কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!

রোজা স্বর্ণা · Aug 02, 2013 · 1 min read

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!

সৌন্দর্য বর্ধনে চুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন সময় কেমন কিংবা কোন পোশাক বা কোন মেকআপ-এর সাথে কেমন হেয়ার স্টাইল করতে হবে বুঝতে পারি না। কোঁকড়া চুল হলেতো সে বিড়ম্বনা যেন দ্বিগুণ হয়ে যায়। তবে আপনি জানেন কী, প্রাকৃতিক উপায়ে হেয়ার স্টাইল করতে গেলে কোঁকড়া চুলের ফায়দা সবচাইতে বেশি? আপনি যদি পার্লার থেকে হেয়ার স্টাইল করে অভ্যস্ত থাকেন তবে জানবেন যে বেশির ভাগ পার্লার-এই সোজা চুলে ব্লো-ড্রাই করে কার্লি একটা ভাব আনা হয়। তাই সেই দিক বিবেচনায় আপনি সৌভাগ্যের অধিকারী যে আপনার চুল প্রাকৃতিক কার্লি। এবার আসুন জেনে নেই কেমন হওয়া উচিত কার্লি চুলের স্টাইল ।

কার্লি হেয়ার স্টাইল

১. কার্লি পনিটেইল

সবচেয়ে সহজ ও প্রচলিত হেয়ার স্টাইল হচ্ছে পনিটেইল। সব বয়সের মেয়েদেরকেই পনিটেইল-এ মানিয়ে যায় সহজেই। আর এতে সময়ও লাগে কম। তাই যখন তখন, ঝটপট করে নিতে পারেন পনিটেল স্টাইলটি! স্কুল, কলেজ, ভার্সিটি, শপিং, পার্টি সব খানেই মানানসই এ স্টাইলটি। এ স্টাইল-এর আরো একটি সুবিধা হচ্ছে যদি হঠাৎ করেই কোন কারণে আপনার বেঁধে নেওয়া পনিটেইলটি খুলে যায় তবে তা দ্বিতীয় বারে করে নিতে পারবেন খুব সহজেই, নিজে নিজে।

এ স্টাইলটি করতে প্রথমেই আঙ্গুলের সাহায্যে শুকনো চুলের জট ছাড়িয়ে নিন। এবার চিরুনি নিয়ে চুলগুলো আঁচড়ে উপরের দিকে উঠিয়ে ঘুরিয়ে ফেলুন। কিছুটা এলোমেলোভাবে একত্র করে ক্লিপ /কাঁটা দিয়ে আটকে হেয়ার স্প্রে দিয়ে সেট করে নিন। আপনার চুল যদি বেশি কার্লি ও ওয়েভি হয় তবে স্প্রে না করলেও হবে। ব্যাস হয়ে গেল কার্লি পনিটেইল স্টাইল-টি!

২. ওয়ান সাইড কার্লি স্টাইল

মোটামুটি আকারের চুলে এ ধরণের স্টাইলটি বেশি যায়। তবে সব ধরণের চুলেই করা সম্ভব। এ জন্য শুরুতেই শাইনি কোন সেরাম দিয়ে চুলটাকে প্রস্তুত করে নিন। (বাজারে অনেক রকম সেরাম কিনতে পাওয়া যায়; যেমন – লিভন, স্ট্রিক্স ইত্যাদি) তারপর হালকা আঁচরে এক পাশ করে এনে আটকে দিন। ক্যাজুয়াল ড্রেসের সাথে এই স্টাইল দারুন মানিয়ে যায়।

৩. টেক্সচারড পিক্সি

এ জাতীয় স্টাইল-টি বব কাট বা একদম ছোট চুলের জন্য বেশি উপযোগী। এতে অনেক সুন্দর একটা মেসি লুক আসে। অনেকে পার্লার থেকে এই হেয়ার কাট দিয়ে থাকেন। যাদের চুল একদমই স্পাইরাল, বড় হতে চায় না, তারা বব কাট করে রাখতে পারেন। তবে আমাদের দেশে এটার প্রচলন একদমই কম। আফ্রিকান দেশগুলোতে জিনগত কারনে ওদের চুল একদম স্পাইরাল, সেখানে এই স্টাইল সচরাচর দেখা যায়।

৪. কার্লি হেয়ার স্টাইল কার্লি বব

কার্লি চুলে বব কাট বেশ ভাল মানিয়ে যায়। বব কাট চুলে জেল বা সেরাম দিয়ে চুলের ফ্রিজিনেসটা দূর করতে পারেন। চুলের কন্ডিশনিং করা যেন মিস না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এতে চুলের অতিরিক্ত ফোলা ভাব কমবে এবং সফট একটা লুক দেবে। তারপর মোটা ব্রিস্টল-এর একটা ব্রাশ বা কাঠের চিরুনি দিয়ে হালকা হাতে চুলটা একটু ব্রাশ করে নিন। এমনিতেই মেসি লুকে সুন্দর লাগবে।

৫. কার্লি হেয়ার স্টাইল এ ক্যাজুয়াল লুক 

কার্লি চুল স্বাভাবিক খোলা অবস্থাতেও অনেক গর্জিয়াস লাগতে পারে। সুন্দরমত সঠিক নিয়মে চুল পরিষ্কার (শ্যাম্পু ও কন্ডিশনিং) করে চুলকে শুকিয়ে নিন। চুল যদি বেশি ফ্রিজি হয় তবে সেরাম ব্যবহার করতে পারেন। এখন সাধারণভাবে চুলটাকে আঁচড়ে নিন। আপনি তৈরি হয়ে গেলেন আউটিং-এর জন্য, দেখবেন সবার নজর আপনার চুলেই আটকেছে। নিয়ম করে চুলে যত্ন নিলে চুলের শাইনিভাব থাকবে। তখন খোলা চুলে বেশ ভালোই লাগবে আপনাকে!

৬. ভলিউমাইজড কার্লস

অনেকেরই চুলের ঘনত্ব থাকে অনেক বেশি। আপনার চুলের পুরুত্ব বেশি না থাকলেও তেমন ক্ষতি নেই, চাইলেই আপনিও ভলিউমাইজড কার্লস করতে পারবেন আপনার কার্লি চুলের দিয়েই। চাইলে ব্যাক ব্রাশ করে নিতে পারেন। চুল মাথার সামনের দিকে নিয়ে আসুন, এবার উল্টা দিকে ব্রাশ বা চিরুনি দিয়ে খানিকক্ষণ আঁচড়ে নিন। এইতো হয়ে গেল ভলিউমাইজড কার্লস! এই টিপস ফলো করে দেখুন।

৭. লম্বা কার্ল

অনেকেরই অভিযোগ রয়েছে যে, কার্লি চুল সহজে লম্বা হয় না। তবে আপনি যদি সে সব সৌভাগ্যবানদের একজন হয়ে থাকেন যার চুল কার্লি হওয়ার পরেও লম্বা তবে অতি সহজেই এই স্টাইল-টি বেছে নিতে পারেন। এ জন্য প্রথমেই সমস্ত চুলকে দুই ভাগে ভাগ করে নিন। মানে এক দম মাঝ বরাবর সিঁথি করে নেবেন। চাইলে সামনের চুলগুলো স্ট্রেইনার দিয়ে টেনে নিন, নিচের অংশ কোঁকড়ানো থাকুক! বা হেডব্যান্ড দিয়ে সামনে সেট করে পেছনের চুল খোলা রাখুন। বা সামনের চুল সেকশন করে পাফ করে নিন, বাকিটা ছাড়াই থাকবে। হয়ে গেল সহজ কিন্তু অভিনব একটি হেয়ার স্টাইল!

অনেক সহজ, ঝামেলা ও পরিশ্রমহীনভাবে ঘরে বসেই এ স্টাইলগুলো চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আপনার স্টাইলটি ভীড়ের মাঝেও আপনাকে মধ্যমণি করে তুলতে সক্ষম হবে।

ছবিঃ সংগৃহীত - Shutterstock

সম্পর্কিত লেখা

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে খেয়াল রাখুন ৪টি বিষয়!
চুলের যত্ন

কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে খেয়াল রাখুন ৪টি বিষয়!

ঢেউখেলানো কোঁকড়া চুল দেখতে দারুণ লাগে, কিন্তু এই ধরনের চুল মেনটেইন করা বেশ ঝামেলার। কোঁকড়া চুলের অধিকারীরা প্রায়ই চুল নিয়ে বিপাকে পড়েন। দেখা গেলো, বেশ...

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?
চুলের যত্ন

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?

কার্লি চুল নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই! আমাদের যাদের চুল কার্লি, হেয়ার ম্যানেজেবল রাখতে কত ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ফলে; আমাদের মধ্যে অনেকেই চুল পার্মান...

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল
বিউটি টিপস

চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি কেন এত জনপ্রিয়? জানুন এর সুবিধা ও কৌশল

বেশ কিছুদিন ধরেই ইউটিউব বা ইন্সটাগ্রামে ১০টা রিলস দেখলে অন্তত একটা তো চুলে কার্ল করার হিটলেস পদ্ধতি সম্পর্কেই থাকে! স্কিন ও হেয়ার নিয়ে নতুন যুগের নারী...

আরও পড়ুন

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!
হেয়ার স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!

সবসময় তো হেয়ার প্রবলেমের সল্যুশন বা হেয়ার কেয়ার টিপস নিয়ে আলোচনা করি। এবারের টপিকটা একটু ভিন্ন! পারফেক্ট হেয়ার স্টাইল ছাড়া আপনার ওভারঅল লুকটা কিন্তু ই...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক
চুলের যত্ন

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক

সিল্কি কিংবা কার্লি- চুলের ধরন যেমনই হোক না কেন, চুল ভালো রাখতে প্রয়োজন নিয়মিত যত্নের। ঢেউ খেলানো কোঁকড়া চুল দেখতে ভালো লাগলেও এমন চুলের সৌন্দর্য ধরে...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

…