মুখের সাথে মানানসই চুলের সাজ

সাজগোজ উপ সম্পাদক · Jun 11, 2013 · 1 min read

মুখের সাথে মানানসই চুলের সাজ

মেয়েদের সৌন্দর্যের অনেকাংশ নির্ভর করে চুলের সাজের উপর।আর সেটা যদি হয় চেহারার গড়ন অনুযায়ী তাহলে তো কথাই নেই।আমাদের সবার চেহারার shape এক না।কাউকে এক স্টাইল ভালো লাগে তো কাউকে আরেক স্টাইল। তাই অন্ধভাবে কাউকে অনুসরণ না করে আগে নিজেকে বুঝুন, নিজের চেহারার গড়নকে বুঝুন।আপনাদের বেস্ট হেয়ার স্টাইল বেছে নেয়ার জন্য আজ কিছু জরুরি টিপস এবং ইনফর্মেশন দেয়া হল।

প্রথেমে জানতে হবে কত ধরনের ফেস কাট আছে এবং সেগুলোর সাথে মানানসই হেয়ার স্টাইল।

গোলাকার শেপঃ

round

এই গড়নের মেয়েরা ব্যাককম্ব করে স্টাইল করলে চেহারা কিছুটা ওভাল শেপ দেখাবে।এতে করে তাদের দেখতে সুন্দর লাগবে।যদি ব্যাংস করতে চান তবে চোখের নিচ পর্যন্ত লম্বা করে কাটবেন।যদি আপনার চুল ছোট হয় তাহলে লেয়ারস করতে পারেন।এর ফলে আপনার চেহারা কিছুটা লম্বা দেখাবে।আর চুল কাটার সময় খেয়াল রাখতে হবে, যেন কানের দুই পাশের অংশ একটু চাপা দেখায়। মাথার ওপরের ও সামনের অংশের চুল অপেক্ষাকৃত বড় ও খাড়া রাখতে হবে।

ওভাল শেপঃ

ov

এই শেপের মেয়েদের হেয়ার স্টাইল নিয়ে টেনশনের কোন কারণ নেই।এরা যেমন ভাবেই চুলের স্টাইল করুক না কেন তাদের সুন্দর ভাবে মানিয়ে যায়।তাই তাদের জন্য বিশেষ কোন টিপস নেই।

স্কোয়ার অথবা চারকোণা ফেসঃ

3

যদি আপনি এই শেপের অধিকারী হয়ে থাকেন তবে আপনার চুল লম্বা আর ফ্লওইং হতে হবে।এই shape এ দেখা যায় চিবুকের অংশটা বেশি প্রশস্ত হয়।ফ্লওইং বৈশিষ্ট্য চিবুকের প্রশস্ততা কমিয়ে আনে। যদি আপনার চুল ছোট হয়ে থাকে তাহলে চুল পেছন থেকে গোল করে কাটুন,পারলে কার্ল করুন।আর লম্বা চুলে ব্যাংস কেটে নাটকীয় লুক দিতে পারেন।যাতে করে সবার নজর শুধু আপনার কপালের অংশে থাকবে।লেয়ার হেয়ার কাটিং আয়তাকার মুখের জন্য সবচেয়ে ভালো।

হার্ট শেপঃ

heart shape

যাদের কপালের অংশ প্রশস্ত আর চিবুকের কাছে narrow তাদেরকে এই শেপের অধিকারী বলা যায়।তাই সব সময় এমন স্টাইল প্রেফার করতে হবে যেটাতে কপাল ঢাকা থাকে।যেমন ব্যাংস,চাইনীজ কাট। চুল যদি ছোট হয় সেক্ষেত্রে সেগি,বব কাট মানাবে ভাল।পিছনে লেয়ার করে সামনে ব্যাংস করলেও trendy লুক আনা যায়।

লম্বাটে শেপঃ

lmb

আপনারা ফ্ল্যাট আয়রন ব্যবহার করা থেকে দূরে থাকবেন।কারন এতে আপনাদের মুখটা আরো লম্বা দেখাবে।ফ্রন্ট লেয়ার করে পেছনে স্টেপ কাট করতে পারেন অথবা পার্টি তে যাওয়ার সময় কার্ল করতে পারেন।চুল টেনে বাঁধবেন না।

ডায়মন্ড শেপঃ

diamond

এদের দেখতে অনেকটা ওভাল শেপের মত লাগে।এদের মুখ যতটা না প্রশস্ত তার চেয়ে লম্বা বেশি।হেয়ার স্টাইল নেওয়ার সময় কপাল ও থুতনির সঙ্গে সামঞ্জস্য রেখে এমন চুলের স্টাইল নিতে হবে, যাতে গালের হাড় ছোট দেখায়।এমু এবং লেয়ার কাট আপনাদের সবচেয়ে বেশি মানাবে।ব্যাংস করতে চাইলে খেয়াল রাখবেন সেটা যেন বেশি ছোট না হয়।সামনে একটু ফুলিয়ে পেছনে পনিটেইল করতে পারেন,চুল টেনেও বাঁধতে পারেন।

আপনার গঠন কেমন তা বুঝতে হলে একটি বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার shape অনুযায়ী লিপস্টিক দিয়ে এঁকে নিন।তারপর আমার দেয়া তথ্য অনুযায়ী মিলিয়ে নিন আপনার গড়নটি।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ ৫০০ পিক্স

সম্পর্কিত লেখা

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!
হেয়ার স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!

সবসময় তো হেয়ার প্রবলেমের সল্যুশন বা হেয়ার কেয়ার টিপস নিয়ে আলোচনা করি। এবারের টপিকটা একটু ভিন্ন! পারফেক্ট হেয়ার স্টাইল ছাড়া আপনার ওভারঅল লুকটা কিন্তু ই...

নিজেই করি নেইল আর্ট | বর্ষার কদম ফুল!
নেইলস

নিজেই করি নেইল আর্ট | বর্ষার কদম ফুল!

অনেক গরমের পরে একটু একটু করে বৃষ্টির ছোঁয়া পাওয়া যাচ্ছে এই কম কিসের। আর কিছুদিন পরেই দেখা যাবে ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে গুলো একরাশ কদম হাতে দাঁড়িয়ে আ...

হেয়ার কাট

মুখের শেপ অনুযায়ী বেছে নিন হেয়ার কাট

সব সময় একঘেয়েমি চুলের কাট দিতে দিতে বিরক্ত হয়ে যান অনেকেই । তাই নুতুন কিছু চুলের কাট দিতে চান যে কোনো বয়সের মানুষই । তবে অনেকেই আমরা জানি না যে আসলে আ...

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল

হাল ফ্যাশনে হেয়ার স্টাইল অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। হেয়ার কাট, কালার, রিবন্ডিং বা কার্লিং, পার্ম আরো কত কী - সবই এখন ফ্যাশনের অন্তর্ভুক্ত। তবে যে ফ্...

আরও পড়ুন

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!
হেয়ার স্টাইল

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!

সৌন্দর্য বর্ধনে চুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন সময় কেমন কিংবা কোন পোশাক বা কোন মেকআপ-এর সাথে কেমন হেয়ার স্টা...

কীভাবে ব্লাস অন দিবো ?
মেকআপ

কীভাবে ব্লাস অন দিবো ?

মনের মত করে ব্লাস পাবো, কিন্তু মনের মত করে কি আমরা ব্লাস দিতে পারি। সবার-ই আলাদা মুখের গড়ন থাকে। এক এক মুখের গড়নে আলাদাভাবে ব্লাস অন লাগাতে হয়। প্র...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?
চুলের যত্ন

এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?

বাঙালি নারীদের কাছে লম্বা চুলের আলাদা গুরুত্ব রয়েছে। নারীদের সৌন্দর্যে চুলের অবদান অনস্বীকার্য। ঘন, কালো ও লম্বা চুল অনেকেরই পছন্দ। বিজ্ঞানীদের মতে প্...

চুল পাতলা হয়ে যাওয়ার কারণ ও করণীয় কী জানেন?
চুলের যত্ন

চুল পাতলা হয়ে যাওয়ার কারণ ও করণীয় কী জানেন?

সাধারণত সব মেয়েই চুলের স্টাইল নিয়ে অনেক বেশি সচেতন। সবাই চান চুল হবে মসৃণ, ফুরফুরে নরম আর ঘন। আর ঘন চুল থাকলে আপনি অনেক বেশী হেয়ার স্টাইল করতে পারবেন...

…