খোঁপা বাঁধার কিছু হেয়ার স্টাইল

সাজগোজ উপ সম্পাদক · Jan 14, 2014 · 1 min read

খোঁপা বাঁধার কিছু হেয়ার স্টাইল

বিভিন্ন পার্টি বা বিয়ের অনুষ্ঠানে গর্জিয়াস মেকাপের সাথে খোঁপা না করলে যেন সাজটাই অপূর্ণ রয়ে যায়। এছাড়াও যাদের চুল বেশ লম্বা তারা প্রায়ই বিপাকে পড়ে যান কীভাবে চুল বাঁধবেন সেটা নিয়ে। তাই আজ আপনাদের জন্য খোঁপা করার কয়েকটি স্টাইল দেখান হল। বাসায় কয়েকবার ভালো মত চেষ্টা করলে খোঁপা বাঁধার এই গর্জিয়াস স্টাইলগুলো রপ্ত করে নিতে পারবেন খুব সহজেই।

হেয়ার স্টাইল ১

image02

- প্রথমেই একটু উঁচু করে একটি পনি টেইল বাঁধুন। এবার স্পঞ্জের একটি মোটা ব্যান্ড নিয়ে বাঁধা চুলের মধ্যে ঢুকান। এটি মার্কেটে কিনতে পাবেন অথবা মোজা কেটেও বানাতে পারেন। একটি মোজার আটকানো অংশটুকু কাঁচি দিয়ে কেটে সেটি শেষ পর্যন্ত মুড়িয়ে নিলেই হয়ে যাবে এটি।

- এবার স্পঞ্জ বা মোজার ব্যান্ডটি চুলের শেষ প্রান্তের দিকে নিয়ে চুলের আগা ব্যান্ডটির ভিতর দিয়ে ছবির মত করে ঢুকান এবং ব্যান্ডটি ধরে ধীরে ধীরে চুলের সাথে শেষ পর্যন্ত মোড়াতে থাকুন। এই জায়গাটা খুব সতর্কতার সাথে করতে হবে। প্রথমবারেই হবে না, ধৈর্য নিয়ে আগে কয়েকবার চেষ্টা করুন।

02

- মোড়ানো শেষ হলে খোঁপার চারপাশে সমান ভাবে চুল গুলো সাজিয়ে নিন এবং খোঁপার নীচে কতগুলো হেয়ার ক্লিপ দিয়ে চুলের সাথে ভালো মত আটকে নিন যাতে খোঁপাটা ভালো মত চুলের সাথে আটকে থাকে।

image08

- কোন পার্টিতে বা ওয়েস্টার্ন ড্রেসের সাথে করে নিতে পারেন এই খোঁপাটি। চাইলে খোঁপার পাশে কোন কাপরের ফুল বা বো ক্লিপ লাগিয়ে নিতে পারেন।

image09

হেয়ার স্টাইল ২

- প্রথমেই সব চুল ভালো ভাবে আঁচড়ে নিন। সামনে যদি ব্যাংস বা লেয়ার স্টাইলে চুল কাটা থাকে তাহলে সেই চুল গুলো বাদ দিয়ে মাথার মাঝখানের চুল গুলোর কিছু নিয়ে বেণী করা শুরু করুন।

image00

- একদম শেষ পর্যন্ত বেণী করা শেষে একটি ইলাস্টিকের ব্যান্ড দিয়ে চুল আটকে নিন। বেণীটা আরেকটু আকর্ষণীয় করে তুলতে বেণীর প্রথম থেকে শুরু করে মাঝখান পর্যন্ত দুই দিক থেকে হালকা টান দিন। এতে বেণীতে ফোলাভাব আসবে।

image01

- এবার পেছনের চুলগুলো প্রথমে একটি চিকন রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন। খোঁপা করার জন্য যে মোটা স্পঞ্জ ব্যান্ড পাওয়া যায় সেটি বাঁধা চুলের ভিতর দিয়ে ঢুকান।

05

- বাঁধা চুল গুলো এবার খোঁপা করতে হবে। তার আগে চিরুনি দিয়ে চুল হালকা ভাবে টিজ করে নিন যাতে খোঁপা করার পর চুল গুলো ফুলে থাকে। আপনার চুল যদি ছোট হয়ে থাকে তবে চুল একবার মোড়ালেই হবে এবং শেষে ভালো মত ক্লিপ দিয়ে চুল গুলো আটকে নিবেন, আর যদি বড় চুল হয় তাহলে প্রথম যে খোঁপা বাঁধার স্টাইলটি দেখান হয়েছে সেটি অনুসরণ করুন।

image04

- চুল যদি সামনে ব্যাংস/লেয়ার স্টাইলে কাটা থাকে তবে এই স্টাইলটি বেশ মানিয়ে যাবে। বড় বা ছোট সব ধরনের চুলেই করতে পারবেন এটি।

image05

 হেয়ার স্টাইল ৩

- চুল ভালো মত আঁচড়ে নিয়ে পেছনে উঁচু করে দুইটি পনি টেইল বাঁধুন। এবার চুলে হেয়ার ক্রিম লাগিয়ে এরপর প্রত্যেকটি পনি টেইল দুই অংশে ভাগ করুন এবং দড়ির মত করে প্যাঁচাতে থাকুন। একদম শেষে একটি চিকন হেয়ার ব্যান্ড লাগিয়ে নিন।

image07

- এবার প্যাঁচানো চুল গুলো হাত দিয়ে যতটা সম্ভব হালকা করুন, এতে খোঁপা ফোলা এবং সুন্দর দেখাবে। ডান দিকের প্যাঁচানো বেণীটা উপরের দিক দিয়ে এনে পেচিয়ে শেষের অংশে একটি হেয়ার ক্লিপ ভালো মত লাগিয়ে দিন যাতে খোলার সম্ভাবনা না থাকে।

image10

- আবার বাম দিকের প্যাঁচানো বেণীটা ঘুরিয়ে মাঝখানে ক্লিপ দিয়ে এমন ভাবে আটকান যাতে পেছনের সিঁথি দেখা না যায়।

3 NO STY

- খোঁপাটা ভালো মত সেট করে নীচ দিয়ে হেয়ার ক্লিপ লাগান এবং খোঁপার উপর হেয়ার স্প্রে করুন।

SP

- আপনার পছন্দের যেকোন ফুল খোঁপার পাশে লাগিয়ে নিয়ে এর সৌন্দর্য বাড়িয়ে দিতে পারেন অনেকখানি। ব্যাস, এবার আপনি বাইরে যাওয়ার জন্য তৈরী।

লিখেছেনঃ নাহার

ছবিঃ পিনটারেস্ট.কম, দ্যাবিউটিডিপার্টমেন্ট.কম, প্রিটিগসিপ.কম

সম্পর্কিত লেখা

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা
হেয়ার স্টাইল

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

সাধারণত কার্লি বা কোঁকরা চুল যাদের তারা সবসময়ই চিন্তায় পড়ে যান কোন খোঁপা বা হেয়ার স্টাইল চুলে মানাবে। সিল্কি চুলে যেমন যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায়...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

নানা রঙের হেয়ার অ্যাকসেসরিজ দিয়ে হোক চুলের সাজ!
হেয়ার স্টাইল

নানা রঙের হেয়ার অ্যাকসেসরিজ দিয়ে হোক চুলের সাজ!

চুল নিয়ে সমস্যার কি শেষ আছে? আমাদের দেশের আবহাওয়াতে চুলের যত্ন ঠিকমতো নিতে পারাটাও সহজ কথা নয়। অনেকেই আমরা চুল খোলা রাখতে পছন্দ করি। চুল খোলা রেখে গেল...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

চুল পরা বন্ধে মেনে চলুন ১০টি নিয়ম!
চুলের যত্ন

চুল পরা বন্ধে মেনে চলুন ১০টি নিয়ম!

চুল পরা বন্ধ করার জন্য কত রকম মাস্ক, কত তেল, আরও কত কিছুই তো আপনারা ব্যবহার করেন। কিন্তু একটু সাবধানে থাকলেই আর নিয়ম মেনে চললেই এই চুল পড়া বন্ধে অনেক...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

…