চুল পাতলা হয়ে যাওয়ার কারণ ও করণীয় কী জানেন?

রোকসানা আকতার · Oct 24, 2016 · 1 min read

চুল পাতলা হয়ে যাওয়ার কারণ ও করণীয় কী জানেন?

সাধারণত সব মেয়েই চুলের স্টাইল নিয়ে অনেক বেশি সচেতন। সবাই চান চুল হবে মসৃণ, ফুরফুরে নরম আর ঘন। আর ঘন চুল থাকলে আপনি অনেক বেশী হেয়ার স্টাইল করতে পারবেন যেমন চুল কোঁকড়ানো বা সোজা করা এমনকি লেয়ার করার জন্য ঘন চুল খুব ভালো। লেয়ার কিন্তু ঘন চুলেই অনেক বেশী ভাল লাগে। আপনার চুল যদি পাতলা হয় তাহলে চুলে লেয়ারিং কিন্তু ভালো হয় না বা ভালো ফোটে না। কিন্তু এটাও সত্যি আজকাল অনেক কারণেই আমরা চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছি। আর এই চুল পড়ে যাওয়া রোধে সবাই অনেক শ্যাম্পু কন্ডিশনার ব্যবহারও করছি। বিভিন্ন তেল ইউজ করছি। তবে চুল পড়ে যাওয়া রোধে কিন্তু বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী চুলের যত্ন নেওয়া উচিৎ। কারণ ওনারাই ভালো জানেন কেন চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে আর কীভাবে এই চুল পাতলা হওয়া বন্ধ করা যাবে। যাই হোক, চলুন জেনে নেই চুল পাতলা হয়ে যাওয়ার কারণ ও করণীয় নিয়ে বিস্তারিত...

চুল পাতলা হয়ে যাওয়ার কারণ ও করণীয়

চুল পাতলা হয়ে যাওয়ার কারণ

অনেক কারণেই আমাদের চুল পড়ে। আমাদের দৈনন্দিন জীবন যাপন চুল পড়ে যাওয়ার সাথে এমনভাবে জড়িত যা আমরা উপেক্ষা করতে পারি না। কিছু গুরুত্বপূর্ণ কারণ যেমন -

১. দুশ্চিন্তা আর মানসিক চাপের কারণে চুল পড়ে সবচেয়ে বেশি। কারণ দৈনন্দিন জীবনে নানারকম স্ট্রেসের কারণে আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় আর স্বভাবতই আমাদের চুল এই অতিরিক্ত তাপমাত্রার ফলে পড়ে যেতে শুরু করে।

২. যখন আপনি ঠিকমতো সঠিক পুষ্টিকর খাবার না খাবেন, আপনার চুলও সঠিক পুষ্টি না পেয়ে দুর্বল হয়ে পড়ে। আর তা থেকেই শুরু হয় চুল পড়া।

৩. পরিবেশগত বিষয়টি আমাদের চুল পড়ার অন্যতম কারণ। ধুলাবালি দূষণের কারণে চুল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় আর যা থেকে চুল পড়ে যাওয়া শুরু হয়।

৪. অনেকে অনেক ধরনের ঔষধ খান যার কারণে চুল পড়ে যেতে পারে। অনেক ঔষধে অনেক বেশি ডোজ থাকে যার ফলে আপনার চুল পড়ে পাতলা হয়ে যেতে পারে।

কীভাবে চুল পড়া রোধ করবেন?

অনেক ধরনের সমাধানই হতে পারে আপনার চুল পড়া বন্ধ করতে। অনেক হেয়ার প্রডাক্টস যেমন শ্যাম্পু ও কন্ডিশনার আছে যা চুল পড়া বন্ধ করে। আবার আপনার চুলের স্টাইল পরিবর্তন করেও আপনার পাতলা হয়ে যাওয়া চুল দিয়ে অনেক রকম স্টাইল করতে পারেন যাতে চুল কিছুটা ঘন দেখাবে। যারা হেয়ার স্টাইল এক্সপার্ট তারা জানেন কীভাবে ও কোন হেয়ার স্টাইল করলে পাতলা চুল ঘন লাগবে। তাই হেয়ার স্টাইল করার সময় আপনার সমস্যার কথা আপনার পার্লারের হেয়ার স্টাইলিস্টের কাছে খুলে বলুন। এছাড়া রূপ বিশেজ্ঞদের পরামর্শ নিন আপনার খাবারের তালিকা ও ভাল চুলের পণ্যের জন্য। তবে চুল বিশেষজ্ঞরা অনেক ধরনের ট্রিটমেন্টের সাথে আপনার চুল পাতলা হয়ে যাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। ঘরোয়া আর প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও আপনি আপনার চুল পড়া রোধ করতে সক্ষম হতে পারেন।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল আপনি যদি আপনার জন্য একটি ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন আর স্ট্রেস থেকে নিজেকে দূরে রেখে মানসিকভাবে ভালো থাকতে পারেন তবে আপনার চুলের স্বাস্থ্যও ভালো থাকবে যা চুলকে ঝরে যেতে বাধা দেবে। তাই আপনার ডাক্তার বা রূপ বিশেষজ্ঞ  এর পরামর্শ নিন ও তা অনুসরণ করুন।

এখন চলুন দেখে নেই চুলের যত্নে কিছু তেল যেগুলো শপ সাজগোজ এ পাবেন...

 ছবি - সংগৃহীতঃ সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?
চুলের যত্ন

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?

চুল পড়ার সমস্যা কম বেশি আমরা সবাই ফেইস করি। আজকাল বিভিন্ন কারণে হেয়ার ফল প্রবলেম একটু বেশিই বেড়ে গেছে। চুলের যত্ন নিয়ে আমরা কিন্তু এখন বেশ সচেতন। ‘অ্য...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…