হিট ছাড়াই হেয়ার কার্ল | ৪টি উপায়ে নিজেই করে নিন পছন্দের হেয়ারস্টাইল

Munia · May 24, 2023 · 1 min read

হিট ছাড়াই হেয়ার কার্ল | ৪টি উপায়ে নিজেই করে নিন পছন্দের হেয়ারস্টাইল

হিট ও ড্যামেজ ছাড়াই হেয়ারস্টাইল? জি, ঠিকই শুনেছেন! যাদের চুল ন্যাচারালি স্ট্রেইট, তারা নিজের লুকে ইনস্ট্যান্ট চেঞ্জ আনতে হেয়ার কার্ল করে নিতে পারেন। তবে আমাদের সবার কাছে তো হেয়ার কার্লার বা হিট স্টাইলিং টুলস থাকে না। আবার হেয়ার ড্যামেজের ভয়ে সরাসরি হিট দিতেও চায় না অনেকে! হিট ছাড়াই হেয়ার কার্ল করা সম্ভব! চলুন আজ দেখে নেই কীভাবে ঘরে বসে হেয়ার কার্লার ছাড়াই হেয়ারস্টাইল করা যায়।

স্টাইলিংয়ের আগে হেয়ার প্রিপেয়ার করা

শ্যাম্পু, কন্ডিশনিং, হেয়ার সিরাম- এই তিনটি স্টেপে চুল প্রিপেয়ার করে নিন। যেমন আমরা মেকআপের আগে স্কিনকে প্রিপেয়ার করি, ঠিক তেমনই হেয়ারস্টাইল করার আগে বেসিক হেয়ার কেয়ার করে নিতে হবে। এতে ফ্রিজিনেস কন্ট্রোল করা যায় এবং চুল ম্যানেজেবল থাকে। আর এতে যেকোনো হেয়ারস্টাইল খুব সুন্দরভাবে করা যায়। হিট ছাড়া হেয়ার কার্ল কীভাবে করা যায়, সেটা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। চলুন দেখে নেই সেই মেথডগুলো।

হিট ছাড়াই হেয়ার কার্ল

১) ওভারনাইট ব্রেইড মেথড

হিট ছাড়াই হেয়ার কার্ল

খুবই সিম্পল টেকনিক, কিন্তু দারুণ কার্যকরী। বেণি তো আমরা সবাই কম বেশি করে থাকি, তাই না? ওভারনাইট ব্রেইড মেথড ফলো করে হিটলেস সফট কার্লস পেয়ে যাবেন রাতারাতি!

  • হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিন প্রথমেই
  • চুল ভালোভাবে আঁচড়িয়ে মাঝ বরাবর সিঁথি করে নিন
  • দু’ সেকশনে ভাগ করে একটু টাইট করে বেণি করে নিন একদম চুলের আগা পর্যন্ত
  • বেণি টাইট করে করা হলেও স্ক্যাল্পের কাছে লুজ রাখবেন, মানে হেয়ার রুটে যেন টান না লাগে
  • এবার ইলাস্টিক ব্যান্ড দিয়ে ব্রেইড সিকিউর করুন
  • এভাবে চুল বেঁধে রাতে ঘুমিয়ে পড়ুন এবং সকালে বেণি খুলে আস্তে আস্তে ফিংগার টিপস দিয়ে চুল সেট করুন
  • ব্যস, এবার সামনের চুলগুলো নিজের ইচ্ছেমতো সেট করুন
  • কার্ল লং লাস্টিং করতে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন

২) হেয়ার রোলার

হেয়ার স্টাইলিং

শর্ট কিংবা লং লেন্থের চুলে খুব সহজেই রোলার ব্যবহার করে কার্ল করা যায়। হেয়ার লেন্থ ও কেমন ধরনের কার্ল করতে চান, সেটার উপর বেইজ করে রোলার চুজ করুন। সফট ওয়েভি হেয়ার বা লুজ কার্লসের জন্য বড় সাইজের রোলার নিতে হবে। আর স্পাইরাল কার্ল করতে চাইলে ছোট সাইজের রোলার বেছে নিন।

  • চুলে ওয়াটার স্প্রে করে হালকা ভিজিয়ে নিন কিংবা ভেজা চুল টাওয়েল ড্রাই করেও নিতে পারেন
  • এবার চুল ছোট ছোট সেকশন করে নিন
  • রোলার ব্যবহার করুন একদম চুলের আগা থেকে, আস্তে আস্তে রোল করে হেয়ার রুটের কাছে নিন
  • খুব স্মুথলি ও ইভেনলি রোল করুন এবং রোলারগুলো সিকিউর করে নিন ববি পিন বা ক্লিপ দিয়ে
  • এভাবে প্রতিটি সেকশন আলাদা করে রোল করুন
  • এভাবে কিছু সময় রেখে দিন
  • যদি চুলের নিচের অংশ কার্ল করতে চান, তাহলে শুধু সেই পার্টটুকুই রোল করতে হবে
  • চুল ড্রাই হয়ে গেলে রোলারগুলো খুলে ফেলুন খুব সাবধানে যেন কার্লস শেইপ নষ্ট না হয়ে যায়
  • এবার চুল মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়িয়ে সেট করুন এবং হেয়ার স্প্রে দিয়ে নিন

৩) হেডব্যান্ড কার্ল মেথড

হেডব্যান্ড কার্ল মেথড

এটিও একটি হিটলেস টেকনিক যার মাধ্যমে খুব কম ইফোর্টেই ভলিউমিনাস কার্লি হেয়ার পাওয়া যায়। যাদের চুল একদম ফ্ল্যাট ও পাতলা, হেয়ারে ভলিউম আনতে চান; তারা মাস্ট ট্রাই করুন এই মেথড। আপনার প্রয়োজন হবে সফট ইলাস্টিকযুক্ত ওয়াইড হেডব্যান্ড। মানে একদম চিকন প্লাস্টিকের হেডব্যান্ড নিলে হবে না। ব্যান্ড খুব বেশি লুজও হবে না, আবার একদম টাইটও হবে না।

  • প্রথমে ভেজা চুল টাওয়েল ড্রাই করে নিন
  • এবার কপালের উপর হেয়ারলাইন বরাবর ব্যান্ড সেট করুন
  • এবার ছোট ছোট হেয়ার সেকশন নিয়ে ব্যান্ড র‍্যাপ করতে থাকুন
  • এই প্রসেস রিপিট করে সব চুল দিয়ে এভাবে হেডব্যান্ড পেঁচিয়ে নিন
  • ওভারনাইট রাখুন বা সম্ভব না হলে ২/৩ ঘন্টা এভাবে রেখে আস্তে আস্তে খুলে ফেলুন
  • এবার আঙুল দিয়ে চুলগুলো কম্ব করে সেট করুন ও হেয়ার স্প্রে দিয়ে নিন

৪) টুইস্ট মেথড

যারা একদম ন্যাচারাল-লুকিং লুজ কার্লস প্রিফার করেন, তাদের জন্য এই মেথডটি বেশ ইফেক্টিভ। খুবই সহজ ও ঝামেলাবিহীন পদ্ধতি, যাদের হেয়ার লং ও স্ট্রেইট, তাদের জন্যই মেইনলি রেকমেন্ড করবো। তবে যাদের শর্ট হেয়ার, তারাও ট্রাই করতে পারবেন।

টুইস্ট মেথড
  • হালকা ভেজা চুলে প্রথমে হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিন
  • এবার মাঝ বরাবর সিঁথি করে চুল দু’টি সেকশনে ভাগ করুন
  • এক সাইডের চুল কম্ব করে দু’ভাগ করে টুইস্ট করতে থাকুন
  • একদম চুলের আগা পর্যন্ত টুইস্ট করে নিন
  • এবার টুইস্টেড হেয়ার বান করে ফেলুন ও ইলাস্টিক ব্যান্ড দিয়ে সিকিউর করুন
  • অপর সাইডেও সেইম প্রসেস ফলো করুন
  • এভাবে কয়েক ঘন্টা রাখুন অথবা চাইলে ওভারনাইটও রাখা যায়
  • হাতের আঙুল বা প্যাডেল হেয়ার ব্রাশ দিয়ে চুল আঁচড়িয়ে সেট করে নিন

দেখলেন তো, হিট ছাড়াই হেয়ার কার্ল করা যায় কত সহজে! হেয়ার লুকে একটু ভিন্নতা আনতে এবং নিজেকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে কে না চায়? তাহলে ট্রাই করে ফেলুন।

চুলের যত্নে অথেনটিক প্রোডাক্টস পেয়ে যাবেন সাজগোজে। সাজগোজের কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

  ছবি- সাজগোজ, সাটারস্টক, urbanbetty.com

Products in this article

OGX Coconut Milk Conditioner

OGX Coconut Milk Conditioner

(4)
385ml
৳ 1300.00
Streax Vitariche Gloss Hair Serum

সম্পর্কিত লেখা

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল

মেকআপের সাথে সাথে বিভিন্ন হেয়ারস্টাইল করতে তো আমরা সবাই পছন্দ করি। যখন হেয়ার স্টাইলিং পারফেক্ট হয়, তখন আমাদের এক্সাইটমেন্ট একদম ডাবল হয়ে যায়! তবে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

আরও পড়ুন

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)
হেয়ার স্টাইল

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)

আমাদের যাদের চুল হালকা ওয়েভি অথবা স্ট্রেইট তাদের মোটামুটি সবার কাছেই হেয়ার স্ট্রেইটেনার থাকে। কিন্তু ব্যারেল কার্লার আসলে কেনা হয় না। আমি যেমন মাসে এক...

বিউটি ট্রেন্ডে জেড রোলার ও গুয়াশা কেন এত জনপ্রিয়?
বিউটি টিপস

বিউটি ট্রেন্ডে জেড রোলার ও গুয়াশা কেন এত জনপ্রিয়?

স্কিন কেয়ারে কত ধরনের প্রোডাক্টই তো ব্যবহার করা হয়। এর পাশাপাশি এক্সট্রা কেয়ারের জন্য এবং মেডিকেল পারপাসে বিভিন্ন বিউটি টুলসও ব্যবহার হয়ে আসছে সেই প্র...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

ফাইন হেয়ার vs থিন হেয়ার | চুলের ধরন বুঝে হেয়ার কেয়ার করছেন তো?
চুলের যত্ন

ফাইন হেয়ার vs থিন হেয়ার | চুলের ধরন বুঝে হেয়ার কেয়ার করছেন তো?

ত্বকের যত্নে নিজের স্কিন টাইপ জানা যতটা গুরুত্বপূর্ণ, তেমনি চুল হেলদি ও শাইনি রাখতে হেয়ার টাইপ জানাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ৷ নিজের চুলের ধরন না জানলে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

…