৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান

sub-editor · Nov 08, 2015 · 1 min read

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান

আপনাদের জন্য আবারো একটি সুন্দর হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাোদের দেখাব ব্যালেরিনা বান। খুব সহজ এবং মাত্র ৫ মিনিটেই আপনি নিজে কোন পার্লারে না গিয়েই ঘরে বসে এই হেয়ার স্টাইলটি ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করার আগে পুরো পিক্টোরিয়ালটি একবার ভালো করে পড়ে তারপর হেয়ার স্টাইলটি করতে বসুন। তবে চলুন আর দেরি না করে দেখে নিই, সুন্দর ব্যালেরিনা বান কীভাবে করতে হয়।

আর কিছু কথা। যেকোনো হেয়ার স্টাইল হুবুহু করার ইচ্ছা আমাদের সবারই থাকে। কিন্তু কিছু ভুলের কারণে তা হয়ে উঠে না। চুল অবশ্যই পরিষ্কার এবং কন্ডিশনার এপ্লাই করা থাকতে হবে। কোন হেয়ার স্টাইল করার আগে চুলের সব জট ছাড়িয়ে নিতে হবে।  প্রয়োজনে চুলগুলো দুই ভাগে বা তিনভাগে ভাগ করে জট ছাড়িয়ে নিন। এতে চুলের জট ছাড়াতে কোনোরকম ঝামেলা হবে না।

ব্যালেরিনা বান হেয়ার স্টাইলটি করতে যা যা লাগবে

  • চিরুনি
  • কিছু ববি পিন
  • দুটি ইলাস্টিক হেয়ার ব্যান্ড
  • মিডিয়াম হোল্ড হেয়ার স্প্রে

 step 1

মাথার সামনের এক সাইডে বা চাইলে মাঝে ২ ইঞ্চির মত সিঁথি করে কিছু চুল আলাদা করে ক্লিপ দিয়ে আটকে নিতে পারেন। আর বাকি চুলগুলো সব আঁচড়ে পিছন দিকে ছবির মত করে উচুতে একটি পনিটেল করুন। চুলের কালারের সাথে মিলিয়ে কাল বা ট্রান্সপারেন্ট ইলাস্টিক ব্যান্ড ব্যবহার করতে পারে।

Collage

এই ধাপে পনিটেল এবং সামনের আলাদা করা চুল নিয়ে আমরা ফ্রেঞ্চ বেণী করব। বেণী করার জন্য তো তিন ভাগ চুল লাগে! তাই না? সেই মোতাবেক আমরা সামনের চুল থেকে দুই ভাগ চুল এবং পনিটেল থেকে একভাগ চুল নিব। এবার বেণীর করতে থাকেন। সামনের থেকে একটু চুল নিয়ে আর পনিটেল থেকে সামান তালে চুল নিয়ে ফ্রেঞ্জ বেণী করুন।

দুপাশ থেকে ফ্রেঞ্চ বেণী করে আসতে আসতে দেখবেন সামনের চুল আর অবশিষ্ট নেই। তখন কেবল পনিটেল থেকে একভাগ নিয়ে বেণীটি করে যেতে হবে। ছবিটি দেখলে স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটি।

last step

এভাবে একপেশি ফ্রেঞ্চ বেণীটি ঠিক ছবির মত রাউন্ড শেপে করতে থাকুন। বেণীটি করার সময় খুব বেশি টাইট করে করবেন না তাহলে খোঁপাটি ছড়িয়ে যাবে। দেখতে তখন আর ভাল লাগবে না। তবে বেণী করার সময় আস্তে আস্তে বেণীর চুল টেনে টেনে দিবেন এতে করে বেণীটি মোটা এবং সুন্দর লাগবে।

Collage last

বেণী একেবারে চুলের আগা পর্যন্ত করুন এবং শেষ হয়ে গেলে আরেকটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন। এরপর খোঁপার চারপাশ দিয়ে পেছিয়ে শেষ অংশটুকু ববি পিন দিয়ে আটকে নিন।

বি দ্রঃ আপনার চুল যদি অনেক বেশি সিল্কি এবং মিডিয়াম হেয়ার স্প্রে দিয়েও কাজ না করে তাহলে বেণীটিকে  আটকে রাখতে এর চারপাশে কয়েকটি ববি পিন দিয়ে ফিক্স করে নিতে পারেন।

ব্যস, মাত্র ৫ মিনিটেই হয়ে গেল সুন্দর এই ব্যালেরিনা বান। তেমন ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়েই আপনি এই হেয়ার স্টাইলটি নিজেই করতে পারবেন।

লিখেছেন- মরিয়ম আখতার

ছবি- মেকাপ.কম

সম্পর্কিত লেখা

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল

দরজায় কড়া নাড়ছে কোন বিয়ের অনুষ্ঠান বা পার্টি! ভাবছেন এবার হেয়ার স্টাইল নেয়া চাই-ই-চাই। আর এমন ইচ্ছা পূরণ করতে শরণাপন্ন হতে হয় পার্লারের। তবে যদি বলি প...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

মাত্র দুই মিনিটে নিজে নিজেই করে ফেলুন রোজেট পনিটেল
হেয়ার স্টাইল

মাত্র দুই মিনিটে নিজে নিজেই করে ফেলুন রোজেট পনিটেল

হাতে সময় খুব কম! কিন্তু এখনো চুলটাই যে বাঁধা হল না। হাতে আছে মাত্র ২ মিনিট এরই মাঝে কি সুন্দর একটি হেয়ার স্টাইল সম্ভব! আজ সাজগোজের টিম আপানার জন্য নিয়...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

বেণীর কিছু আকর্ষণীয় হেয়ারস্টাইল

আমরা মোটামুটি সবাই জানি কীভাবে বেণী করতে হয়। তবে সেই সাধারন বেণীটা কীভাবে স্টাইলিশ করে তোলা যায় সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আজ আপনাদের জন্য...

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা
হেয়ার স্টাইল

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

সাধারণত কার্লি বা কোঁকরা চুল যাদের তারা সবসময়ই চিন্তায় পড়ে যান কোন খোঁপা বা হেয়ার স্টাইল চুলে মানাবে। সিল্কি চুলে যেমন যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায়...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল

কোন দাওয়াত বা পার্টিতেই কেবল সেজেগুজে যাওয়া নতুন কিছু নয় কিন্তু সারাদিন অনেক ব্যস্ততার মাঝে নিজেকে একটু পরিপাটি রাখতে পারলে যেমন মন প্রফুল্ল থাকে ঠিক...

…