মাত্র দুই মিনিটে নিজে নিজেই করে ফেলুন রোজেট পনিটেল

সাজগোজ সম্পাদক · Sep 01, 2015 · 1 min read

মাত্র দুই মিনিটে নিজে নিজেই করে ফেলুন রোজেট পনিটেল

হাতে সময় খুব কম! কিন্তু এখনো চুলটাই যে বাঁধা হল না। হাতে আছে মাত্র ২ মিনিট এরই মাঝে কি সুন্দর একটি হেয়ার স্টাইল সম্ভব! আজ সাজগোজের টিম আপানার জন্য নিয়ে এলো মাত্র দুই মিনিটে চুলের জন্য পরিপাটি এবং ট্রেন্ডি রোজেট পনিটেল হেয়ার স্টাইল পিক্টোরিয়াল।

যারা আধো খোলা চুল রাখতে পছন্দ করেন তারা খুব সহজে এবং খুব অল্প সময়েই এই রোজেট পনিটেল হেয়ার স্টাইলটি এপ্লাই  করে দেখতে পারেন। নাম শুনে একটু কঠিন মনে হলেও প্রকৃতপক্ষে খুব সহজ এই হেয়ার স্টাইল। রোজেট পনিটেল পাতলা এবং ঘন  দুই ধরনের চুলের জন্যই উপযোগী।

[picture]

আগেই বলে রাখা ভালো, যেকোনো হেয়ার স্টাইলই করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্ন চুল এবং কন্ডিশনার। চুল ধোয়ার পর কন্ডিশনার এপ্লাই করে নিলে কোনরকম ঝামেলা ছাড়াই আপনি যে কোন হেয়ার স্টাইল খুব সহজেই  করতে পারবেন।

যা যা লাগবে -হেয়ার ব্রাশ -চার পাঁচটি ববি পিন -স্বচ্ছ বা চুলের রং অনুযায়ী দুটি ইলাস্টিক ব্যান্ড (রাবার ব্যান্ড) -মিডিয়াম হোল্ড হেয়ার স্প্রে   প্রথমেই হেয়ার ব্রাশ দিয়ে চুল ভালোভাবে আঁচড়ে নিতে হবে। প্রয়োজনে সব চুলকে দুভাগে ভাগ করে জট ছাড়িয়ে নিতে হবে। এবার আপনার ইচ্ছেমতো মাঝে বা এক পাশে সিঁথি করে নিতে পারেন।  আবার ব্যাক ব্রাশও এই হেয়ার স্টাইলের সাথে বেশ মানিয়ে যাবে।
r8BMCz7
  ছবিতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন! কানের দুপাশ থেকে দুভাগে চুল নিয়ে একসাথে করে ঠিক মাঝে একটি পনিটেল  করে নিতে হবে।     এবার পনিটেলের শুরু থেকে বেণী করে চুলের আগা থেকে আনুমানিক ১ ইঞ্চি  উপরে এসে বেণী শেষ করে ইলাস্টিক ব্যান্ড দিয়ে বেধে নিতে হবে। মনে রাখতে হবে বেণীটি যেন খুব বেশি টাইট এবং ঢিলা না হয়ে যায়। এবার বেণীর দুপাশ থেকে আস্তে আস্তে  টেনে বেণীটিকে ফুলিয়ে নিতে হবে। MsxItLE এই ধাপে বেণীটিকে প্রথমে করা পনি টেলের ইলাস্টিক ব্যান্ডকে কেন্দ্রে রেখে বৃত্তাকারে পেঁচিয়ে নিতে হবে। ছবির মতো করে আস্তে আস্তে পেঁচিয়ে নিন। দেখবেন ভেতরের ইলাস্টিকটি ঢেকে গেছে এবং রোজেটের আকার ধারণ করেছে। এবার বেণীর শেষ অংশটুকু সাবধানে ভেতরের দিকে ঢুকিয়ে একটি ববি পিন দিয়ে আটকে দিন। WPJf7Dh   এবারে চার পাঁচটি ববি পিন দিয়ে রোজেটের উপরি অংশগুলোকে এমনভাবে আটকে নিতে হবে যেন পিনগুলো দেখা না যায়। সবশেষে মিডিয়াম হোল্ড হেয়ার স্প্রে দিয়ে সেট করে নিন। eDJdaxp   ব্যস খুব সহজে  হয়ে গেল আপনার রোজেট পনিটেল হেয়ার স্টাইল। অল্প সময় ব্যয় করে আপনি নিজেই করে নিতে পারেন এই সুন্দর হেয়ার স্টাইলটি। তবে আর দেরি কেন? রোজেট পনিটেল হেয়ার স্টাইলটি এখুনি ট্রাই করে দেখুন।   ছবি -  হ্যালোমিসনিকি ডট কম লিখেছেন - মরিয়ম আখতার      

সম্পর্কিত লেখা

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান
হেয়ার স্টাইল

৫ মিনিটেই দারুণ ব্যালেরিনা বান

আপনাদের জন্য আবারো একটি সুন্দর হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাোদের দেখাব ব্যালেরিনা বান। খুব সহজ এবং মাত্র ৫ মিনিটেই আপনি নিজে কোন পার্লারে...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

হেয়ার সাইক্লিং ট্রেন্ড ফলো করে চুল করে তুলুন হেলদি ও শাইনি
চুলের যত্ন

হেয়ার সাইক্লিং ট্রেন্ড ফলো করে চুল করে তুলুন হেলদি ও শাইনি

নতুন চাকরিতে জয়েন করার কিছুদিন পর থেকেই তানহা খেয়াল করছে তার হেয়ার ফল অনেক বেড়ে গেছে, আবার চুল অনেক রাফও মনে হচ্ছে। তানহার মতো সেইম সিচুয়েশন আরো অনেকে...

আরও পড়ুন

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!
হেয়ার স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!

সবসময় তো হেয়ার প্রবলেমের সল্যুশন বা হেয়ার কেয়ার টিপস নিয়ে আলোচনা করি। এবারের টপিকটা একটু ভিন্ন! পারফেক্ট হেয়ার স্টাইল ছাড়া আপনার ওভারঅল লুকটা কিন্তু ই...

ফাইন হেয়ার vs থিন হেয়ার | চুলের ধরন বুঝে হেয়ার কেয়ার করছেন তো?
চুলের যত্ন

ফাইন হেয়ার vs থিন হেয়ার | চুলের ধরন বুঝে হেয়ার কেয়ার করছেন তো?

ত্বকের যত্নে নিজের স্কিন টাইপ জানা যতটা গুরুত্বপূর্ণ, তেমনি চুল হেলদি ও শাইনি রাখতে হেয়ার টাইপ জানাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ৷ নিজের চুলের ধরন না জানলে...

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

আধো খোলা সেলটিক বা ইনফিনিটি নট হেয়ার স্টাইল

কোন দাওয়াত বা পার্টিতেই কেবল সেজেগুজে যাওয়া নতুন কিছু নয় কিন্তু সারাদিন অনেক ব্যস্ততার মাঝে নিজেকে একটু পরিপাটি রাখতে পারলে যেমন মন প্রফুল্ল থাকে ঠিক...

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল
হেয়ার স্টাইল

যেকোন অনুষ্ঠানের উপযোগী দারুণ ব্রেইড বান হেয়ার স্টাইল

দরজায় কড়া নাড়ছে কোন বিয়ের অনুষ্ঠান বা পার্টি! ভাবছেন এবার হেয়ার স্টাইল নেয়া চাই-ই-চাই। আর এমন ইচ্ছা পূরণ করতে শরণাপন্ন হতে হয় পার্লারের। তবে যদি বলি প...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে? মাত্র ৩টি উপায়েই হবে সল্যুশন
চুলের যত্ন

হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে? মাত্র ৩টি উপায়েই হবে সল্যুশন

খুব শখ করে চুলে পছন্দের কালার করার কিছুদিন পরেই যখন সেই কালার ফেইড হয়ে যেতে শুরু করে, তখন মনটা অসম্ভব খারাপ হয়ে যায়! শুধু তাই না, হেয়ার কালার ফেইড হয...

…