কীভাবে ব্লাস অন দিবো ?

সাজগোজ উপ সম্পাদক · Aug 26, 2013 · 1 min read

কীভাবে ব্লাস অন দিবো ?

মনের মত করে ব্লাস পাবো, কিন্তু মনের মত করে কি আমরা ব্লাস দিতে পারি। সবার-ই আলাদা মুখের গড়ন থাকে। এক এক মুখের গড়নে আলাদাভাবে ব্লাস অন লাগাতে হয়। প্রথমে ব্লাস লাগানর পার্ট টুকু বাছাই করতে হবে। গালে আপেলের মত দেখতে জায়গায় হল সব চেয়ে কমন পার্ট ব্লাস লাগানোর। তাছাড়া গালের আপেল পার্ট ব্লাস দিলে অনেকটা ন্যাচারাল লাগে। মুখে হাসি দিলে যে জায়গা টা ফুলে উঠে সেটাই হল আপেল পার্ট। আপনি আপনার চিক বোন খেয়াল করুন। চিক বোনে আপেল পার্ট থাকে, তার নিচের অংশ হল কন্টরিং এর জন্য। ঠিক মত ব্লাস এবং কন্টরিং করলে মুখের শেপ সুন্দর আনা যায়। মেক-আপ বেস-ও সুন্দর হয়। মোটামটি ৫ রকমের মুখের গড়ন বেশি দেখা যায়। আপেল পার্টে সামান্য ব্লাস লাগিয়ে নিচ থেকে উপরের কানের অংশ পর্যন্ত ভালো করে ব্লেন্ড করতে হবে। জেনে নেয়া যাক কীভাবে গড়ন অনুযায়ী মুখে ব্লাস করতে হবে।

কীভাবে ব্লাস দিতে হবে ?

ব্লাস দেয়ার আগে বাছাই করতে হবে ভালো মানের ব্লাস ব্রাশ। ব্রাশে পাওডার ব্লাস নিয়ে, অতিরক্ত টুকু ফু দিয়ে ঝেড়ে ফেলতে হবে। মুখের গড়ন অনুযায়ী ব্রাশ নিবেন। মুখের গড়নের থেকে ছোট ব্রাশ কখনই নিবেন না। এতে করে সঠিক শেপ আসবে না মুখের। আয়নার দিকে তাকিয়ে, একটি হাসি দিন। মুখের আপেল পার্টটা ফুটে উঠবে। তারপর ব্রাশে ব্লাস নিয়ে ঠোঁটের অংশ থেকে গালের সাইডের চুলের অংশ পর্যন্ত ভালো করে ব্লেন্ড করুন। মনে রাখবেন কখনই ব্লাশ ঠোঁট পর্যন্ত না যায়। খালি আপেল অংশ টুকুই করবেন।

[picture]

  • ওভাল শেপের মুখের গড়ন

ওভাল শেপের মুখে সবচেয়ে সুন্দর করে মেক-আপের বেস করা যায়। অনেকভাবে ব্লাস দেয়া যায় এই গড়নের মুখে। মুখের আপেলে ব্লাশ লাগিয়ে ব্রাশ দিয়ে আপেল থেকে কান পর্যন্ত ব্লাস করতে পারেন। মনে রাখতে হবে মুখ থেকে কানের সাইডে যেতে হবে, কানের সাইড থেকে মুখের দিকে নয়। এছাড়া আপেল থেকে এঙ্গেল করে গালের সামান্য নিচ পর্যন্ত ব্লাশ ব্লেন্ড করতে পারেন। এতে করে গোল মুখ কিছুটা লম্বা লাগবে।

  • রাউন্ড শেপের মুখের গড়ন

রাউন্ড শেপের মুখের গড়ন যেমন লম্বা হয় তেমন চওড়াও। তাই মুখের আপেল পার্টটাও অনেক বড় থাকে। মুখের গড়নটা কে একটু চাপা করতে আপেল পার্ট টা কে V শেপ করে ব্লাশ অন লাগান। আপেল পার্টের নাকের অংশ কে ভি এর কোণা করে এবং গালের সাইডের পুরো অংশ নিয়ে ব্লাস লাগান। আরও এফেক্ট আনতে থুতনিতেও ব্লাশ অন লাগান।

  • চার কোণা শেপের মুখের গড়ন

চারকোণা শেপ এমন যেটা মুখের কপাল, গাল এবং থুতনি এক সমান। এ ধরনের মুখে ব্লাস লাগানো একদম সোজা। চোখের মাঝ খান অংশ বরাবর আপেল পার্ট এ ব্লাশ লাগিয়ে মুখের যে অংশে মাথার চুল আছে, সে অংশ পর্যন্ত নিয়ে ব্লেন্ড করতে হবে। মুখের লুক টাকে আরও সফট করতে কপালে এবং থুতনির নিচে ব্লাশ দিবেন।

  • হার্ট শেপ

হার্ট শেপে কপাল বড় থাকে, এবং আপেল পার্ট উঁচু থাকে। এই শেপের গাল অনেক আঁকাবাঁকা থাকে। আপেল পার্ট এ ভি শেপে ব্লাশ অন লাগিয়ে, ব্রুর উপর পর্যন্ত ব্লাশ অন লম্বা করে গাল থেকে লাগাতে হবে। এতে করে বড় কপাল কিছু টা হলেও ছোট লাগবে। কপাল এর সাথে পুরো মুখ ব্যালেন্স হবে।

  • অব্লং শেপেড় মুখের গড়ন

 এই শেপ আংশিকভাবে চারকোনা মুখের শেপের মত। চারকোণা শেপের মুখের মত করেই ব্লাস লাগাতে হবে কিন্তু সেটা কোনভাবে নাকের নিচ পর্যন্ত যাবে না।

blush

ছোট টিপস- মুখে একটু ডিউ ভাব, শাইনি ভাব আনার জন্য মেক-আপ শেষ করার পর অবশিষ্ট যে ব্লাস ব্রাশে লেগে থাকবে সেটা নাকে লম্বালম্বি করে, কপালে এবং থুতনিতে লাগাতে পারেন। মনে রাখবেন এই অংশ করতে কোন অতিরিক্ত ব্লাসের দরকার নেই

 ধন্যবাদ সবাইকে।

ছবি - ডিভাইনওয়ানটুওয়ানসেভেন ডট ব্লগস্পট ডট কম, ফ্যাশনাইজারস ডট কম

লিখেছেন - তাপসী

সম্পর্কিত লেখা

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?
মেকআপ

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?

বলা যায়, ২০২২ সালে এসেই হেভি ফাউন্ডেশন ও কনট্যুর এর ট্রেন্ড বদলে যেতে শুরু করলো। এই বছরে তো পুরোদমেই হেভি মেকআপ লুকের জায়গা দখল করে নিয়েছে সফট ডিউয়ি ফ...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ২)

আগের অংশে দেখানো হয়েছিল ফাউন্ডেশন দেওয়ার কিছু বেসিক নিয়ম । আজকের পার্টে থাকবে কিভাবে মুখে কোন অংশ কন্ট্যুরিং , কোন অংশে ব্লাস, কোন অংশে হাইলাইটস করা হ...

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?
মেকআপ

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?

মেকআপ ট্রেন্ডে পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। ভারী মেকআপ বা মিনিমাল মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই!...

আরও পড়ুন

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

স্কিনটোন অনুযায়ী সঠিক ব্লাশ শেইড সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

স্কিনটোন অনুযায়ী সঠিক ব্লাশ শেইড সিলেক্ট করবেন কীভাবে?

মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই একটা পিংক শেইডের ব্লাশের দিকে চোখ আটকে যায় রুবাইদার। পিংক খুব পছন্দের কালার হওয়ায় রুবাইদা সাথে সাথেই ব্লাশটা কিনে ফেলে।...

হেয়ার কাট

মুখের শেপ অনুযায়ী বেছে নিন হেয়ার কাট

সব সময় একঘেয়েমি চুলের কাট দিতে দিতে বিরক্ত হয়ে যান অনেকেই । তাই নুতুন কিছু চুলের কাট দিতে চান যে কোনো বয়সের মানুষই । তবে অনেকেই আমরা জানি না যে আসলে আ...

মুখের টিউমার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?
সুস্থতা

মুখের টিউমার থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিকেই সাধারণত টিউমার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। আর সেটা যদি হয় মুখে বা মুখগহ্বরের যেকোনো জায়গায়, তখন তাকে মুখের টিউমার বলা হ...

মুখের সাথে মানানসই চুলের সাজ
হেয়ার স্টাইল

মুখের সাথে মানানসই চুলের সাজ

মেয়েদের সৌন্দর্যের অনেকাংশ নির্ভর করে চুলের সাজের উপর।আর সেটা যদি হয় চেহারার গড়ন অনুযায়ী তাহলে তো কথাই নেই।আমাদের সবার চেহারার shape এক না।কাউকে এ...

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!
সুস্থতা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!

আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এই সুস্বাদু ফল আমাদের সবারই খেতে কমবেশি ভালো লাগে এবং নারী-পুরুষ সবার জন্যই আপেল খাওয়ার উপকারিতা অনেক বেশি। ড...

…