মেকআপের যে ভুলগুলোর কারণে আপনাকে বয়স্ক দেখায়

সাজগোজ উপ সম্পাদক · Jul 24, 2015 · 1 min read

মেকআপের যে ভুলগুলোর কারণে আপনাকে বয়স্ক দেখায়

মেকআপ আসলে এমন তলোয়ার যার দুইদিকেই ধার। এর সঠিক ব্যবহারে আপনার ব্যাক্তিত্বের সবচেয়ে বেস্ট ফিচার গুলো যেমন ফুটে ওঠে তেমনি আপনি যদি ব্যাকডেটেড মেকআপ টেকনিক ইউজ করেন আপনার মুখে মুহূর্তেই ১০-১২ বছর অ্যাড হয়ে যেতে পারে। আমাদের দেশে যেটা প্রধান সমস্যা সময়অনুপযোগী আর খারাপ মেকআপ টেকনিকের সাথে আমাদের আরেকটি বদভ্যাস হচ্ছে নিজের বয়স মাথায় না রেখে কচি থেকে বুড়ো সবাই একই পার্টি মেকআপ নিয়ে বসে থাকা! (আমি আজ পর্যন্ত বুঝতে পারলামনা কেন একজন কিশোরী বা তরুণী দিনের বেলা ফুল কাভারেজ প্যানকেক মেকআপ নেয়ার জন্য এত অস্থির!) তা পার্লারেই হোক আর ঘরেই হোক। এখন কারো যদি নিজ থেকেই নিজেকে এতোটা বয়স্ক করে ফেলার ইচ্ছা থাকে তবে বি মাই গেস্ট... কিন্তু যারা রেগুলার মেকআপ করেন না, কিন্তু ঈদকে সামনে রেখে এক্তু গ্ল্যামারাস লুক চান এই বুড়োটে দেখানোর ঝক্কি ছাড়া তবে এই টিপস গুলো একটু মাথায় রাখবেন।

[picture]

ভুল নং ১-নিজের ত্বকের চেয়ে হালকা রঙের ফাউন্ডেশন

৯০ এর দশকে দেশে মেকআপ যখন মাত্র পপুলার হয়েছিল, সবাই আরও ফর্সা হবার জন্য নিজের শ্যামলা রঙের উপরে সাদা পাউডার আর ফাউন্ডেশন লাগাত। মনে রাখবেন ফাউন্ডেশনের কাজ আপনাকে ফর্সা করা নয়। আপনার স্কিন টোন ইভেন করা। আপনি যদি এখনও ৯০ এর দশকে আটকে থাকেন তবে আপনাকে তো সেই যুগের মানুষই মনে হবে তাই না? Trendy হন। নিজের ত্বকের শেডের ফাউন্ডেশন ব্যবহার করুন।

ভুল নং ২-কেকি ফাউন্ডেশন

মেকআপে নতুন অনেকেই বোঝেন না এই ‘কেকি’ ব্যাপারটা কী। সোজা কথায় বুঝাই। আপনি কি মনে করেন আপনার ত্বকে অনেক দাগ ছোপ? দাগ ছোপ ঢাকার জন্য ফুল কাভারেজ মেকআপ নেবেন ভাবছেন? আপনার কি কনসিলার আছে? না কি শুধু প্যানকেক দিয়ে সব ব্রণ ঢেকে ফেলবেন? সবকটি প্রশ্নের উত্তর যদি ‘হ্যা’ হয় তবে মনে রাখবেন- ঈদের দিন আপনার মেকআপ কেকি লাগবে। আগেও বলেছি, ফাউন্ডেশনের কাজ আপনার স্কিন টোন ইভেন করা। ত্বকে ব্রণ/দাগ থাকলে কনসিলার ব্যবহার করুন। ফাউন্ডেশনের মোটা পরত থাকলে সবাই ভাবে আপনার ত্বকে এত সমস্যা যে আপনি হালকা কাভারেজ নিতে পারেন না। আর ভারী মেকআপ সবাই বয়স্ক ম্যাচিওর নারীর সাথে কানেক্ট করে। বয়স যার যত কম কাভারেজ ততই কম হওয়া উচিত।

ভুল নং ৩-চিকণ ভ্রূ

এখানেও একই কথা। আমাদের সেই ৯০ দশক থেকে নারীদের ভ্রূ প্লাকের নামে নিজের ঘন ভ্রূ সুতার মত চিকণ করে ফেলতে দেখে মনে এঁটে গেছে, বয়স্ক নারী মানেই চিকণ ওভারপ্লাকড ভ্রূ। যেখানে কমবয়সী মেয়েরা ভ্রূ প্লাক করত না। এখন তো ১৪-১৫ বছর বয়স থেকেই অনেকে ভ্রূ প্লাক শুরু করে। যাতে করে ক্লাস এইট নাইনের কিশোরীকেও দেখে মনে হয় ২৫-২৬ এর যুবতী। বুঝতে পারছেন চিকণ ভ্রুর সাথে বয়স কীভাবে কানেক্টেড?

ভুল নং ৪-ড্রাই স্কিন

আর্দ্র, ডিউয়ি স্কিন থাকে টিন এজারদের। আর বয়স বাড়ার সাথে সাথে ত্বকের আর্দ্রতা কমে এখানে সেখানে ড্রাই প্যাচ দেখা যায়। আপনি যদি মেকআপ করার আগে ভালো ভাবে ত্বক ময়েশচারাইজ না করেন তবে ড্রাই প্যাচ গুলো ঢাকার বদলে আরও হাইলাইট হয়ে যায়। এটা মেকআপ করার সময় ওভার এক্সাইটমেনটে আপনি খেয়াল না করলেও আপনার সামনের মানুষটা কিন্তু ঠিকই খেয়াল করে!

ভুল নং ৫-ম্যাট লিপস্টিক

অনেকেই ম্যাট লিপস্টিক লুক পছন্দ করেন। কিন্তু সব বিউটি গুরুই বলেন ম্যাট লুক নেবার আগে ভালো করে লিপ স্ক্রাব করে লিপবাম লাগিয়ে নিতে নইলে বয়সের সাথে সাথে ঠোঁটে পড়ে যাওয়া লাইনস আর ঠোঁটের ড্রাইনেস ম্যাট লিপস্টিকে খুব বাজে ভাবে ফুটে থাকে। আর ঠোঁট পাতলা আর অপুষ্ট দেখায়। নিজের বয়স যদি মেকআপ দিয়ে না বাড়াতে চান তবে সঠিক ভাবে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন।

ভুল নং ৬-ডার্ক লিপ লাইনার

মনে আছে ছোট বেলায় আমাদের মা-কাকিরা ডার্ক শেডের লিপ লাইনারের সাথে একটু হালকা শেডের লিপস্টিক লাগাতেন? তাদের যুগে সেই লুক খুব পপুলার ছিল। কিন্তু এখন তো দিন বদলেছে, তাই না? পুরনো যুগে আটকে থাকলে আপনাকেও তাদের সমসাময়িক মনে হবে। নিজের লিপস্টিকের সাথে মিলিয়ে লাইনার লাগান। কোন ভাবেই যেন লাইনার আলাদা ভাবে বোঝা না যায়।

ভুল নং ৭-রুক্ষ চুল

মেকআপের সাথে যদি চুলের কথা মনে না রাখেন আর চুলটা থেকে যায় রুক্ষ আর ফ্রিজি। আপনাকে মধ্যবয়স্ক দেখাতে সময় লাগবে না। কারণ বয়স বাড়ার সাথে সাথে চুল আর্দ্রতা হারায়। ঝামেলা এড়াতে এখন থেকেই চুলে মাস্ক আর ডিপ কনডিশনিং ট্রিটমেন্ট শুরু করুন।

ভুল নং ৮-ব্যাকডেটেড হেয়ারস্টাইল

আপনার যদি চুল নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছা না থাকে তো কোন সমস্যা নেই। সামনে থেকে একটু ব্যাংস করে নিন অথবা আরও কমে চুলের সিঁথিটা বদলে নিন। নতুন স্টাইল আমাদের লুকে ‘the same old you’ ভাইবটা চেঞ্জ করে একটা trendy আর সফিসটিকেটেড লুক দেয়।

ভুল নং ৯-চোখের নিচে কেকি কনসিলার

অনেক বেশি ডার্ক সার্কেল থাকলে ঢাকার জন্য কনসিলার ইউজ করতে পারেন। কিন্তু দিন বয়ে যাবার সাথে সাথে যদি ঘন কনসিলারের পরত চোখের নিচে কেকড হয়ে যদি বলিরেখার মত দেখায় আপনি তবে একদিনেই কিন্তু বয়স ২০ বছর বাড়িয়ে ফেলবেন। মনে রাখবেন, অনেক কনসিলার ব্যবহার করলেই কিন্তু ডার্ক সার্কেল ভালো ঢাকবে না। আর ভালো মানের কনসিলার ব্যবহার করুন আর সেটিং পাউডার দিয়ে সেট করে নিন। আর কনসিলার কেকি হবে না।

ভুল নং ১০- হলদে দাঁত

দাঁতে যেন বিন্দু মাত্র হলদেটে ভাব না থাকে। তাহলে দেখলে মনে হবে অনেক যুগ ধরে পান খেতে খেতে এই অবস্থা হয়েছে। কমবয়সীদের দাঁত হলদে হয় না বলে হলদে দাঁতের সাথে বয়স্কদের কানেক্ট করা হয়। দাঁতের হলদে ভাব দূর করুন।

সবশেষে আরেকবার মনে করিয়ে দেই। সারা বছর মেকআপ করেন না বা মেকআপ সম্পর্কে কিছু জানেন না , ওকে, কোন সমস্যা নেই। জানার চেষ্টা করুন । এখানে যে পয়েন্ট গুলো নিয়ে কথা বললাম সব খুবই ছোট ছোট ভুল। কিন্তু একসাথে দুই তিনটা করে ফেললেই ডিজাস্টার! ঈদের মেকআপের নাম করে মুখে গাদা গাদা প্রোডাক্ট লাগালেই কিন্তু আপনাকে ভালো লাগবে না। আয়নায় দেখুন নিজেকে কীভাবে ভালো লাগবে নিজে ঠিক করুন। অন্য কারো লুক দেখে চিন্তা ভাবনা না করে কিছু করবেন না যেন!

লিখেছেনঃ মীম তাবাসসুম

ছবিঃ নিউআর্টকালার্জ.কম

সম্পর্কিত লেখা

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

ভ্রূ প্লাকের পর জ্বালা এবং লালচে ভাব দূর করুন ৫টি সহজ উপায়ে!
ত্বকের যত্ন

ভ্রূ প্লাকের পর জ্বালা এবং লালচে ভাব দূর করুন ৫টি সহজ উপায়ে!

প্রতি মাসে আর কিছু না হোক ভ্রূ তোলার বা প্লাক করার জন্য একবার হলেও পার্লারে যেতেই হয়! ভ্রূ সঠিক শেইপে না থাকলে পুরা ফেইসের সৌন্দর্যই যেন নষ্ট হয়ে যায়।...

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?
মেকআপ

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?

'কনসিলার ও ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করেছি। তবু মেকআপ এমন কেকি হয়ে যাচ্ছে কেন? আবার একনে স্পটও ভিজিবল হয়ে আছে!’ আপনিও কি এই সমস্যা ফেইস করেছেন? তাহলে হতে...

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম
বেইজ মেকআপ

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম

মেকআপের জন্য অপরিহার্য একটি উপাদান হলো কনসিলার। চোখের ডার্ক সার্কেল ঢাকতে কিংবা ব্রণের দাগ ঢাকতে কনসিলারের জুড়ি নেই। কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যে শ...

আরও পড়ুন

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!
মেকআপ

কনসিলার ক্রিজিং এড়াতে ফলো করুন দারুণ ৬টি হ্যাকস!

চোখের নীচের ডার্ক সার্কেল, পিম্পলের দাগ লুকানো কিংবা স্কিনের যে কোনো ইমপারফেকশন ঢাকা – এক কথায়, কনসিলার ছাড়া বেসিক মেকআপ বলতে গেলে অসম্পূর্ণ। প্রতিদিন...

কুসুদামা কাগজের ফুল
ক্র্যাফট

কুসুদামা কাগজের ফুল

কুসুদামা হলো জাপানের একটি ঐতিহ্যবাহী কাগজের তৈরী ফুল। এটি চাইলে আপনি উপহার বা বাড়ির ডেকোরেশনের কাজেও লাগাতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কুসু...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস
মেকআপ

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস

মেকআপ ব্যাগে ফাউন্ডেশন আর ফেইস পাউডারের সাথে আরেকটি জিনিস না রাখলেই নয়, সেটি হলো কনসিলার! একনে স্পট হাইড করা, ব্লেমিশ, ডার্ক সার্কেল, আনইভেন স্কিনটোন...

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!

মেকআপ আমাদের ফেইসের বেস্ট ফিচারগুলোকে ফুটিয়ে তুলতে হেল্প করে। আর সেই মেকআপ যদি গ্লোয়িং ও লং লাস্টিং হয় তাহলে তো কোনো কথাই নেই! বিভিন্ন মেকআপ লুকের ম...

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?
মেকআপ

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?

ধরুন, আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, স্বাভাবিকভাবেই আপনি খুব এক্সাইটেড! বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন বলে আপনি অনেকক্ষণ সময় নিয়ে ফুল ফেইস মেকআপ করল...

…