কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

সাজগোজ উপ সম্পাদক · Mar 25, 2014 · 1 min read

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

সাধারণত কার্লি বা কোঁকরা চুল যাদের তারা সবসময়ই চিন্তায় পড়ে যান কোন খোঁপা বা হেয়ার স্টাইল চুলে মানাবে। সিল্কি চুলে যেমন যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায় বা করা যায়, কার্লি চুলের ক্ষেত্রে তা সম্ভব হয় না। সাজগোজের অনেকেই কার্লি চুল বাঁধার কিছু হেয়ার স্টাইল সম্পর্কে জানতে চেয়েছেন। আপনাদের জন্য তাই আজকে কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা বাঁধার স্টাইল ধাপে ধাপে দেয়া হলো -

হেয়ার স্টাইল ১

- প্রথমেই সামনের কিছু চুল নিয়ে সেটা খোঁপার মত শেষ পর্যন্ত পেঁচিয়ে নিন। চাইলে প্রথমে ইলাস্টিকের ব্যান্ড দিয়ে চুল গুলো আটকে নিতে পারেন। এতে খোঁপাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চুল পেঁচানোর পর ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নিন। ক্লিপ চুলের নিচ দিয়ে এমন ভাবে আটকে নেবেন যাতে তা দেখা না যায়।

C:\Users\Bulbuli\Desktop\9563f6fec56a9a887058cf205b560a51 - Copy.jpg

 

- ঠিক একই ভাবে চুলের দ্বিতীয় ভাগ নিয়ে পেঁচিয়ে চুলের শেষ প্রান্ত ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নিন যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে।

C:\Users\Bulbuli\Desktop\9563f6fec56a9a887058cf205b560a51 - Copy (3).jpg

- এভাবে আপনার চুলের লম্বা ও ঘন অনুযায়ী ৪-৫ টি ছোট ছোট খোঁপা করুন। খোঁপাগুলো ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নিবেন এবং সব খোঁপা হয়ে যাওয়ার পর হেয়ার স্প্রে করবেন। এতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

C:\Users\Bulbuli\Desktop\9563f6fec56a9a887058cf205b560a51 - Copy (5).jpg

- খুবই সুন্দর এবং ক্লাসি এই হেয়ার স্টাইলটি যেকোন অনুষ্ঠানে বা পার্টিতে করে যেতে পারেন। খোঁপাটিকে আরও গর্জিয়াস করে তুলতে এর পাশে কিছু ফুল গুঁজে দিতে পারেন।

C:\Users\Bulbuli\Desktop\9563f6fec56a9a887058cf205b560a51 - Copy (2).jpg

হেয়ার স্টাইল ২

- এই স্টাইলটি করতে প্রথমে চুল ভালো মতো আঁচড়ে নিন। এরপর চুলের একপাশ থেকে কিছু চুল নিয়ে পেছনের দিকে এনে ধীরে ধীরে প্যাঁচাতে থাকুন। প্যাঁচানো শেষ হলে খোঁপার মত করে নিয়ে চুল ক্লিপ দিয়ে আটকে নিন।  C:\Users\Bulbuli\Desktop\Hair-Romance-curly-Twist-Pin-updo - Copy (2).jpg

- এবার মাথার অপর পাশের কিছু চুল নিয়ে একই ভাবে পেঁচিয়ে শেষে ক্লিপ দিয়ে আটকে নিন। এই পদ্ধতি অনুসরণ করে নিচের চুল গুলোর কিছু কিছু নিয়ে প্যাঁচাতে থাকুন এবং ছোট খোঁপার মত করে ক্লিপ দিয়ে আটকান।

C:\Users\Bulbuli\Desktop\Hair-Romance-curly-Twist-Pin-updo - Copy (3).jpg

- তবে একটি কথা মাথায় রাখবেন এক পাশের চুল প্যাঁচানোর পরপরই অন্য পাশের সমান পরিমাণ চুল নিয়ে এভাবে প্যাঁচাবেন। আর অবশ্যই বিপরীত পাশের দুটি খোঁপা যাতে একটা আরেকটার সমান হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর খোঁপাগুলো উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে ছোট থেকে বড় হলে দেখতে সুন্দর লাগবে।    C:\Users\Bulbuli\Desktop\Hair-Romance-curly-Twist-Pin-updo - Copy (4).jpg

- একদম নিচের দিকে যদি কিছু চুল থাকে তবে তা পেঁচিয়ে ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে নিন এবং প্যাঁচানো চুলগুলোতে হেয়ার স্প্রে করুন। খুব সহজ এই খোঁপাটি প্রতিদিন অফিস বা ইউনিভার্সিটি তে করে যেতে পারেন।  C:\Users\Bulbuli\Desktop\Hair-Romance-curly-Twist-Pin-updo.jpg

হেয়ার স্টাইল ৩

- মাথার একপাশ থেকে চুল নিয়ে বেণী করা শুরু করুন। বেণীটা সাইড দিয়ে হবে তবে মাথার সব চুল নিয়েই বেণীটা করতে হবে।

 C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (2).jpg

 

- বেণী করার প্রত্যেকটা ধাপে মাথার দুইপাশের চুল সমান পরিমাণে নিয়ে বেণী করে যাবেন।

 C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (3).jpg

- বেণীটা করার সময় তা যাতে মাথার এক সাইড দিয়ে হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (4).jpg

 

- একদম শেষ পর্যন্ত বেণী করে ইলাস্টিকের ব্যান্ড দিয়ে বেণীটা আটকে নিন। বেণীটা আরও সুন্দর ও আকর্ষণীয় দেখাতে পুরোটা বেণীর দুই পাশের কিছু চুল হালকা করে টান দিন।

C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (5).jpg

- এবার বেণীটা ছবির মত করে খোঁপার মত পেঁচিয়ে ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নিন। যাদের চুল বেশ লম্বা তারা এই

স্টাইলটি ট্রাই করে দেখতে পারেন।

  C:\Users\Bulbuli\Desktop\b7d3b7bfe9fa8c77855fcc266d54bb41 - Copy (6).jpg

লিখেছেনঃ নাহার

ছবিঃ হেয়াররোমান্স.কম

সম্পর্কিত লেখা

খোঁপা বাঁধার কিছু হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

খোঁপা বাঁধার কিছু হেয়ার স্টাইল

বিভিন্ন পার্টি বা বিয়ের অনুষ্ঠানে গর্জিয়াস মেকাপের সাথে খোঁপা না করলে যেন সাজটাই অপূর্ণ রয়ে যায়। এছাড়াও যাদের চুল বেশ লম্বা তারা প্রায়ই বিপাকে পড়ে যান...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল

আমরা মোটামুটি সবাই জানি কীভাবে বেণী করতে হয়। তবে সেই সাধারন বেণীটা কীভাবে স্টাইলিশ করে তোলা যায় সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আজ আপনাদের জন্য...

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!
হেয়ার স্টাইল

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!

সৌন্দর্য বর্ধনে চুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন সময় কেমন কিংবা কোন পোশাক বা কোন মেকআপ-এর সাথে কেমন হেয়ার স্টা...

আরও পড়ুন

নানা রঙের হেয়ার অ্যাকসেসরিজ দিয়ে হোক চুলের সাজ!
হেয়ার স্টাইল

নানা রঙের হেয়ার অ্যাকসেসরিজ দিয়ে হোক চুলের সাজ!

চুল নিয়ে সমস্যার কি শেষ আছে? আমাদের দেশের আবহাওয়াতে চুলের যত্ন ঠিকমতো নিতে পারাটাও সহজ কথা নয়। অনেকেই আমরা চুল খোলা রাখতে পছন্দ করি। চুল খোলা রেখে গেল...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল
বিউটি টিপস

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল

বেশ কিছুদিন ধরেই ইউটিউব বা ইন্সটাগ্রামে ১০টা রিলস দেখলে অন্তত একটা তো চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি সম্পর্কেই থাকে! স্কিন ও হেয়ার নিয়ে নতুন যুগের নারী...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

…