পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল

সুমাইয়া দোলা · Oct 31, 2022 · 1 min read

পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল

মেকআপের সাথে সাথে বিভিন্ন হেয়ারস্টাইল করতে তো আমরা সবাই পছন্দ করি। যখন হেয়ার স্টাইলিং পারফেক্ট হয়, তখন আমাদের এক্সাইটমেন্ট একদম ডাবল হয়ে যায়! তবে যাদের চুল পাতলা, তারা যখন কোনো অকেশন কিংবা ইভেন্টের আগে হেয়ার স্টাইল করেন, তখন বেশ চিন্তায় পড়ে যান। তারা মনে করেন যেহেতু তাদের চুলে ভলিউম কম, তাই যে হেয়ারস্টাইল-ই করা হোক না কেন, চুল ফ্ল্যাট দেখাবে! পাতলা চুলে স্টাইলিং নিয়ে এমন সিচুয়েশনে অনেকেই পড়েন।

আসলে পাতলা চুলে হেয়ারস্টাইল করা কিছুটা ট্রিকি, তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের ফিচারে আমি শেয়ার করবো ফ্ল্যাট বা পাতলা চুলের জন্য পারফেক্ট ৩টি হেয়ারস্টাইল, যেগুলো আপনারা নিজেরাই ঘরে বসে খুব কম সময়ে ইজিলি করে ফেলতে পারবেন। তাহলে দেখে নেই চলুন।

পাতলা চুলে স্টাইলিং

অনেকের চুল জেনেটিক্যালি পাতলা হয়ে থাকে। আবার অনেকেরই হরমোনাল সমস্যা, লাইফ স্টাইলে চেঞ্জ কিংবা ভুল কোনো প্রোডাক্ট ইউজ করার কারণে চুল পড়ে পাতলা হয়ে যায়। তবে চুল পাতলা হওয়ার কারণ যেটাই হোক না কেন, মেকওভারকে কমপ্লিট করতে হেয়ারস্টাইল কিন্তু করতেই হবে, তাই না? চলুন জেনে নেওয়া যাক পাতলা চুলে কোন কোন স্টাইল ইজিলি করা যায়।

হেয়ারস্টাইল ১- ফ্রন্ট টুইস্ট

পাতলা চুলে স্টাইলিং

যাদের চুল পাতলা, তাদের বেশিরভাগেরই চুলের সামনের অংশে ভলিউম কম থাকে। যদি আপনার ক্ষেত্রেও এমন হয়, তাহলে এই হেয়ারস্টাইল ট্রাই করতে পারেন। মিডিয়াম থেকে লং লেন্থের চুলের জন্য এই স্টাইলটি একদম পারফেক্ট।

  • প্রথমেই চুল ভালোভাবে আঁচড়ে নিন
  • যেকোনো একপাশের সামনের দিকের চুলগুলো থেকে কিছুটা অংশ আলাদা করে নিন
  • তারপর ধীরে ধীরে টুইস্ট করতে থাকুন
  • এরপর টুইস্ট করা চুল পেছনে নিয়ে ক্লিপের সাহায্যে আটকে নিন
  • সেইম প্রসেসে সেকশন করে অন্যপাশেও চুল টুইস্ট করে আটকে নিন
  • তারপর পেছনের চুলগুলো দিয়ে হালকা হাতে মেসি বান বা খোঁপা করে নিন অথবা ছেড়েই রাখুন

ব্যস! হয়ে গেলো ইজি ও ট্রেন্ডি হেয়ারস্টাইল। যেহেতু আমার চুল পাতলা, তাই এই হেয়ার স্টাইলটি আমি প্রায়ই করে থাকি। পাতলা চুলে স্টাইলিং করতে যেয়ে ডেইলি যদি আপনি স্ট্রাগল করে থাকেন, তাহলে এভাবে একবার ট্রাই করে দেখুন।

হেয়ারস্টাইল ২- কার্লিং

পাতলা ও স্ট্রেইট চুলে ইনস্ট্যান্ট ভলিউম আনতে হেয়ার কার্ল করা একটি দারুণ ট্রিক। এক্ষেত্রে আমার সাজেশন হলো চুলে লুজ কার্ল করুন। শুধুমাত্র নিচের অংশটুকু কার্ল করতে পারেন, কারণ পাতলা চুলে এভাবে কার্ল করা হলে চুল দেখতে অনেকটা ভলিউমিনাস ও বাউন্সি লাগে।

  • প্রথমেই চুলে হিট প্রোটেকটিং স্প্রে বা সিরাম ইউজ করে নিন
  • তারপর হেয়ার কার্লার দিয়ে খুব সাবধানে হেয়ার কার্ল করতে থাকুন
  • কার্ল করার পর আপনার হেয়ার লেন্থ শর্ট হলে চুল ছেড়েই রাখতে পারেন

ওয়েস্টার্ন ড্রেস, কামিজ বা শাড়ির সাথে এভাবে হেয়ারস্টাইল করুন, দেখতে কিন্তু ভালোই লাগবে৷ ট্র্যাডিশনাল ভাইব আনতে যদি হাতের কাছে ফুল থাকে, তাহলে চুলের একপাশে ফুল ক্লিপের সাহায্যে আটকে দিন।

আবার চুলের লেন্থ যদি মিডিয়াম বা লং হয়, তাহলে কার্ল করার পর চুলে লুজ বেণি করে নিতে পারেন। এক্ষেত্রে চাইলে সাধারণ বেণি করতে পারেন, আবার ফ্রেঞ্চ বেণিও খুব সুন্দর লাগবে৷ যদি সাধারণ বেণি করেন, তাহলে বেণির প্রত্যেকটা সেকশন আঙুলের সাহায্যে একটু লুজ করে দিন৷ এভাবে হেয়ারস্টাইল করে আপনারা যেকোনো অকেশন যেমন- গায়ে হলুদ, বিয়ে কিংবা দাওয়াতে অ্যাটেন্ড করতে পারবেন।

হেয়ারস্টাইল ৩- ব্যাক কম্বিং

পাতলা চুলে স্টাইলিং

ব্যাক কম্বিং এমন একটি ট্রিক যেটার মাধ্যমে পাতলা চুলেও স্টাইলিং করা যায় খুব সহজে। ইনস্ট্যান্টলি চুলে ভলিউম আসে, তাই না? ব্যাক কম্বিং ট্রিক ফলো করে বিভিন্নভাবে হেয়ারস্টাইল করা যায়।

  • প্রথমে চুলের সামনের দিক থেকে কিছুটা চুল একটা চিরুনির সাহায্যে আলাদা করে নিয়ে টিজ করুন
  • অথবা ফ্রন্ট পাফ না করেও মাঝ বরাবর সিঁথি করে নিয়ে পেছনের চুল হালকা পাফ করতে পারেন
  • টিজিং কম্ব নিয়ে মাঝের চুলগুলো ব্যাক কম্ব করা শুরু করুন
  • পাফ করা হয়ে গেলে পেছনে ক্লিপের সাহায্যে চুলগুলো আটকে নিন
  • চাইলে হেয়ার স্প্রে দিয়ে পাফ সেট করে নিতে পারেন
  • এবার সামনে ছেড়ে রাখা চুলগুলো পছন্দমতো স্টাইলিং করে নিন (বেণি বা টুইস্ট করতে পারেন)

পেছনের চুল চাইলে ছেড়েও রাখতে পারেন। নিচের দিকে কার্ল করে নিলে দেখতে দারুণ লাগবে। তবে যদি কোনো ফরমাল ইভেন্ট হয়, তাহলে পেছনের চুলগুলো দিয়ে পনিটেইল করে ফেলুন। এতে স্লিক লুক আসবে, আবার দেখতেও স্মার্ট লাগবে। অফিস, মিটিং, প্রেজেন্টেশন ইত্যাদির জন্য এই হেয়ারস্টাইল একদম পারফেক্ট।

এই ৩টি হেয়ারস্টাইল করতে কম সময় লাগে, আর ঘরে বসে নিজে নিজেই খুব সহজে করা যায়। তাই এই হেয়ারস্টাইলগুলো ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে যাদের চুল পাতলা, তাদেরকে এই ধরনের হেয়ারলুক দারুণ স্যুট করে।

বোনাস টিপস

ভলিউম লেয়ার

পাতলা চুলের জন্য ভলিউম লেয়ার ও শর্ট লেয়ার কাট একদম পারফেক্ট। চুলে ভলিউম আনতে কনসার্ন অনুযায়ী সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার ইউজ করুন। এমন শ্যাম্পু ব্যবহার করা উচিত হবে না যেগুলো চুলকে আরও ফ্ল্যাট ও ফ্রিজি করে দেয়! এছাড়াও চুল হেলদি রাখতে সপ্তাহে অন্তত দু’বার হেয়ার অয়েল অ্যাপ্লাই করুন। চাইলে উইকেন্ডে হেয়ার মাস্কও ইউজ করতে পারেন। যারা পাতলা চুল নিয়ে সমস্যায় আছেন, তাদের জন্য অ্যালোভেরা ও আমলার হেয়ার প্যাক ম্যাজিকের মতো কাজ করে।

হেয়ার স্টাইল ও টিপস একই সাথে জানা হয়ে গেলো! চুলে যা-ই ইউজ করুন না কেন, প্রোডাক্টগুলো যেন অথেনটিক হয়, সেটা নিশ্চিত করুন। অথেনটিক স্কিন কেয়ার, মেকআপ ও হেয়ার কেয়ার প্রোডাক্টসের হিউজ কালেকশন থাকায় আপনারা প্রয়োজনীয় জিনিস পারচেজ করতে পারেন সাজগোজ থেকে। অনলাইনে প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ

Products in this article

Remington On The Go Travel Hair Dryer D1500
Free Shipping

সম্পর্কিত লেখা

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

হিট ছাড়াই হেয়ার কার্ল | ৪টি উপায়ে নিজেই করে নিন পছন্দের হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

হিট ছাড়াই হেয়ার কার্ল | ৪টি উপায়ে নিজেই করে নিন পছন্দের হেয়ারস্টাইল

হিট ও ড্যামেজ ছাড়াই হেয়ারস্টাইল? জি, ঠিকই শুনেছেন! যাদের চুল ন্যাচারালি স্ট্রেইট, তারা নিজের লুকে ইনস্ট্যান্ট চেঞ্জ আনতে হেয়ার কার্ল করে নিতে পারেন। ত...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

আরও পড়ুন

৫টি সিম্পল টিপস ফলো করে হেয়ার ভলিউম বাড়িয়ে নিন ন্যাচারালি!
চুলের যত্ন

৫টি সিম্পল টিপস ফলো করে হেয়ার ভলিউম বাড়িয়ে নিন ন্যাচারালি!

ভলিউম কমে যাওয়া চুলের সবচেয়ে কমন প্রবলেমগুলোর মধ্যে একটি। ফ্ল্যাট ও থিন হেয়ারে ভলিউম কীভাবে ফিরিয়ে আনবো, সেটি অনেকেই জানতে চান! এই সমস্যাটি হলে আমরা য...

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)
হেয়ার স্টাইল

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)

আমাদের যাদের চুল হালকা ওয়েভি অথবা স্ট্রেইট তাদের মোটামুটি সবার কাছেই হেয়ার স্ট্রেইটেনার থাকে। কিন্তু ব্যারেল কার্লার আসলে কেনা হয় না। আমি যেমন মাসে এক...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল
বিউটি টিপস

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল

বেশ কিছুদিন ধরেই ইউটিউব বা ইন্সটাগ্রামে ১০টা রিলস দেখলে অন্তত একটা তো চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি সম্পর্কেই থাকে! স্কিন ও হেয়ার নিয়ে নতুন যুগের নারী...

…