যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল

sub-editor · Sep 15, 2015 · 1 min read

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল

দরজায় কড়া নাড়ছে কোন বিয়ের অনুষ্ঠান বা পার্টি! ভাবছেন এবার হেয়ার স্টাইল নেয়া চাই-ই-চাই। আর এমন ইচ্ছা পূরণ করতে শরণাপন্ন হতে হয় পার্লারের। তবে যদি বলি পার্লারে গিয়ে সময় এবং অর্থ ব্যয় না করেই নিজে নিজেই করে নিতে পারবেন যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ গর্জিয়াস এই ব্রেইড বান হেয়ার স্টাইলটি!

ভাবছেন, পারব তো! এই না পারার ভয়কে দূর করতে আজ সাজগোজ.কম আপনার জন্য হাজির করলো গর্জিয়াস ব্রেইড বান হেয়ার স্টাইলের পিক্টোরিয়াল। প্রচ্ছদের ছবিটি দেখে পাতলা চুলের অধিকারীরা ভাবতে পারেন এই হেয়ার স্টাইলটি তাদের জন্য নয়। কিন্তু একবার এই স্টাইলটি এপ্লাই করে দেখতে পারেন আপনার পাতলা চুলে করা এই হেয়ার স্টাইলটি পরিপূর্ণ একটি লুক এনে দিবে।

[picture]

যা যা লাগবে

- চার-পাঁচটি ববি পিন এবং হেয়ার পিন - তিনটি ইলাস্টিক ব্যান্ড - একটি বান রোলার - মিডিয়াম হোল্ড স্প্রে

যেকোনো হেয়ার স্টাইলই করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্ন চুল এবং কন্ডিশনার। চুল ধোয়ার পর কন্ডিশনার এপ্লাই করে চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর চুলের জট ছাড়িয়ে নিতে হবে। আগের টিউটোরিয়ালের মতো এবারও একই কথা বলব তা হল, আপনার চুলের ঘনত্ব যদি বেশি এবং জট ছাড়াতে বেগ পেতে হয় তবে মাথার সব চুলকে দুই ভাগে ভাগ করে নিয়ে জট ছাড়াতে হবে।

প্রথমে সব চুলগুলোকে তিন ভাগে ভাগ করে নিতে হবে। ছবির মতো করে মাঝে চার আঙ্গুল সমান সিঁথি করে নিন এবং কানের নিচ পর্যন্ত চুল ভাগ করে নিয়ে ক্লিপ দিয়ে আলাদা করে নিতে হবে। তারপর অবশিষ্ট চুলগুলোকে আস্তে আস্তে ব্যাকব্রাশ করে আঁচড়ে নিয়ে ঘাড় বরাবর একটি পনিটেল করে নিতে হবে। ছবিতে দেখে নিশ্চয়ই ব্যপারটি আরও সহজ হয়ে গেল।

এবার সিঁথির একপাশের ক্লিপ খুলে চুল ভালো করে আঁচড়ে ফ্রেঞ্চ বেণী করে নিন। ফ্রেঞ্চ বেণী করার সময় সাধারণত দুই পাশ থেকেই চুল নিয়ে করা হয়। কিন্তু এখানে বেণীটি করার সময় কেবল এক পাশ থেকেই চুল নিয়ে করা হয়েছে। খেয়াল রাখবেন বেণীটি যেন বেশি টাইট বা ঢিলা না হয়ে যায় এবং বেণীটির শেষ প্রান্তে এসে ইলাস্টিক ব্যান্ড দিয়ে বেধে নিন। একইভাবে অপর পাশের বেণীটি করে ফেলুন।

বেণীর পালা তো শেষ। এবার পূর্বেই করা পনিটেলটি ভালো করে আঁচড়ে নিন। এখন পনিটেলের শেষ প্রান্তে মানে চুলের আগার দিকে বান রোলার রেখে ধীরে ধীরে রোল করে নিন। রোল করা শেষ হয়ে এলে চুল আস্তে আস্তে ছড়িয়ে ভেতরের বান রোলারটি ঢেকে দিয়ে কিছু ক্লিপ দিয়ে আটকে দিন। দেখবেন রোল করা চুলগুলো সুন্দর একটি বানে রূপ নিয়েছে।

এবার ছবির মতো করে একপাশের বেণী বানের উপর দিয়ে ঘুরিয়ে নিচে এনে ববি পিন দিয়ে বেণীর শেষ প্রান্ত আটকে দিন। বেণীটিকে সেট করতে দূরত্ব বজায় রেখে হেয়ার পিন দিয়ে আটকে দিতে পারেন। এভাবে অপর পাশের বেণীটিও পেঁচিয়ে এনে ববি পিন দিয়ে আটকে হেয়ার পিন দিয়ে সেট করে নিন। সবশেষে মিডিয়াম হোল্ড স্প্রে দিয়ে চুল সেট করে নিন।

হয়ে গেল পার্টি বিয়ে বা যেকোনো অনুষ্ঠান উপযোগী একটি দারুণ হেয়ার স্টাইল। নিশ্চয়ই ভালো লেগেছে এই হেয়ার স্টাইলটি! একটু ধৈর্য নিয়ে কয়েকবার চেষ্টা করলেই পারফেক্ট লুকটি নিয়ে আসা সম্ভব। কাজেই আর বসে না থেকে ট্রাই করুন দারুণ এই ব্রেইড বান হেয়ার স্টাইলটি।

লিখেছেন- মরিয়ম আখতার ছবি- হেয়ারআর.আরইউ

সম্পর্কিত লেখা

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান
হেয়ার স্টাইল

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান

আপনাদের জন্য আবারো একটি সুন্দর হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাোদের দেখাব ব্যালেরিনা বান। খুব সহজ এবং মাত্র ৫ মিনিটেই আপনি নিজে কোন পার্লারে...

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল

কোন দাওয়াত বা পার্টিতেই কেবল সেজেগুজে যাওয়া নতুন কিছু নয় কিন্তু সারাদিন অনেক ব্যস্ততার মাঝে নিজেকে একটু পরিপাটি রাখতে পারলে যেমন মন প্রফুল্ল থাকে ঠিক...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা
হেয়ার স্টাইল

কার্লি চুলের কিছু আকর্ষণীয় খোঁপা

সাধারণত কার্লি বা কোঁকরা চুল যাদের তারা সবসময়ই চিন্তায় পড়ে যান কোন খোঁপা বা হেয়ার স্টাইল চুলে মানাবে। সিল্কি চুলে যেমন যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায়...

আরও পড়ুন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

ট্রেন্ডি লুক এনে দিবে কম্বো ব্রেইড হেয়ার স্টাইল   
হেয়ার স্টাইল

ট্রেন্ডি লুক এনে দিবে কম্বো ব্রেইড হেয়ার স্টাইল  

কম্বো ব্রেইড হেয়ার স্টাইলটি দেখতে খুবই কঠিন মনে হলেও যদি আপনি বেসিক ফ্রেঞ্চ ব্রেইড এবং ফিশটেইল ব্রেইড করতে পারদর্শী হয়ে থাকেন তাহলে এর মত সহজ আর আকর্ষ...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?
চুলের যত্ন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?

সত্যি করে বলুন তো, যেদিন চুল দেখতে সুন্দর লাগে, সেদিন নিজেকে অন্যদিনের চাইতে একটু বেশিই কনফিডেন্ট মনে হয় না? আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের চুল সবসময়...

…