পার্টি বা যেকোনো দাওয়াতের জন্য পারফেক্ট এলিগ্যান্ট বান ! 

sub-editor · Jun 26, 2016 · 1 min read

পার্টি বা যেকোনো দাওয়াতের জন্য পারফেক্ট এলিগ্যান্ট বান ! 

আমাদের মধ্যে যাদের খুব বড় চুল নেই, তবে বান খুবই পছন্দ করি তাদের জন্য আজ রয়েছে একটি অসাধারণ বান হেয়ার স্টাইল। পার্টি বা যেকোনো দাওয়াতে আপনি চাইলে খুব সহজেই করে ফেলতে পারেন এই অসাধারণ হেয়ার স্টাইলটি, যার নাম এলিগ্যান্ট বান হেয়ার স্টাইল।

এই হেয়ার স্টাইল করার জন্য হাতের কাছে রাখুন, চিরুনি, রাবার ব্যান্ড আর কিছু ববিপিন। এখন জেনে নেয়া যাক, হেয়ার স্টাইলটি কীভাবে করতে হবে-

 [picture]

১। প্রথমে চিরুনি দিয়ে ভালোভাবে চুল আঁচড়ে নিন যাতে জট না থাকে। এবার সামনের চুলগুলো পেছনে নিয়ে কানের ঠিক উপরের দিকে ধরে একটা পনিটেইল করুন। এখন বাম পাশ থেকে কিছুটা চুল নিয়ে এন্টি- ক্লকওয়াইজ ডিরেকশনে টুইস্ট করে, পনিটেইলের উপর দিয়ে এনে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ববিপিন দিয়ে আটকে দিন। আপনি চাইলে টুইস্ট নাও করতে পারেন।

   hair elegant 1

২। একইভাবে ডানপাশ থেকে চুল নিয়ে পনিটেইলের উপর দিয়ে নিয়ে এসে ববিপিন দিয়ে আটকে দিন।

 hair elegant 2

৩। আপনি যদি টুইস্ট না করে থাকেন তাহলে ববিপিনের স্থলে রাবার ব্যান্ড ব্যবহার করতে পারেন। ধরুন যখন বামপাশ থেকে চুল আনবেন তখন পনিটেইলের খুব কাছ থেকে চুল নিয়ে বামপাশের চুল আর সেই চুল একসাথে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিবেন। সেক্ষেত্রে সবার শেষে (চুলের গোড়া পর্যন্ত এসে গেলে) চুল টেনে ববিপিন দিয়েই আটকাতে হবে। নয়ত রাবার ব্যান্ড বেরিয়ে থাকবে।

 hair elegant 3

৪। এভাবে টুইস্ট করে বা টুইস্ট ছাড়া যেভাবেই করুন না কেন, তা চুলের গোড়া পর্যন্ত করা হলে বাকি চুল নিয়ে সাধারণভাবে একটি ব্রেইড করে নিন।

 hair elegant 4

৫। এখন ব্রেইডটি ভিতরের দিকে ঢুকিয়ে ববিপিন দিয়ে আটকে নিন। সবশেষে চুলের লুক দীর্ঘসময়ের জন্য ঠিক রাখতে হেয়ার স্প্রে ব্যবহার করুন।

hair elegant 5

ব্যাস হয়ে গেলো আপনার এলিগ্যান্ট হেয়ার স্টাইল। ঈদের রাতের পার্টির জন্য রেডি তো!

ছবি - হেয়ারস্টাইলউইকি.কম

লিখেছেন- নীল

সম্পর্কিত লেখা

আপনার ছোট্ট সোনামনির ঈদ হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

আপনার ছোট্ট সোনামনির ঈদ হেয়ার স্টাইল

আসছে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই খুশি - আনন্দের পরিমানটা অনেক গুণে বেড়ে যায় ছোট্ট সোনামণির মুখের হাসি দেখলে। তাই ঈদের দিন নিজের হেয়ারের সাথ...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

আরও পড়ুন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা
হেয়ার স্টাইল

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

সাধারণত কার্লি বা কোঁকরা চুল যাদের তারা সবসময়ই চিন্তায় পড়ে যান কোন খোঁপা বা হেয়ার স্টাইল চুলে মানাবে। সিল্কি চুলে যেমন যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায়...

নিজে নিজেই করে ফেলুন লং লেয়ারড হেয়ার কাট
হেয়ার কাট

নিজে নিজেই করে ফেলুন লং লেয়ারড হেয়ার কাট

একই রকম হেয়ার কাটে বোর হয়ে উঠেছেন! নতুন কোন হেয়ার কাট দিতে চাচ্ছেন। তার জন্য ভরসা একমাত্র কি পার্লার বা হেয়ার স্টাইলার? না। চাইলে কিন্তু নিজেই ঘরে বসে...

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!
হেয়ার স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!

সবসময় তো হেয়ার প্রবলেমের সল্যুশন বা হেয়ার কেয়ার টিপস নিয়ে আলোচনা করি। এবারের টপিকটা একটু ভিন্ন! পারফেক্ট হেয়ার স্টাইল ছাড়া আপনার ওভারঅল লুকটা কিন্তু ই...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

…