত্বকের উজ্জ্বলতা আর ফার্মনেস (Firmness) ঠিক রেখেছেন। কিন্তু খেয়াল করে দেখলেন গলার কাছে চামড়াটা কেমন যেন শ...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

…