নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)

সাজগোজ উপ সম্পাদক · Sep 03, 2013 · 1 min read

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)

আগের অংশে দেখানো হয়েছিল ফাউন্ডেশন দেওয়ার কিছু বেসিক নিয়ম । আজকের পার্টে থাকবে কিভাবে মুখে কোন অংশ কন্ট্যুরিং , কোন অংশে ব্লাস, কোন অংশে হাইলাইটস করা হয়। তাছাড়া নাক শেপ করা, বড় কপালনকে একটু চাপা করা ইত্যাদি।

প্রথমে ছবিতে দেখানো খয়েরি রঙ হলো কন্ট্যুরিং পার্ট, লাল রঙ হলো হাইলাইটস পার্ট এবং বেগুনি রঙ হল ব্লাশ পার্ট।

[picture]

কন্ট্যুরিং পার্ট:

মুখের মোটা গড়নকে পাতলা করার জন্য ৪ জায়গায় কন্ট্যুরিং করার দরকার হয়।

(১) প্রতিদিনের জন্য হালকা কালারের ব্রাউন শেড ( ত্বকের থেকে এক শেড গাঢ় )

(২) রাতের পার্টি অথবা ভারী মুখের বেস করতে হলে মুখের ত্বকের থেকে ২/৩ শেড গাঢ় ব্রাউন শেড নিয়ে কন্টরিং করতে হবে।

কন্ট্যুরিং করার নিয়ম:

গালের অংশ - মুখের চিকবোনের নিচে (ছবিতে দেয়া আছে ) , কন্ট্যুরিং করার প্রধান অংশ। অন্য কোথায় না করলেও এখানে কন্ট্যুরিং করতে হবে।

মুখের জ লাইন (jaw line) - মুখের শেপ লম্বাটে অথবা একটু চোখা ফিনিশিং আনার জন্য মুখের থুতনিতে ব্রাশ দিয়ে কন্ট্যুরিং করতে হবে হালকা করে, যাতে বোঝা না যায়। একদম কানের সাইড থেকে শুরু করে, ঠোঁটের কোনার নিচ পর্যন্ত কন্টরিং করতে হবে ( ছবিতে দেয়া আছে)।

নাকের শেপ - নাকের শেপ লম্বাটে করার জন্য, নাকের দু পাশে একদম-ই হালকা কন্ট্যুরিং পাউডার অথবা ক্রিম নিয়ে, ব্রাশ দিয়ে লম্বা করে লাগিয়ে, ভালো করে ব্লেন্ড করতে হবে।

কপাল - যাদের কপাল বড়, তাদের কপালকে চাপা করার জন্য হাইলাইটস করার অংশের উপরে দিক থেকে চোখের ভ্রুর উপরে অংশ পর্যন্ত কন্ট্যুরিং করতে হবে। যাদের কপাল ছোট তারা কপালে কন্ট্যুরিং করা থেকে বিরত থাকুন।

( মনে রাখবেন, ভারী মেকাপ ছাড়া কখনই গাঢ় রঙ দিয়ে কন্ট্যুরিং করবেন না। মেক-আপ বেমানান লাগবে। মুখের বেস তৈরিতে সবচেয়ে কঠিন কাজ হলো কন্ট্যুরিং করা। তাই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে।)

cntব্লাশ অন:

ব্লাশ অন সাধারণত হালকা গোলাপি বেশি মানায়। তাছাড়া আজকালকার নিউ ট্রেন্ড হল কমলা কালারের ব্লাশ অন। কমলা কালারের ব্লাশ দিলে মুখ কিছুটা ফর্সা দেখায়। পার্টিতে যাওয়ার জন্য গাঢ় কোন কালার দিয়ে ব্লাশ দিতে পারেন।

ব্লাশ দেয়ার নিয়ম:

যেখানে কন্টরিং করা হয়েছে তার উপর অংশে, চিক বোনের কিছুটা নিচ থেকে শুরু করে মুখের হেয়ার লাইন পর্যন্ত ব্লাশ দিবেন। হেয়ার লাইন থেকে শুরু করে আপেল পার্ট পর্যন্ত ব্লাশ দিতে হবে। ভালো করে আপেল পার্ট থেকে শুরু করে হেয়ার লাইন পর্যন্ত ( নিচ থেকে উপরে ) ব্লেন্ড করতে হবে।

হাইলাইটস পার্ট:

মুখের সেন্টার পয়েন্টগুলো উজ্জ্বল (হাইলাইটস) করার জন্য ব্যবহার করা হয় শিমার পাউডার অথবা ক্রিম ব্লাশ।

(১) যাদের ত্বকের রঙ ফর্সা তারা সাদা, ন্যাচারাল গোলাপি, হালকা গোল্ড কালারের শিমার কালার নিয়ে হাইলাইটস করতে পারেন।

(২) যাদের ত্বকের রঙ চাপা তারা ন্যাচারাল অথবা হালকা গোল্ড কালারের শিমার কালার নিয়ে হাইলাইটস করতে পারেন।

হাইলাইটস করার নিয়ম:

(১) গালের অংশে - গালের চিক বোনের উপরের অংশে, চোখের নিচে অংশে হাইলাইটস করতে হয়। নাকের সাইডের নিচের অংশ থেকে শুরু করে চিক বোনের উপরের অংশ পর্যন্ত করতে হবে।

(২) নাকের অংশে - নাকের মাঝখানে ( নজ ব্রিজ ) এ লম্বা করে হাইলাইটস দিতে হবে।

(৩) কপাল - কপালের মাঝখানে, দুই ভ্রুর মাঝের অংশে হাইলাইটস করবেন।

(৪) ঠোঁটের উপরে এবং নিচে - ঠোঁটের উপরে এবং নিচে ছবিতে দেখানো অংশে কিউপিড বও এবং টিপ অফ চিনে হালকা করে হাইলাইটস করতে হবে।

আশা করি পোস্টটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

লিখেছেন - তাপসী

ছবি - সোশিউমি ডট আইই

সম্পর্কিত লেখা

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে
মেকআপ

কন্ট্যুরিং শেড নির্বাচন করে নিন ৭টি বিষয় জেনে

ফেইসটাকে একটু স্লিম এবং শার্প দেখাতে কন্ট্যুরিং- এর জুড়ি নেই। বিশেষ করে যাদের ফেইস একটু হেলদি। এছাড়াও ফাউন্ডেশন লাগানোর পরে কিন্ত আমাদের ফেইসটা দেখতে...

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

আরও পড়ুন

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?
মেকআপ

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?

বলা যায়, ২০২২ সালে এসেই হেভি ফাউন্ডেশন ও কনট্যুর এর ট্রেন্ড বদলে যেতে শুরু করলো। এই বছরে তো পুরোদমেই হেভি মেকআপ লুকের জায়গা দখল করে নিয়েছে সফট ডিউয়ি ফ...

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?
মেকআপ

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?

মেকআপ ট্রেন্ডে পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। ভারী মেকআপ বা মিনিমাল মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই!...

কীভাবে ব্লাস অন দিবো ?
মেকআপ

কীভাবে ব্লাস অন দিবো ?

মনের মত করে ব্লাস পাবো, কিন্তু মনের মত করে কি আমরা ব্লাস দিতে পারি। সবার-ই আলাদা মুখের গড়ন থাকে। এক এক মুখের গড়নে আলাদাভাবে ব্লাস অন লাগাতে হয়। প্র...

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং-এর পার্থক্য কোথায়?
মেকআপ

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং-এর পার্থক্য কোথায়?

ব্রোঞ্জিং ও কন্ট্যুরিং! সত্যি বলতে কি এই দুটো ব্যাপারকে আমরা অনেকেই একই রকম ভাবি। অনেকে আবার ভাবেন ব্রোঞ্জার ও কন্ট্যুর একই শেডের প্যালেট দিয়েই করা যা...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

মেকাপ ট্রিকস | রাউন্ড ফেইস হোক স্লিম এবং শার্প!
বিউটি টিপস

মেকাপ ট্রিকস | রাউন্ড ফেইস হোক স্লিম এবং শার্প!

গোলাকার থুঁতনির এড়িয়া, প্রশস্ত কপাল, চওড়া চিক বোন এগুলোই রাউন্ড ফেইস শেইপের অধিকারীদের বৈশিষ্ট্য। রাউন্ড ফেইস এর অধিকারীরা এগুলো নিয়ে চিন্তায় থাকেন যে...

…