পনি টেইলের ৩ টি হেয়ার স্টাইল

সাজগোজ উপ সম্পাদক · Dec 27, 2013 · 1 min read

পনি টেইলের ৩ টি হেয়ার স্টাইল

প্রতিদিনের ব্যস্ত জীবনে শর্ট কাট হিসেবে পনি টেইলের জুড়ি নেই। কর্মব্যস্ত নারী অথবা কলেজ, ভার্সিটি পড়ুয়া মেয়েদের জন্য এটি বেশ মানানসই একটি হেয়ার স্টাইল। তবে প্রতিদিনই তো আর একই স্টাইলে চুল বাঁধা যায় না। একঘেয়েমি কাটানোর জন্য এবং চেহারায়ও আলাদা একটা ভাব নিয়ে আসতে একেক দিন একেক রকম ভাবে চুল বাঁধতে পারেন। আজ আপনাদের জন্য পনি টেইল বাঁধার তিনটি পদ্ধতি ধাপে ধাপে দেয়া হল।

হেয়ার স্টাইল ১ :

- প্রথমেই চুল গুলো ভালো মত আঁচড়ে নিয়ে উপরে এবং নীচে সমান করে দুই পার্ট আলাদা করে নিন। এবার উপরের অংশের চুল গুলো রাবার ব্যান্ড দিয়ে এক পাশে আটকে নিন আর নীচের অংশের চুল গুলো অন্যপাশে নিয়ে বেণী করে নীচে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিন।

image01

- এবার বেণী করা অংশটি উপরে বাঁধা চুলের উপর দিয়ে শেষ পর্যন্ত প্যাঁচাতে থাকুন।

image03

- প্যাঁচানো শেষে বেণী করা অংশের শেষ প্রান্ত একটি ক্লিপ দিয়ে পেছনের চুলের সাথে আটকে দিন যাতে খোলার সম্ভাবনা না থাকে। ক্লিপটি চুলের পেছনে এমন ভাবে লাগাবেন যাতে সেটি দেখা না যায়।

image02

- শেষে বেণীর মাঝখানে একটি কিউট রাবার ব্যান্ড আটকে দিতে পারেন। এটি বাঁধা চুলের সৌন্দর্য বাড়িয়ে দিবে অনেকখানি।

image05

হেয়ার স্টাইল ২ :

- প্রথমেই একটু উঁচুতে একটি পনি টেইল বাঁধুন। এরপর ছবির মত করে রাবারের উপরের চুলে দুই হাত দিয়ে ফাঁকা করুন।

image00

- এবার বাঁধা চুল গুলো উপরের দিকের সেই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে নীচের দিকে ঢুকান।

image04

- মূলত উপরের ধাপটি করার পরেই পনি টেইলটা মোটামুটি কমপ্লিট। তবে এর পেছনে একটি বো ক্লিপ লাগিয়ে নিয়ে হেয়ার স্টাইলটা আরো আকর্ষণীয় করে তুলতে পারেন।

image06

- সামনের দিকের চুল গুলো চিরুনির চিকন প্রান্ত দিয়ে কিছুটা ফুলিয়ে নিন। এটি লুকটা গর্জিয়াস করে তুলবে।

image07

- কোথাও যাওয়ার সময় হাতে কম টাইম থাকলে ঝটপট করে ফেলতে পারেন এই হেয়ার স্টাইলটি। খুবই সহজ এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে এটি।

02222

হেয়ার স্টাইল ৩ :

- এই হেয়ার স্টাইল টা করার জন্য চুলে প্রথমে হেয়ার ক্রিম লাগিয়ে নিন যাতে স্টাইল টা ঠিক মতো অনেকক্ষণ থাকে। এরপর চুল ভালো মত আঁচড়ে নিয়ে সমান দুই ভাগ করুন।

HS01

- এবার চুলের দুই অংশ নিয়ে দড়িতে গিঁট দেয়ার মত করে প্রথমে একটি গিঁট দিন এবং তার পরেই আরেকটি গিঁট দিন।

HS02

 - বাঁধা গিঁট দুটোর নীচে একটি ইলাস্টিকের ব্যান্ড দিয়ে চুল গুলো বাঁধুন। এরপর চিকন একটি কাঠি দিয়ে ইলাস্টিকের ব্যান্ডটি গিঁটের নীচে ঢুকিয়ে দিন যাতে সেটি দেখা না যায়।

56

- এবার নীচের চুল গুলোতে মেসি ভাব আনার জন্য চিরুনি দিয়ে চুল গুলো টিজ করুন। এই হেয়ার স্টাইলটি চেহারায় একটা ক্লাসি ভাব নিয়ে আসে। যেকোনো পার্টিতেও ঝটপট করে নিতে পারেন এই স্টাইলটি।

78

লিখেছেনঃ নাহার

ছবিঃ পিন্টারেস্ট.কম

সম্পর্কিত লেখা

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!
হেয়ার স্টাইল

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!

সৌন্দর্য বর্ধনে চুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন সময় কেমন কিংবা কোন পোশাক বা কোন মেকআপ-এর সাথে কেমন হেয়ার স্টা...

আরও পড়ুন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!
হেয়ার স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!

সবসময় তো হেয়ার প্রবলেমের সল্যুশন বা হেয়ার কেয়ার টিপস নিয়ে আলোচনা করি। এবারের টপিকটা একটু ভিন্ন! পারফেক্ট হেয়ার স্টাইল ছাড়া আপনার ওভারঅল লুকটা কিন্তু ই...

চুল পরা বন্ধে মেনে চলুন ১০টি নিয়ম!
চুলের যত্ন

চুল পরা বন্ধে মেনে চলুন ১০টি নিয়ম!

চুল পরা বন্ধ করার জন্য কত রকম মাস্ক, কত তেল, আরও কত কিছুই তো আপনারা ব্যবহার করেন। কিন্তু একটু সাবধানে থাকলেই আর নিয়ম মেনে চললেই এই চুল পড়া বন্ধে অনেক...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

…