হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)

সাজগোজ উপ সম্পাদক · Jan 08, 2015 · 1 min read

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)

আমাদের যাদের চুল হালকা ওয়েভি অথবা স্ট্রেইট তাদের মোটামুটি সবার কাছেই হেয়ার স্ট্রেইটেনার থাকে। কিন্তু ব্যারেল কার্লার আসলে কেনা হয় না। আমি যেমন মাসে একবার চুলে কার্ল করি, এর জন্য নিশ্চয়ই আবার আলাদা করে কার্লার কিনব না! কার্লি হেয়ার আমরা সবসময় কোন পার্টির আগে পার্লার থেকেই করাই। কিন্তু আপনি নিজেই যদি আপনার পড়ে থাকা হেয়ার স্ট্রেইটেনার দিয়েই চুলে ব্যারেল কার্ল করে ফেলতে পারেন, তাহলে আর কী? আজকের আর্টিকেলে আপনাদের সেটাই দেখাব। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি চুলে সহজেই কার্লার দিয়ে তৈরি কার্লের মতই সফট কার্ল তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই ছবিসহ টিউটোরিয়ালটি।

hair

যা যা লাগবেঃ

-চিরুনি

-হেয়ার স্ট্রেইটেনার

-ক্লিপস, হেয়ার একসেসরিজ

-Heat protector spray অথবা সিরাম

স্টেপ এক –

শুরুতে চুল সোজা করে নিন। অবশ্যই  Heat protector ব্যবহার করতে ভুলবেন না কারণ হিট দিয়ে চুল কার্ল করলে চুলের ড্যামেজ অনেক বেশি হয়। আপনার চুল যদি অলরেডি ড্যামেজড হয় তবে ভালো মানের সেলুন কোয়ালিটির Heat protector ব্যবহার করুন।

স্ট্রেইটেনার দিয়ে সোজা করে নেয়া চুল

স্টেপ দুই–

ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে চুল ভাগ করে নিন। চুলে লেয়ার থাকলে ছোট চুল গুলি আলাদা করে মাথার উপরে ক্লিপ দিয়ে আটকে নিন। ভালো ভাবে চুল আটকান যাতে পরে বের হয়ে এসে বিরক্ত না করে। আমরা মাথার চুলের নিচের দিক থেকে কার্ল করা শুরু করব।

step2

স্টেপ তিন-

পেছনের চুল থেকে এক ইঞ্চির অংশ আলাদা করে নিন। ওই চুলের জটা ছাড়িয়ে নিন। এরপর চুলের মাঝের অংশে ছবির মত করে হেয়ার স্ট্রেইটেনার সেট করুন।

step3

স্টেপ চার-

এবার চুলের ঐ অংশের শেষটা ধরে স্ট্রেইটেনারের একটি plate এর সাথে ছবির মত করে পেঁচান।

step4

স্টেপ পাঁচ-

আগের ধাপে একবার চুলের অংশটা পেঁচিয়েছেন। এবার চুলের আগা ধরে স্ট্রেইটেনার ভেতরের দিকে ঘুরান ও চুলের আগা ছবির মত করে স্ট্রেইটেনারের মাঝ থেকে বের করে নিন।

step5

স্টেপ ছয়-

এবার চুল এভাবে ধরা অবস্থাতেই আস্তে আস্তে স্ট্রেইটেনার নিচে নামিয়ে আনুন। খুব তাড়াতাড়ি করলে কিন্তু চুলে ঠিক মতো কার্ল হবে না। সফট কার্ল আনার জন্য অন্তত দশ সেকেন্ডের মত সময় নিন।

step6

স্টেপ সাত-

চুলের পুরোটা লেংথ স্ট্রেইটেনার থেকে বের হয়ে এলেই আপনি পাবেন এমনি কিউট আর বাউন্সি কার্ল। এই অংশটা এবার পেছনে সরিয়ে রাখুন যাতে চুলের অন্য অংশে কাজ করার সময় আপনাকে এটা বিরক্ত না করে।

step7

স্টেপ আট-

এবার বাকি চুল থেকে এক ইঞ্চি করে অংশ নিয়ে একই ভাবে কার্ল করে ফেলুন। খেয়াল রাখবেন যেন এক ইঞ্চি সেকশনই হয় নয়ত কার্ল গুলো এবড়ো থেবড়ো দেখাবে। মাথার একদিক হয়ে গেলে অন্য দিকের চুল গুলোও কার্ল করুন। উপরে যে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে রেখেছিলেন ওগুলো খুলে একই ভাবে কার্ল করে ফেলুন। আপনার এবার চুল যেভাবে স্টাইল করতে ইচ্ছা করে করুন অথবা খোলাই রাখুন। যদি চান কার্ল অনেক্ষণ থাকুক তবে medium hold hair spray  ব্যবহার করতে পারেন। ব্যাস, আপনার কার্লি লুক কমপ্লিট।

step9

কিছু কথা মনে রাখবেন-

- বাইরে যাবার আগে এটা প্রথম বার ট্রাই করবেন না। আগে প্রাকটিস করবেন, এতে শেষ মুহূর্তে আপনার লুক নষ্ট হবার ভয় থাকবে না।

- প্র্যাক্টিস করার সময় হিট সেটিংস লো করে নেবেন। খামোখা চুল ড্যামেজ করবেন না।

- পুরো চুলের কার্ল কমপ্লিট হবার পর ভুলেও চুল আঁচড়াবেন না। এতে এত কষ্ট করে করা সব কার্ল নষ্ট হয়ে যাবে।

আশা করি এই টিউটোরিয়ালটির সাহায্যে আপনাদের আমি পুরো প্রক্রিয়াটি বোঝাতে পেরেছি। আপনি এবারে আপনার চুলে যখন খুশি ঘরে বসেই কার্ল করতে পারবেন কোন কার্লার ছাড়া। এরকম সফট কার্ল চুলে আপনি করতে পারেন আপডু, হাফ আপ হাফ ডাউন স্টাইল অথবা আপনার পছন্দের যেকোনো সাজ। তো, এবার নিজে একটু চেষ্টা করে দেখুন, আপনার লুকটা কার্লি চুলে কতটা চেঞ্জ হয়।

লিখেছেনঃ তাবাসসুম মুশতারী মীম

সম্পর্কিত লেখা

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল
বিউটি টিপস

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল

বেশ কিছুদিন ধরেই ইউটিউব বা ইন্সটাগ্রামে ১০টা রিলস দেখলে অন্তত একটা তো চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি সম্পর্কেই থাকে! স্কিন ও হেয়ার নিয়ে নতুন যুগের নারী...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হিট ছাড়াই হেয়ার কার্ল | ৪টি উপায়ে নিজেই করে নিন পছন্দের হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

হিট ছাড়াই হেয়ার কার্ল | ৪টি উপায়ে নিজেই করে নিন পছন্দের হেয়ারস্টাইল

হিট ও ড্যামেজ ছাড়াই হেয়ারস্টাইল? জি, ঠিকই শুনেছেন! যাদের চুল ন্যাচারালি স্ট্রেইট, তারা নিজের লুকে ইনস্ট্যান্ট চেঞ্জ আনতে হেয়ার কার্ল করে নিতে পারেন। ত...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

আরও পড়ুন

পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

পাতলা চুলে স্টাইলিং | ঘরে বসেই করে নিন ৩টি ট্রেন্ডি হেয়ারস্টাইল

মেকআপের সাথে সাথে বিভিন্ন হেয়ারস্টাইল করতে তো আমরা সবাই পছন্দ করি। যখন হেয়ার স্টাইলিং পারফেক্ট হয়, তখন আমাদের এক্সাইটমেন্ট একদম ডাবল হয়ে যায়! তবে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…