ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং-এর পার্থক্য কোথায়?

sub-editor · Dec 24, 2017 · 1 min read

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং-এর পার্থক্য কোথায়?

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং! সত্যি বলতে কি এই দুটো ব্যাপারকে আমরা অনেকেই একই রকম ভাবি। অনেকে আবার ভাবেন ব্রোঞ্জার ও কন্ট্যুর একই শেডের প্যালেট দিয়েই করা যায়। পার্থক্যটাই বা কি আর! একদিন এক আপুকে এই কমন ভুলটিই করতে দেখলাম। পরে যখন ওনাকে বললাম দুইটি সম্পূর্ণ ভিন্ন জিনিস তখন উনি আমাকে বললেন ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং এর ব্যাপারটি ওনার কাছেও পরিষ্কার না। আপনিও এই একই ভুল করছেন না তো?

একটি পারফেক্ট মেকাপের খুব ইম্পর্টেন্ট দুটি ধাপ হলো কন্ট্যুরিং এবং ব্রোঞ্জিং। আপনার যদি মেকাপের প্রতি আগ্রহ থাকে তবে এসব ছোট ছোট ব্যাপারগুলো জানা খুব জরুরী। কন্ট্যুরিং ও ব্রোঞ্জিং কী, কোনটি কখন করা হয়, মুখের কোন অংশে ব্রোঞ্জিং ও কোন অংশে কন্ট্যুরিং করবেন, কোনটির জন্য কোন শেড ব্যবহার করবেন আসুন জেনে নিই।

[picture]

ব্রোঞ্জিং তখনই করা হয় যখন আপনি একটু ট্যানিং লুক চাইবেন। অনেকেই আছেন একটু ন্যাচারাল মেকাপ পছন্দ করেন। আবার বলা যেতে পারে আপনি যদি ওয়ার্ম আন্ডারটোন পছন্দ করেন তখন ব্রোঞ্জিং করবেন। ওয়ার্ম আন্ডারটোন বলতে হতে পারে ব্রাউন, অরেঞ্জি, ইয়েলোয়ি বা গোল্ডেন আন্ডারটোন। ব্রোঞ্জিং মূলত করা হয় গায়ের রঙয়ে সান ট্যানিং ভাব আনার জন্য। তাই আপনার মুখের যে জায়গাতে ন্যাচারালি সূর্য্যের আলো পড়ে ওই জায়গাগুলোতে ব্রোঞ্জার ব্যবহার করবেন। নিচে ছবিতে দেখানো আছে মুখের কোন অংশগুলোতে ব্রোঞ্জার ব্যবহার করা হয়।

যেহেতু আপনি আপনার স্কিনটোনে ন্যাচারালি ওয়ার্ম ভাব আনার জন্য ব্রোঞ্জিং করছেন তাই ব্রোঞ্জার হবে একটু শিমারি বা শাইনি।

এবার আসুন কন্ট্যুরিংয়ে। কন্ট্যুরিং সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। কন্ট্যুরিং করা হয় মুখে একটি সুন্দর শেইপ আনার জন্য। কন্ট্যুরিং আপনার মুখে শ্যাডো তৈরি করবে। এর মানে হলো আপনি যদি আপনার চিক বোনকে আরেকটু স্পষ্ট করতে চান বা আপনার কপাল যদি বড় হয় তাহলে তার কিছু অংশ ঢাকতে চান তাহলে কন্ট্যুরিং করবেন। মুখের কোন কোন জায়াগায় কন্ট্যুরিং করতে হয় ছবিতে দেখে নিন।

যেহেতু শ্যাডো আনার জন্য কন্ট্যুরিং করা হয় তাই কন্ট্যুর পাউডার সবসময় হবে ম্যাট এবং একটু গ্রেয়িশ শেডের।

এখন নিশ্চয় আর ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং এই দুটি ব্যাপার নিয়ে আর কনফিউজড হবেন না! যেকোন প্রোগ্রামেই একটি পারফেক্ট মেকওভার দেয়া আপনার জন্যও আশা করি সহজ হয়ে গেল।

ছবি - পিন্টারেস্ট ডট কম, স্টাইলক্রেজ ডট কম, পিক্সাবে ডট কম

লিখেছেন - শাবনাজ বেনজীর

সম্পর্কিত লেখা

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে
মেকআপ

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে

ফেইসটাকে একটু স্লিম এবং শার্প দেখাতে কন্ট্যুরিং- এর জুড়ি নেই। বিশেষ করে যাদের ফেইস একটু হেলদি। এছাড়াও ফাউন্ডেশন লাগানোর পরে কিন্ত আমাদের ফেইসটা দেখতে...

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

ব্রোঞ্জিং vs কনট্যুরিং | ফেইসের কোন কোন এরিয়ায় ও কীভাবে করবেন?
মেকআপ

ব্রোঞ্জিং vs কনট্যুরিং | ফেইসের কোন কোন এরিয়ায় ও কীভাবে করবেন?

মেকআপ জগতে ব্রোঞ্জার ও কনট্যুর বেশ পরিচিত দুটি নাম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধু নাম জানলেও এগুলো সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানেন না। ফলে প্র...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)

আগের অংশে দেখানো হয়েছিল ফাউন্ডেশন দেওয়ার কিছু বেসিক নিয়ম । আজকের পার্টে থাকবে কিভাবে মুখে কোন অংশ কন্ট্যুরিং , কোন অংশে ব্লাস, কোন অংশে হাইলাইটস করা হ...

আরও পড়ুন

ব্রোঞ্জার ব্যবহার | ৯টি টিপস জেনে করুন পারফেক্ট মেকআপ
বেইজ মেকআপ

ব্রোঞ্জার ব্যবহার | ৯টি টিপস জেনে করুন পারফেক্ট মেকআপ

বর্তমান সময়ে মেকআপ ব্যবহারে ব্রোঞ্জার শব্দটি অতি পরিচিত। মেকআপ লাভারদের কাছে এই মেকআপ প্রোডাক্টটি অনেক বেশী জনপ্রিয়। এটি সাধারণত দিনের বেলা ন্যাচারাল...

ব্রোঞ্জিং এবং কনট্যুরিং এর মধ্যে পার্থক্য কী?
ভিডিও

ব্রোঞ্জিং এবং কনট্যুরিং এর মধ্যে পার্থক্য কী?

ব্রোঞ্জিং এবং কনট্যুরিং ! সত্যি বলতে কী এই দুটো ব্যাপারকে আমরা অনেকেই একই রকম ভাবি। আপনিও এই একই ভুল করছেন না তো? একটি পারফেক্ট মেকআপের খুব ইম্পর্টেন্...

জেনে নিন, ৯টি দারুণ মেকাপ টিপস অ্যান্ড ট্রিকস
মেকআপ

জেনে নিন, ৯টি দারুণ মেকাপ টিপস অ্যান্ড ট্রিকস

নিজেকে মেকাপে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কে না চায়! এ জন্য দরকার পারফেক্টভাবে মেকাপটা করা। আমি কি পারব পারফেক্টলি মেকাপ করতে?? আমি তো অতো পারদর্শী না। এ...

মেকাপ ট্রিকস | রাউন্ড ফেইস হোক স্লিম এবং শার্প!
বিউটি টিপস

মেকাপ ট্রিকস | রাউন্ড ফেইস হোক স্লিম এবং শার্প!

গোলাকার থুঁতনির এড়িয়া, প্রশস্ত কপাল, চওড়া চিক বোন এগুলোই রাউন্ড ফেইস শেইপের অধিকারীদের বৈশিষ্ট্য। রাউন্ড ফেইস এর অধিকারীরা এগুলো নিয়ে চিন্তায় থাকেন যে...

নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!
মেকআপ

নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!

প্রত্যেকটি মানুষেরই ফেইস শেইপ বা কাটিং আলাদা। নাক, চোখ, ঠোঁট- সবটাই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যার চেহারার গড়ন যেমনই হোক না কেন, সবাই কিন্তু চায় যে তাকে দে...

জেনে নিন, ফাউন্ডেশন নির্বাচনে স্কিন আন্ডারটোন নির্ধারণ করার কিছু ট্রিকস !
বেইজ মেকআপ

জেনে নিন, ফাউন্ডেশন নির্বাচনে স্কিন আন্ডারটোন নির্ধারণ করার কিছু ট্রিকস !

মেকাপ করতে গেলে যে প্রোডাক্টটির কথা সবার আগে মনে পড়ে তা হলো ফাউন্ডেশন । ফাউন্ডেশন নিয়ে তো আমাদের কনফিউশনের শেষ নেই । বিশেষ করে যখন ফাউন্ডেশন কিনতে যাই...

…