চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল

ফারিহা সুলতানা · Jul 21, 2025 · 1 min read

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল

বেশ কিছুদিন ধরেই ইউটিউব বা ইন্সটাগ্রামে ১০টা রিলস দেখলে অন্তত একটা তো চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি সম্পর্কেই থাকে! স্কিন ও হেয়ার নিয়ে নতুন যুগের নারীদের সচেতনতার এক দারুণ উদাহরণ এই পদ্ধতি, যেখানে কোনও রকমের তাপ ব্যবহার ছাড়াই চুলে দারুণ লুক পাওয়া যায়। চুল যেমন এখানে হাঁফ ছেড়ে বাঁচে একইসাথে নিশ্চিন্তে করা যায় স্টাইলিং!

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়?

আজকাল হিটলেস কার্লিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে ইউনিভার্সিটি ও অফিস যাওয়া নারীদের মধ্যে। যদি চুলকে সুরক্ষিত রেখে স্টাইলিং করা যায়, তাহলে কে আর এই সুযোগ হাতছাড়া করে! চলুন দেখে নিই কেনো এই হিটলেস কার্লিং এখন এতো বেশি আলোচনায় :

১) চুলের ক্ষতি রোধ: হেয়ার স্টাইলিংয়ে তাপের ব্যবহার চুলের মারাত্মক ক্ষতি করতে পারে, যেমন - চুল শুষ্ক হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, আগা ফেটে যাওয়া বা চুল পড়া। হিটলেস কার্লিংয়ে তাপের ব্যবহার না হওয়ায় চুল সুরক্ষিত থাকে। ২) সহজ ও সুবিধাজনক: রাতে ঘুমানোর আগে হিটলেস পদ্ধতিতে চুল সেট করলে সকালে আলাদা করে স্টাইলিংয়ের সময় লাগে না। ব্যস্ত সকালে এটি অনেক সুবিধাজনক। ৩) কম খরচ: যেহেতু অতিরিক্ত কোনো হিটিং টুল বা বিদ্যুৎ দরকার হয় না, তাই এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী। কিন্তু স্টাইলিং একশো-তে একশো!

৪) বিভিন্ন স্টাইল: হিটলেস কার্লিং পদ্ধতিতে চুলে বিভিন্ন ধরনের কার্ল বা ওয়েভ তৈরি করা যায়, যেমন - টাইট কার্ল, লুজ ওয়েভ, বাউন্সি কার্ল ইত্যাদি।

হিটলেস কার্লিং কীভাবে করা হয়?

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে। চলুন জেনে নিই সহজ ও জনপ্রিয় কিছু পদ্ধতি যা আপনি নিজেই বাড়িতে চেষ্টা করতে পারেন।

১. হিটলেস কার্লিং রড বা রিবন:
  • একটি বিশেষ ধরনের ফোমের তৈরি রড বা রিবন ব্যবহার করা হয়।
  • শ্যাম্পু করা হালকা ভেজা বা শুকনো চুলে এই রডটি মাথার উপর স্থাপন করা হয়।
  • এবার চুলের ছোট ছোট অংশ রডের চারপাশে পেঁচিয়ে ক্লিপ বা রাবার ব্যান্ড দিয়ে সুরক্ষিত করা হয়।

সারারাত এভাবে রেখে সকালে রড খুলে ফেললেই সুন্দর কার্ল তৈরি হয়ে যায়। এটি বর্তমানে বেশ জনপ্রিয়।

২. ব্রেইড বা বেণিঃ
  • চুলকে হালকা ভিজিয়ে নিয়ে কয়েকটি অংশে ভাগ করে টাইট করে বেণি করে নিন।
  • যতগুলো বেণি করবেন, কার্ল তত টাইট হবে।
  • সারারাত এভাবে রেখে সকালে বেণি খুলে ফেললেই সুন্দর ঢেউ খেলানো চুল পাওয়া যাবে।
৩. রোলার :
  • চুলের ছোট ছোট অংশ রোলারের চারপাশে পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকানো হয়।
  • কিছুক্ষণ বা সারারাত রেখে দিলে চুল কার্ল হয়ে যায়।
  • রোলারের আকার অনুযায়ী কার্লের ধরন ভিন্ন হয়।
৪. বান (খোঁপা):
  • ভেজা চুলকে উঁচু করে খোঁপা করে নিন।
  • একটি বা দুটি খোঁপা করতে পারেন।
  • যত ছোট খোঁপা হবে, কার্ল তত টাইট হবে।
  • কয়েক ঘণ্টা বা সারারাত এভাবে রেখে সকালে খোঁপা খুলে দিলেই হালকা ওয়েভ তৈরি হবে।
৫. ববি পিন বা হেয়ার ক্লিপ:
  • চুলের ছোট ছোট অংশ আঙুলে পেঁচিয়ে একটি রিং তৈরি করুন।
  • এই রিংটি ববি পিন বা ক্লিপ দিয়ে মাথার সাথে আটকে দিন।
  • সব চুল এভাবে আটকে কিছুক্ষণ রেখে দিলেই কার্ল তৈরি হবে।

হিটলেস কার্লিং এর সুবিধা:

• চুলের স্বাস্থ্য ভালো রাখে: তাপের ব্যবহার না হওয়ায় চুলের ড্যামেজ হওয়ার ঝুঁকি থাকে না।

• সময় সাশ্রয়ী: রাতে চুল বেঁধে ঘুমালে সকালে উঠে দ্রুত স্টাইল করা যায়; সময় বাঁচে।

• বহনযোগ্য: যেকোনও জায়গায় সহজে স্টাইলিং করা যায়, এমনকি কোথাও ঘুরতে গেলেও!

• দামে সস্তা: মাস শেষে প্রচুর বিদ্যুৎ বিল বা প্রত্যেকবার প্রচুর প্রোডাক্ট কিনতে হচ্ছে না!

হিটলেস কার্লিং এর অসুবিধা:

• ফলাফল সময়সাপেক্ষ:

হিট স্টাইলিংয়ের মতো তাৎক্ষণিক ফল পাওয়া যায় না।

• ঘুমের অসুবিধা:

কিছু পদ্ধতি যেমন - রড বা রোলার লাগিয়ে ঘুমানো অস্বস্তিকর হতে পারে।

• চুলের ধরন:

সব ধরনের চুলে একই রকম ফলাফল নাও আসতে পারে।

এছাড়াও কিছু ক্ষেত্রে খুব টাইট করে চুল পেঁচিয়ে রাখার ফলে চুলে ব্রেকেজ বা চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

তারপরও সব মিলিয়ে, হিটলেস কার্লিং হল চুলের যত্ন নিয়ে স্টাইল করার একটি দারুণ উপায়। এটি চুলের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে সুন্দর কার্ল পেতে সাহায্য করে। আপনিও যদি চুলের স্বাস্থ্য সুন্দর রেখে স্টাইলিং করতে চান হিটলেস কার্লিং একবার ট্রাই করে দেখতেই পারেন।

ছবি- সাটারস্টক, সাজগোজ

সম্পর্কিত লেখা

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)
হেয়ার স্টাইল

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)

আমাদের যাদের চুল হালকা ওয়েভি অথবা স্ট্রেইট তাদের মোটামুটি সবার কাছেই হেয়ার স্ট্রেইটেনার থাকে। কিন্তু ব্যারেল কার্লার আসলে কেনা হয় না। আমি যেমন মাসে এক...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!
হেয়ার স্টাইল

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!

সৌন্দর্য বর্ধনে চুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন সময় কেমন কিংবা কোন পোশাক বা কোন মেকআপ-এর সাথে কেমন হেয়ার স্টা...

আরও পড়ুন

কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে খেয়াল রাখুন ৪টি বিষয়!
চুলের যত্ন

কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে খেয়াল রাখুন ৪টি বিষয়!

ঢেউখেলানো কোঁকড়া চুল দেখতে দারুণ লাগে, কিন্তু এই ধরনের চুল মেনটেইন করা বেশ ঝামেলার। কোঁকড়া চুলের অধিকারীরা প্রায়ই চুল নিয়ে বিপাকে পড়েন। দেখা গেলো, বেশ...

পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল

মেকআপের সাথে সাথে বিভিন্ন হেয়ারস্টাইল করতে তো আমরা সবাই পছন্দ করি। যখন হেয়ার স্টাইলিং পারফেক্ট হয়, তখন আমাদের এক্সাইটমেন্ট একদম ডাবল হয়ে যায়! তবে...

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?
চুলের যত্ন

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?

কার্লি চুল নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই! আমাদের যাদের চুল কার্লি, হেয়ার ম্যানেজেবল রাখতে কত ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ফলে; আমাদের মধ্যে অনেকেই চুল পার্মান...

হিট ছাড়াই হেয়ার কার্ল | ৪টি উপায়ে নিজেই করে নিন পছন্দের হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

হিট ছাড়াই হেয়ার কার্ল | ৪টি উপায়ে নিজেই করে নিন পছন্দের হেয়ারস্টাইল

হিট ও ড্যামেজ ছাড়াই হেয়ারস্টাইল? জি, ঠিকই শুনেছেন! যাদের চুল ন্যাচারালি স্ট্রেইট, তারা নিজের লুকে ইনস্ট্যান্ট চেঞ্জ আনতে হেয়ার কার্ল করে নিতে পারেন। ত...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

…