আপনার ছোট্ট সোনামনির ঈদ হেয়ার স্টাইল

sub-editor · Jun 21, 2016 · 1 min read

আপনার ছোট্ট সোনামনির ঈদ হেয়ার স্টাইল

আসছে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই খুশি - আনন্দের পরিমানটা অনেক গুণে বেড়ে যায় ছোট্ট সোনামণির মুখের হাসি দেখলে। তাই ঈদের দিন নিজের হেয়ারের সাথে সাথে একটু সময় বের করে আপনার বাচ্চার হেয়ার স্টাইলেও এনে দিতে পারেন কিছুটা নতুনত্ব।

আজ তাই আপনাদের সুবিধার্থে ছোট বাচ্চাদের কিছু হেয়ার স্টাইলের ধারণা দিব।

[picture]

হেয়ার স্টাইল-১

আপনার সোনামনির চুল যদি লম্বা হয় তাহলে ছবির হেয়ার স্টাইলটি করতে পারেন। এতে যা করতে হবে- সাধারণভাবেই উঁচু করে রাবার ব্যান্ড দিয়ে দুইটা ঝুঁটি করবেন। তারপর ঝুঁটি থেকে কিছুটা চুল নিয়ে দুই অংশে ভাগ করে টুইস্ট করে নিন। শেষে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। একই ভাবে অন্য ঝুঁটিতেও করুন। চাইলে টুইস্ট না করে ব্রেইড করে নিতে পারেন।

baby hair 1

হেয়ার স্টাইল-২

সবগুলো চুল নিয়ে কোণাকুণি করে চুলের গোড়া পর্যন্ত একটি ফ্রেঞ্চ ব্রেইড করুন। তারপর রাবার ব্যান্ড দিয়ে লো পনিটেইল করে ডানপাশ করে সামনের দিকে এনে দিতে পারেন।

 baby hair 2

হেয়ার স্টাইল-৩

সামনের চুল চার ভাগ করে দুপাশে দুইটি ব্রেইড করুন আর মাঝখানে দুইটি পনিটেইল করুন। শেষে এই চারটি ব্রেইড, পনিটেইল আর বাকি সব চুল নিয়ে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে পনিটেইল করুন।

baby hair 3

হেয়ার স্টাইল-৪

ডানপাশে একটি আর বাম পাশে দুইটি ব্রেইড করুন। তারপর এই তিনটি ব্রেইড কিছুটা বামে নিয়ে ছবির মত করে আরও একটি ব্রেইড করুন। তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন।

baby hair 4

হেয়ার স্টাইল-৫

চুলে সিঁথি কেটে তার ওপাশ হতে তিনবার চুল নিয়ে রাবার ব্যান্ড দিয়ে তিনটি টুইস্ট করবেন। তারপর টুইস্টগুলো আর সিঁথির এপাশের কানের উপর পর্যন্ত চুল নিয়ে একটি পনিটেইল করবেন। তারপর চুলের মাঝে সামান্য ফাঁকা করে পনিটেইলটি ভিতরে ঢুকিয়ে নিচ দিয়ে হালকা হাতে টেনে বের করে নিন। ব্যাস হয়ে গেলো। স্টেপগুলো পরিষ্কারভাবে বুঝতে ছবিটা ভালোভাবে খেয়াল করুন।

baby hair 5

হেয়ার স্টাইল-৬

চুলে সিঁথি করে সেখান থেকে কিছু পরিমাণে চুল নিয়ে নিয়ে চার/ পাঁচবার রাবার ব্যান্ড দিয়ে আটকান। তারপর চুলের মাঝখানে ফাঁক করে একেকটা ব্যান্ড দিয়ে আটকানো চুল সেই ফাঁকের মধ্যে ঢুকিয়ে নিচ দিয়ে টেনে বের করে নিন। প্রত্যেকবার একইভাবে করুন।

baby hair 6

এই হেয়ার স্টাইলগুলো থেকে যেকোনো একটি বেছে নিন। ঈদের দিনে পারফেক্ট লুক দিতে এখনই ট্রাই করে দেখুন। বাচ্চাদের চুল কখনই জোরে টেনে টেনে বাঁধবেন না।

ছবি - স্টাইলক্রেজ.কম

লিখেছেন- নীল

সম্পর্কিত লেখা

চুল সিঁথি করা থেকে হেয়ারফল বাড়ছে কি?
চুলের যত্ন

চুল সিঁথি করা থেকে হেয়ারফল বাড়ছে কি?

নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা আমরা সবসময়ই করে যাই। সেজন্যই কিন্তু সেই ছোট থেকে মা সুন্দর করে চুল আঁচড়ে সিঁথি করে দুই ঝুঁটি বা বেণীর মাধ্যমে পরিপাটীভাবে স...

ট্রেন্ডি লুক এনে দিবে কম্বো ব্রেইড হেয়ার স্টাইল   
হেয়ার স্টাইল

ট্রেন্ডি লুক এনে দিবে কম্বো ব্রেইড হেয়ার স্টাইল  

কম্বো ব্রেইড হেয়ার স্টাইলটি দেখতে খুবই কঠিন মনে হলেও যদি আপনি বেসিক ফ্রেঞ্চ ব্রেইড এবং ফিশটেইল ব্রেইড করতে পারদর্শী হয়ে থাকেন তাহলে এর মত সহজ আর আকর্ষ...

নিজে নিজেই করে ফেলুন লং লেয়ারড হেয়ার কাট
হেয়ার কাট

নিজে নিজেই করে ফেলুন লং লেয়ারড হেয়ার কাট

একই রকম হেয়ার কাটে বোর হয়ে উঠেছেন! নতুন কোন হেয়ার কাট দিতে চাচ্ছেন। তার জন্য ভরসা একমাত্র কি পার্লার বা হেয়ার স্টাইলার? না। চাইলে কিন্তু নিজেই ঘরে বসে...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!
হেয়ার স্টাইল

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!

সৌন্দর্য বর্ধনে চুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন সময় কেমন কিংবা কোন পোশাক বা কোন মেকআপ-এর সাথে কেমন হেয়ার স্টা...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!
হেয়ার স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!

সবসময় তো হেয়ার প্রবলেমের সল্যুশন বা হেয়ার কেয়ার টিপস নিয়ে আলোচনা করি। এবারের টপিকটা একটু ভিন্ন! পারফেক্ট হেয়ার স্টাইল ছাড়া আপনার ওভারঅল লুকটা কিন্তু ই...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

পার্টি বা যেকোনো দাওয়াতের জন্য পারফেক্ট এলিগ্যান্ট বান ! 
হেয়ার স্টাইল

পার্টি বা যেকোনো দাওয়াতের জন্য পারফেক্ট এলিগ্যান্ট বান ! 

আমাদের মধ্যে যাদের খুব বড় চুল নেই, তবে বান খুবই পছন্দ করি তাদের জন্য আজ রয়েছে একটি অসাধারণ বান হেয়ার স্টাইল। পার্টি বা যেকোনো দাওয়াতে আপনি চাইলে খুব স...

…