বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল

সাজগোজ উপ সম্পাদক · Mar 16, 2014 · 1 min read

বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল

আমরা মোটামুটি সবাই জানি কীভাবে বেণী করতে হয়। তবে সেই সাধারন বেণীটা কীভাবে স্টাইলিশ করে তোলা যায় সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আজ আপনাদের জন্য কিছু সুন্দর ও খুবই সহজ উপায়ে বেণী করার কিছু হেয়ার স্টাইল দেয়া হল।

 

হেয়ার স্টাইল ১

- প্রথমেই সব চুল ভালো মতো আঁচড়ে নিয়ে একপাশের কিছু চুল নিয়ে সামনের দিক থেকে বেণী করা শুরু করুন।

- শেষ পর্যন্ত বেণী করে বেণীর শেষে রাবার ব্যান্ড লাগিয়ে নিন। এবার একইভাবে মাথার অন্যপাশের কিছু চুল নিয়ে বেণী করা শুরু করুন।

-  দুই পাশের বেণী করা শেষ হয়ে গেলে ছবির মত প্রথমে একদিকের বেণী অন্যপাশে নিয়ে ক্লিপ দিয়ে শেষের প্রান্ত ভালো মতো আটকে দিন। এবার অন্যপাশের বেণীও একই ভাবে অপর প্রান্তে ক্লিপ দিয়ে আটকে নিন। ক্লিপ গুলো এমনভাবে লাগাবেন যাতে বেণীর একদম শেষের প্রান্ত দেখা না যায়।

- খুবই সিম্পল ও আকর্ষণীয় এই হেয়ার স্টাইলটি যেকোন অনুষ্ঠানে বেশ মানিয়ে যাবে।

হেয়ার স্টাইল ২

- প্রথমে চুলগুলো ঠিকমতো আঁচড়ে নিয়ে এতে হেয়ার স্প্রে করুন যাতে স্টাইলটা করার পর অনেকক্ষণ ঠিকমতো থাকে। এবার পেছনের কিছু চুল নিয়ে চিরুনি দিয়ে টিজ করে নিন।

- টিজ করা হয়ে গেলে পেছনের চুলগুলো কিছুটা ফুলিয়ে দুই পাশে ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নিন।  

- এবার সব চুল দুই ভাগ করে দুইপাশে দুটি বেণী করে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন।

- ছবির মত করে দুইদিকের বেণীর প্রত্যেকটার বিপরীত পাশে নিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন যাতে খোলার সম্ভাবনা না থাকে।

- স্টাইলটা আরো আকর্ষণীয় করে তুলতে মাথার একপাশে কোন কাপরের ফুল বা নিজের পছন্দের ফুল ক্লিপ দিয়ে আটকে নিন। খুবই সোজা এই স্টাইলটি চেহারায় গর্জিয়াস ভাব নিয়ে আসে। কোন পার্টি বা বিয়ের অনুষ্ঠানে করে নিতে পারেন এটি।

হেয়ার স্টাইল ৩

 

- মাথার সামনের দিক থেকে চুল নিয়ে আলাদা করে বেণী করা শুরু করুন।

- অর্ধেক বেণী করা শেষে এটি রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। এবার বেণীর দুইপাশের চুল কিছুটা টেনে নিন যাতে বেণীটা দেখতে সুন্দর ও আকর্ষণীয় লাগে।      

- এবার পেছনের যে চুলগুলো রয়েছে সেগুলো বেণীর দিকে এনে বেণীর সাথে নিয়ে প্রথমে একটি পাতলা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। এরপর রাবারের উপর একটি চিকন ফিতা বো করে আটকে নিন। এতে বেণীটা দেখতে কিউট লাগবে। ইউনিভার্সিটি বা স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের জন্য এটি একদম পারফেক্ট একটি হেয়ারস্টাইল।  

  লিখেছেনঃ নাহার

ছবিঃ পিন্টারেস্ট.কম, হেয়াররোমান্স.কম

সম্পর্কিত লেখা

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা
হেয়ার স্টাইল

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

সাধারণত কার্লি বা কোঁকরা চুল যাদের তারা সবসময়ই চিন্তায় পড়ে যান কোন খোঁপা বা হেয়ার স্টাইল চুলে মানাবে। সিল্কি চুলে যেমন যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায়...

একটি সহজ চুলের স্টাইল
হেয়ার স্টাইল

একটি সহজ চুলের স্টাইল

আমরা অনেকেই অনেক সময় খোলা চুলে বের হয়ে অভ্যস্ত। খোলা চুলে হেডব্যান্ড, ক্লিপ ইত্যাদি ব্যবহার করে কেউ কেউ একটু ভেরিয়েশন আনার চেষ্টা করেন। আবার কেউ সামনে...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

খোঁপা বাঁধার কিছু হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

খোঁপা বাঁধার কিছু হেয়ার স্টাইল

বিভিন্ন পার্টি বা বিয়ের অনুষ্ঠানে গর্জিয়াস মেকাপের সাথে খোঁপা না করলে যেন সাজটাই অপূর্ণ রয়ে যায়। এছাড়াও যাদের চুল বেশ লম্বা তারা প্রায়ই বিপাকে পড়ে যান...

আরও পড়ুন

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান
হেয়ার স্টাইল

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান

আপনাদের জন্য আবারো একটি সুন্দর হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাোদের দেখাব ব্যালেরিনা বান। খুব সহজ এবং মাত্র ৫ মিনিটেই আপনি নিজে কোন পার্লারে...

পনি টেইলের ৩ টি হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

পনি টেইলের ৩ টি হেয়ার স্টাইল

প্রতিদিনের ব্যস্ত জীবনে শর্ট কাট হিসেবে পনি টেইলের জুড়ি নেই। কর্মব্যস্ত নারী অথবা কলেজ, ভার্সিটি পড়ুয়া মেয়েদের জন্য এটি বেশ মানানসই একটি হেয়ার স্টাইল।...

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল

দরজায় কড়া নাড়ছে কোন বিয়ের অনুষ্ঠান বা পার্টি! ভাবছেন এবার হেয়ার স্টাইল নেয়া চাই-ই-চাই। আর এমন ইচ্ছা পূরণ করতে শরণাপন্ন হতে হয় পার্লারের। তবে যদি বলি প...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

লম্বা চুলের দুটি হেয়ার স্টাইল (ছবি সহ টিউটোরিয়াল)
হেয়ার স্টাইল

লম্বা চুলের দুটি হেয়ার স্টাইল (ছবি সহ টিউটোরিয়াল)

ফ্রোজেন মুভিটা দেখেছেন? দেখে থাকলে আপনারাও নিশ্চয়ই আমার মতই ইমপ্রেসড? আর যদি না দেখে থাকেন তবে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, মুভি সাজেসন তো দ...

আপনার ছোট্ট সোনামনির ঈদ হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

আপনার ছোট্ট সোনামনির ঈদ হেয়ার স্টাইল

আসছে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই খুশি - আনন্দের পরিমানটা অনেক গুণে বেড়ে যায় ছোট্ট সোনামণির মুখের হাসি দেখলে। তাই ঈদের দিন নিজের হেয়ারের সাথ...

…