ট্রেন্ডি লুক এনে দিবে কম্বো ব্রেইড হেয়ার স্টাইল  

sub-editor · May 31, 2016 · 1 min read

ট্রেন্ডি লুক এনে দিবে কম্বো ব্রেইড হেয়ার স্টাইল   

কম্বো ব্রেইড হেয়ার স্টাইলটি দেখতে খুবই কঠিন মনে হলেও যদি আপনি বেসিক ফ্রেঞ্চ ব্রেইড এবং ফিশটেইল ব্রেইড করতে পারদর্শী হয়ে থাকেন তাহলে এর মত সহজ আর আকর্ষনীয় হেয়ার স্টাইল খুব কমই আছে। এই গরমের জন্য এই হেয়ার স্টাইলটি খুবই পারফেক্ট, কেননা এটিতে পেছনে ও ঘাড়ের উপর চুল পড়ে থাকে না, তবে চুলে থাকে ট্রেন্ডি লুক। চলুন দেখে নিই, কীভাবে করা যেতে পারে এই হেয়ার স্টাইলটি।

[picture]

(১) চুল ভালো ভাবে আচঁড়িয়ে নিন। এক নম্বর ছবির মত করে ডান পাশের সামনের কিছু চুল টেনে ক্লিপ দিয়ে আটকে রাখুন। বাকি চুল নিয়ে দুই নম্বর ছবির মত করে বাম কানের পিছন থেকে একটি ফ্রেঞ্চ ব্রেইড শুরু করে ডান পাশের ঘাড় পর্যন্ত করুন।

 kombo hairstyle 1

(২) যখনই ব্রেইডটি ঘাড়ের কাছে চলে আসবে তখন ফ্রেঞ্চ থেকে রেগুলার ব্রেইড করা শুরু করুন। যা আপনার ডান পাশের সামনে এসে থাকবে। ব্রেইড করা শেষ হলে একটি ক্লিয়ার ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে রাখুন। তারপর সামনে ক্লিপ দিয়ে আটকানো চুলগুলো নিয়ে একটি ফিশটেইল ব্রেইড করুন।

 kombo hairstyle 2

(৩) এখন ফিশটেইল ব্রেইডটিও এলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিয়ে পাঁচ নম্বর ছবির মতো করে ফ্রেঞ্চ ব্রেইডের ভেতরে ঢুকিয়ে দিন। ফিশটেইল ব্রেইডের আগার চুলগুলো খুব ভালো করে চুলের ভেতরে নিয়ে ববিপিন দিয়ে আটকে নিন যাতে বাইরে বেরিয়ে না থাকে।

 kombo 3

(৪) এবার সাত নম্বর ছবির মতো করে চাইলে ফিশটেইল ব্রেইড থেকে চুল টেনে টেনে নিতে পারেন। এতে করে চুল অনেক ঘন দেখাবে। এখন ডান পাশের চুল টেনে বের করে নিতে পারেন। তবে খেয়াল রাখুন যাতে ব্রেইড নষ্ট না হয়ে যায়।  আপনি চাইলে এই ধাপটি বাদও দিতে পারেন।

 kombo 4

এইতো হয়ে গেলো আপনার কম্বো ব্রেইড হেয়ার স্টাইল। এই হেয়ার স্টাইলটি আপনাকে দিবে এক অসাধারণ ট্রেন্ডি লুক। তাহলে আজই ফ্রেঞ্চ আর ফিশটেইল ব্রেইডের কম্বিনেশনে করে ফেলুন এই কম্বো ব্রেইড হেয়ার স্টাইলটি।

লিখেছেন - নীল

সম্পর্কিত লেখা

ফ্রেঞ্চ ব্রেইড বনাম ডাচ ব্রেইড
হেয়ার স্টাইল

ফ্রেঞ্চ ব্রেইড বনাম ডাচ ব্রেইড

“গেইম অব থ্রোন্স” টিভি সিরিজ অনেকেই দেখেছেন আর না দেখলেও নাম শুনেছেন। এই টিভি সিরিজের আকর্ষণীয় হেয়ার ব্রেইডগুলো দেখে অনেকেই হয়তো ভেবেছেন ওইগুলো ফ্রেঞ্...

আপনার ছোট্ট সোনামনির ঈদ হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

আপনার ছোট্ট সোনামনির ঈদ হেয়ার স্টাইল

আসছে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই খুশি - আনন্দের পরিমানটা অনেক গুণে বেড়ে যায় ছোট্ট সোনামণির মুখের হাসি দেখলে। তাই ঈদের দিন নিজের হেয়ারের সাথ...

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল

কোন দাওয়াত বা পার্টিতেই কেবল সেজেগুজে যাওয়া নতুন কিছু নয় কিন্তু সারাদিন অনেক ব্যস্ততার মাঝে নিজেকে একটু পরিপাটি রাখতে পারলে যেমন মন প্রফুল্ল থাকে ঠিক...

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল

দরজায় কড়া নাড়ছে কোন বিয়ের অনুষ্ঠান বা পার্টি! ভাবছেন এবার হেয়ার স্টাইল নেয়া চাই-ই-চাই। আর এমন ইচ্ছা পূরণ করতে শরণাপন্ন হতে হয় পার্লারের। তবে যদি বলি প...

আরও পড়ুন

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা
হেয়ার স্টাইল

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

সাধারণত কার্লি বা কোঁকরা চুল যাদের তারা সবসময়ই চিন্তায় পড়ে যান কোন খোঁপা বা হেয়ার স্টাইল চুলে মানাবে। সিল্কি চুলে যেমন যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায়...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান
হেয়ার স্টাইল

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান

আপনাদের জন্য আবারো একটি সুন্দর হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাোদের দেখাব ব্যালেরিনা বান। খুব সহজ এবং মাত্র ৫ মিনিটেই আপনি নিজে কোন পার্লারে...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

…