লম্বা চুলের দুটি হেয়ার স্টাইল (ছবি সহ টিউটোরিয়াল)

সাজগোজ উপ সম্পাদক · Jan 13, 2015 · 1 min read

লম্বা চুলের দুটি হেয়ার স্টাইল (ছবি সহ টিউটোরিয়াল)

ফ্রোজেন মুভিটা দেখেছেন? দেখে থাকলে আপনারাও নিশ্চয়ই আমার মতই ইমপ্রেসড? আর যদি না দেখে থাকেন তবে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, মুভি সাজেসন তো দিলাম, এখন বলি হেয়ার টিউটোরিয়ালে কেন ফ্রোজেন-এর কথা বলে শুরু করলাম। এই মুভিতে আমার মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে কুইন এলসার হেয়ার স্টাইল। আর আজ আপনাদের জন্য সেটাই থাকছে। তো চলুন দেখে নিই ফ্রোজেন মুভির কুইন এলসার হেয়ার স্টাইল থেকে ইন্সপায়া্রড দুটি অসম্ভব সুন্দর চুলের সাজ-

প্রথম হেয়ার স্টাইলঃ

Capture

০১. প্রথমে খুব ভালো ভাবে আপনার চুল টিজ করে নিন। যদি কোন পার্টিতে যাবার জন্য স্টাইলিং করেন তবে ভলিউমাইজিং মুস ব্যবহার করবেন।

cap1

০২. এবার পুরো চুলকে তিনটি বড় সেকশনে ভাগ করে ফেলুন। চুলের একদম গোঁড়া থেকে ফ্রেঞ্চ বেণী করা শুরু করুন। বেণী করতে করতে বড় বড় সেকশন যোগ করুন।

cap3

০৩. এভাবেই আপনার পুরো চুলে বেণী করে শেষ করুন। এই হেয়ার স্টাইলের জন্য আপনি চুলে যত ভলিউম আনতে পারেন আনবেন। এক্সট্রা ভলিউম আনার জন্য বেণীর সাইড ধরে একটু টেনে বেণীটা ছড়িয়ে নিন।

cap4

০৪. চুলের সামনের দিক থেকে কিছু ছোট চুলের পিস বের করে নিন। ছোট চুলের সেকশন গুলো হালকা কার্ল করে পেছনে বেণীর সাথে পিন দিয়ে সেট করে নিন। ব্যাস, হয়ে গেল আমাদের প্রথম হেয়ার স্টাইল।

cap5

দ্বিতীয় হেয়ার স্টাইলঃ

maxresdefault

০১.  আপনার মাথা একদিকে কাত করে সব চুল একপাশে নিয়ে নিন। এবার টিজ করুন।

h1

০২. এবারে টিজ করা চুলগুলোকে ঠিকভাবে আঁচড়ে সুন্দর করে পেছনে বসিয়ে দিন। জোর প্রয়োগ করবেন না, এতে টিজের ভলিউম নষ্ট হয়ে যাবে।

h2

০৩. চুলের একদম কানের কাছের অংশ থেকে সেকশন নিয়ে টুইস্ট করা শুরু করুন। প্রথম সেকশন টুইস্ট করতে করতেই আরও বড় মাপের দ্বিতীয় সেকশন যোগ করুন।

h3

০৪. আস্তে আস্তে বড় বড় সেকশন যোগ করে টুইস্ট করে একদম অন্য পাশে ঘাড়ের প্রান্তে চলে যান। এবার পুরো চুলের গোছা ছবির মত করে একসাথে টুইস্ট করুন।

h4

০৫. টুইস্টেড চুলের গোছাটা স্পাইরাল করে মাথার পেছনে ববি পিন দিয়ে ভালো ভাবে খোঁপা করে ফেলুন। ব্যাস, হয়ে গেল আপনার দ্বিতীয় ফ্রোজেন ফিল্ম ইন্সপায়ার্ড হেয়ারস্টাইল। এখন আপনার পছন্দের যেকোনো এ্যাকসেসরিজ দিয়ে একে সাজাতে পারেন।

h5

দুটো আপডুই ট্র্যাডিশনাল আউট ফিটের সাথে ভালো মানাবে। তো, একবার নিজে করে দেখুন, কুইন এলসার মতই গরজিয়াস দেখাচ্ছে কিনা আপনাকে?

লিখেছেনঃ তাবাসসুম মুশ্তারী মীম

ছবিঃ পিন্টারেস্ট.কম, ইউটিউব.কম

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

৫টি সিম্পল টিপস ফলো করে হেয়ার ভলিউম বাড়িয়ে নিন ন্যাচারালি!
চুলের যত্ন

৫টি সিম্পল টিপস ফলো করে হেয়ার ভলিউম বাড়িয়ে নিন ন্যাচারালি!

ভলিউম কমে যাওয়া চুলের সবচেয়ে কমন প্রবলেমগুলোর মধ্যে একটি। ফ্ল্যাট ও থিন হেয়ারে ভলিউম কীভাবে ফিরিয়ে আনবো, সেটি অনেকেই জানতে চান! এই সমস্যাটি হলে আমরা য...

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

আরও পড়ুন

বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল

আমরা মোটামুটি সবাই জানি কীভাবে বেণী করতে হয়। তবে সেই সাধারন বেণীটা কীভাবে স্টাইলিশ করে তোলা যায় সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আজ আপনাদের জন্য...

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?
সুস্থতা

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?

রওশন আরা বেশ কিছুদিন ধরে কাঁধের ব্যথায় ভুগছেন। ব্যথার মেডিসিন খেয়েছেন, এতে ব্যথা কিছুটা কমে বটে কিন্তু পুরোপুরি সেরে যায় না। হাত নাড়াতে গেলেই ব্যথা চর...

সি সেকশন | জরুরী মেডিকেল কন্ডিশন নাকি ঐচ্ছিক সিদ্ধান্ত!
মা ও শিশু

সি সেকশন | জরুরী মেডিকেল কন্ডিশন নাকি ঐচ্ছিক সিদ্ধান্ত!

পৃথিবীর যেকোন বাবা-মায়ের কাছে তাদের সন্তান সবচেয়ে বেশি প্রিয়। এ আদরের সন্তানকে গর্ভে ধারণ করার সময় থেকেই তাকে সবসময় রক্ষা করার চিন্তা বাবা-মা করে থাকে...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

…