আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল

sub-editor · Oct 04, 2015 · 1 min read

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল

কোন দাওয়াত বা পার্টিতেই কেবল সেজেগুজে যাওয়া নতুন কিছু নয় কিন্তু সারাদিন অনেক ব্যস্ততার মাঝে নিজেকে একটু পরিপাটি রাখতে পারলে যেমন মন প্রফুল্ল থাকে ঠিক তেমনি আপনার পরিপাটি লুকটি অন্যের চোখেও গেঁথে যায়।শুধু তাই নয় অন্যান্য দিনের তুলনায় নিজেকে আর একটু বেশি আত্মবিশ্বাসী মনে হয়। আজ এমন একটি হেয়ার স্টাইল তুলে ধরা হল, যা আপনার লুকে নতুনত্ব এনে দিবে এবং আপনি নিজেই কয়েক মিনিটে করে নিতে পারেন অসাধারণ সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইলটি। আধো খোলা চুলে এই হেয়ার স্টাইলটি খুব সুন্দর মানিয়ে যায়। ইচ্ছে মতো মাঝে বা একটু ভিন্নতা আনতে চাইলে এক সাইডেও অনায়াসে আপনি এই হেয়ার স্টাইলটি করতে পারেন।

আগের টিউটোরিয়ালের মতো এবারও একই কথা বলব তা হল, যেকোনো হেয়ার স্টাইলই করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্ন চুল এবং কন্ডিশনার। চুল ধোয়ার পর কন্ডিশনার এ্যাপ্লাই করে চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর চুলের জট ছাড়িয়ে নিতে হবে। আপনার চুলের ঘনত্ব যদি বেশি এবং জট ছাড়াতে বেগ পেতে হয় তবে মাথার সব চুলকে দুই ভাগে ভাগ করে নিয়ে জট ছাড়াতে হবে। এই হেয়ার স্টাইলটি করার সময় চুল এলোমেলো হয়ে যেতে পারে। এই ঝামেলাকে এড়িয়ে যেতে চাইলে আপনি প্রতিটি স্টেপেই অল্প অল্প করে হেয়ার ওয়াক্স লাগিয়ে নিতে পারেন।

যা যা লাগবেঃ • স্বাভাবিক চুলের জন্য ১টি এবং সিল্কি চুলের জন্য ২টি বা ৩টি ববি পিন • একটি চিরুনি • মিডিয়াম হোল্ড স্প্রে • সবচেয়ে প্রয়োজন একটু ধৈর্য

ছবির মত করে মাথার যেকোনো একপাশের কিছু চুল নিয়ে নিন। প্রয়োজনে আলত করে একটু আঁচড়ে নিন। এবার দুই নম্বর ছবির মতো ভাগ করে নেয়া চুলের উপর দুটি আঙ্গুল রেখে পেঁচিয়ে মাঝারি সাইজের রিংয়ের মত করে নিন।

রিংটিকে ববি পিন দিয়ে আটকে নিন। রিং-টি যাতে এলোমেলো না হয়ে যায় সেজন্য ভালো যেকোন ব্র্যান্ডের মিডিয়াম হোল্ড স্প্রে রিংয়ের চারপাশে তিন ইঞ্চি দূরত্ব রেখে স্প্রে করুন।

এবার রিংয়ের বিপরীত পাশ থেকে কিছু চুল নিয়ে রিংয়ের বরাবর টেনে ধরতে হবে। মনে রাখতে হবে, এখনই রিংয়ের ভিতর দিয়ে নেয়া যাবে না। ছয় নম্বর ছবির মতো করে বিপরীত পাশের চুল হাতের সর্বকনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে রাখতে হবে চুল যাতে এলোমেলো না হয় সে কারণে মূলত রিংয়ে ববি পিন লাগানো। তবে আপনি চাইলে ছবির মতো করেও ধরে নিতে পারেন।

আবারো বলছি, এখনি রিংয়ের ভিতর দিয়ে নেয়া যাবে না বরং যে চুলটুকু নিয়ে আমরা রিংয়ের আকৃতি তৈরি করেছি সেই ভাগের ভিতর দিয়ে তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুল নিচের দিকে মুখ করে ঢুকিয়ে দিতে হবে। ঠিক ছবির মত করে বিপরীত দিকের চুলটুকু টেনে উপরের দিকে এনে নিতে হবে। অস্থির না হয়ে এই কাজটুকু করে একটু রিলেক্স হয়ে নিন নতুবা একসাথে পুরো নটটি করতে গেলে হাতে ব্যথা অনুভূত হবে এবং পুরো নট এলোমেলো হয়ে যাবে।

এই পর্যায়ে উপরে টেনে তোলা অংশটি রিংয়ের ওপর দিয়ে নিয়ে ঠিক ছবির মতো করে হোলের (রিংয়ের ভিতর) দিয়ে ঢুকিয়ে নিন। বুঝতে অসুবিধা হলে ছবিটি ভালো করে দেখে নিয়ে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন।

১১ নম্বর ছবির মতো করে রিংয়ের ভেতর দিয়ে চুল ঢুকিয়ে একটু টেনে নিন। এবার হাতে থাকা চুলের গোছাটি ডান পাশের চুলের ভেতর দিয়ে নিচের দিকে ঢুকিয়ে নিন, ঠিক ১২ নম্বর ছবিটির মতো করে।

আবার রিংয়ের ভেতর ডান হাতের দুই আঙ্গুল ঢুকিয়ে নিচের দিকে থাকা চুলের গোছাটিকে ঘুরিয়ে রিংয়ের ভেতর দিয়ে বাইরে বের করে আনতে হবে। সবশেষে প্রথমে লাগানো ববি পিনটি খুব সাবধানে খুলে ফেলতে হবে। তারপর নটের দুপাশের বাড়তি চুলগুলো হালকা টেনে নটটিকে টাইট করে নিতে হবে।

বি দ্রঃ আপনার চুল যদি খুব বেশি সিল্কি হয় এবং মনে হয় যে নটটি ফিক্স হয়ে থাকবে না তবে ছোট ছোট ছোট ববি পিন সেলটিক নটের চারপাশে লাগিয়ে নিতে পারেন। অন্যদিকে আপনার চুল যদি স্বাভাবিক হয় তবে কেবল মিডিয়াম হোল্ড স্প্রে দিলেই চলবে।

ব্যস, হয়ে গেল সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল। আপাতদৃষ্টিতে হেয়ার স্টাইলটি ঝামেলার মনে হলেও আদতে বেশ সহজ। কেবল একটু প্র্যাকটিস আর ধৈর্য থাকলেই যথেষ্ট। সুন্দর এবং নিখুঁতভাবে এই হেয়ার স্টাইলটি করতে চাইলে এই পিক্টোরিয়ালের প্রতিটি ধাপ দেখে দেখে প্রথমে অন্যের চুলে তারপর নিজের চুলে এ্যাপ্লাই করে দেখুন, খুব সহজেই আপনার আয়ত্তে চলে আসবে সেলটিক নট হেয়ার স্টাইলটি।

লিখেছেনঃ মরিয়ম আখতার ছবিঃ টুইস্টমিপ্রীটি.কম

সম্পর্কিত লেখা

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল

দরজায় কড়া নাড়ছে কোন বিয়ের অনুষ্ঠান বা পার্টি! ভাবছেন এবার হেয়ার স্টাইল নেয়া চাই-ই-চাই। আর এমন ইচ্ছা পূরণ করতে শরণাপন্ন হতে হয় পার্লারের। তবে যদি বলি প...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

ট্রেন্ডি লুক এনে দিবে কম্বো ব্রেইড হেয়ার স্টাইল   
হেয়ার স্টাইল

ট্রেন্ডি লুক এনে দিবে কম্বো ব্রেইড হেয়ার স্টাইল  

কম্বো ব্রেইড হেয়ার স্টাইলটি দেখতে খুবই কঠিন মনে হলেও যদি আপনি বেসিক ফ্রেঞ্চ ব্রেইড এবং ফিশটেইল ব্রেইড করতে পারদর্শী হয়ে থাকেন তাহলে এর মত সহজ আর আকর্ষ...

আরও পড়ুন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান
হেয়ার স্টাইল

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান

আপনাদের জন্য আবারো একটি সুন্দর হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাোদের দেখাব ব্যালেরিনা বান। খুব সহজ এবং মাত্র ৫ মিনিটেই আপনি নিজে কোন পার্লারে...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?
চুলের যত্ন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?

সত্যি করে বলুন তো, যেদিন চুল দেখতে সুন্দর লাগে, সেদিন নিজেকে অন্যদিনের চাইতে একটু বেশিই কনফিডেন্ট মনে হয় না? আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের চুল সবসময়...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

…