একটি সহজ চুলের স্টাইল

সাজগোজ উপ সম্পাদক · Jan 12, 2015 · 1 min read

একটি সহজ চুলের স্টাইল

আমরা অনেকেই অনেক সময় খোলা চুলে বের হয়ে অভ্যস্ত। খোলা চুলে হেডব্যান্ড, ক্লিপ ইত্যাদি ব্যবহার করে কেউ কেউ একটু ভেরিয়েশন আনার চেষ্টা করেন। আবার কেউ সামনের কিছু চুল একপাশে রোল করে কিংবা বেণী করেও অনেকে স্টাইল করে থাকেন। এখানে একটি সহজ, সুন্দর আর সিম্পল একটি চুলের স্টাইলের পিক্টোরিয়াল দেয়া হলো যেটা আপনি খোলা চুলে সহজেই করতে পারবেন।

খেজুর বেণী বা সাধারণ বেণীর সাথে আমরা পরিচিত। এখানে যে বেণীর পিক্টোরিয়াল দেয়া হলো সেটাকে স্নেক ব্রেইড বলা হয়। খুব সহজ এই বেণীটি করা।

১- প্রথমে আপনার চুলে একপাশে সিঁথি করুন। যেপাশে চুলের ভাগ কম সেখান থেকে একটা বড় অংশের চুল নিন, একেবারে আপনার কানের পেছন পর্যন্ত (১ নং ছবিতে দেখুন) চুল নেবেন।

1hair

২- ঐ চুলের একটি সাধারণ বেণী করুন। এখানে একটি ছোট্ট টিপস আপনাদের জন্য। যে চুল নিয়ে বেণী করবেন, ঐটুকু চুলে অল্প একটু জেল, মুস বা তেল দিয়ে স্মুথ করে নিন। তাতে আপনার স্টাইলটি করতে সুবিধা হবে এবং বেণীটি অনেক পরিছন্ন হবে। খুব টাইট বা খুব ঢিলেঢালা বেণী করবেন না। আর বেণী করার জন্য বেশ বড় অংশের চুল নিন, বেণীটা বেশি চিকন হলে স্টাইলটা ফুটে উঠবেনা।

৩- প্রায় শেষ পর্যন্ত বেণী করে যান। এক বা দুই ইঞ্চি চুল শেষে বাকি থাকবে।

৪- বেণীটা ঐ অবস্থাতেই ধরে আঙ্গুলের সাহায্যে বেণীর তিন ভাগ চুলের দুইটি ভাগ একপাশে নিন এবং আরেকটি ভাগ আরেক পাশে নিন। আপনার হাতে এখন বেণীর দুটি অংশ থাকবে (৪ নং ছবিতে দেখুন), একটি বড় ভাগ, আরেকটি ছোট ভাগ।

hair2

৫- ছোট ভাগটি ধরে রেখে বাকি দুই ভাগ চুল এক সাথে ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠান (৫ নং ছবি)। একেবারে বেণীর গোড়া পর্যন্ত টানবেন (৬ নং ছবি)। এই কাজটা করার সুবিধার্থেই আগেই চুল স্মুথ করে নিতে বলা হয়েছে।

৬- যেভাবে উঠিয়েছেন, ঠিক সেভাবেই আবার চুলগুলো আস্তে আস্তে নামিয়ে আনুন। খেয়াল রাখবেন পুরোটুকু টেনে লম্বা করবেন না, এমন ভাবে টানবেন যেন ছোট ভাগটা ঘিরে বড় ভাগটা ইংরেজি এস বর্ণের মতো প্যাটার্ন সৃষ্টি করে (৭ নং ছবি)।

৭- এবার বেণীটা মাথার পেছন দিকে এক গোছা চুলের নিচে ক্লিপ দিয়ে আটকে দিন। এতে বেণীর শেষ অংশটা ঢাকা পড়বে (৮ নং ছবি)।

ব্যাস, হয়ে গেলো আপনার খোলা চুলের স্টাইল। আপনার চুল যদি ঘন হয়, তবে মাঝখানে সিঁথি করে দুপাশেই এই বেণী করে পেছনে আটকে দিতে পারেন। সহজ এবং আনকমন এই স্টাইলটি আপনি চটপট করে ফেলতে পারবেন।

লিখেছেনঃ শান্তা সোহেলি ময়না

সূত্রঃ লেটেস্টহেয়ারস্টাইলস.কম

ছবিঃ সিম্পলব্রেইডেডহেয়ারস্টাইলস.কম, লেটেস্টহেয়ারস্টাইলস.কম

সম্পর্কিত লেখা

বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল

আমরা মোটামুটি সবাই জানি কীভাবে বেণী করতে হয়। তবে সেই সাধারন বেণীটা কীভাবে স্টাইলিশ করে তোলা যায় সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আজ আপনাদের জন্য...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

মেকআপের যে ভুলগুলোর কারণে আপনাকে বয়স্ক দেখায়
মেকআপ

মেকআপের যে ভুলগুলোর কারণে আপনাকে বয়স্ক দেখায়

মেকআপ আসলে এমন তলোয়ার যার দুইদিকেই ধার। এর সঠিক ব্যবহারে আপনার ব্যাক্তিত্বের সবচেয়ে বেস্ট ফিচার গুলো যেমন ফুটে ওঠে তেমনি আপনি যদি ব্যাকডেটেড মেকআপ টেক...

আরও পড়ুন

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা
হেয়ার স্টাইল

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

সাধারণত কার্লি বা কোঁকরা চুল যাদের তারা সবসময়ই চিন্তায় পড়ে যান কোন খোঁপা বা হেয়ার স্টাইল চুলে মানাবে। সিল্কি চুলে যেমন যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায়...

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান
হেয়ার স্টাইল

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান

আপনাদের জন্য আবারো একটি সুন্দর হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাোদের দেখাব ব্যালেরিনা বান। খুব সহজ এবং মাত্র ৫ মিনিটেই আপনি নিজে কোন পার্লারে...

…