কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে খেয়াল রাখুন ৪টি বিষয়!

নিগার বর্ষা · Feb 28, 2023 · 1 min read

কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে খেয়াল রাখুন ৪টি বিষয়!

ঢেউখেলানো কোঁকড়া চুল দেখতে দারুণ লাগে, কিন্তু এই ধরনের চুল মেনটেইন করা বেশ ঝামেলার। কোঁকড়া চুলের অধিকারীরা প্রায়ই চুল নিয়ে বিপাকে পড়েন। দেখা গেলো, বেশ সময় নিয়ে সেজেগুজে পরিপাটি হয়ে বাইরে বের হলেন, কিন্তু কিছুক্ষণ পরই চুল একদম পাখির বাসার মতো হয়ে আছে! এই সিচুয়েশন কি আপনিও ফেইস করেছেন? কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে চুল ঠিকভাবে প্রিপেয়ার করে নিলে এই পরিস্থিতিতে আপনাকে আর পড়তে হবে না! শুধু কার্লি হেয়ার না, যাদের চুল ওয়েভি তাদেরও কিন্তু সেইম অবস্থা। চলুন জেনে নেই হেয়ার স্টাইলিং এর আগে কোন কোন বিষয়ে আপনাকে নজর দিতে হবে, সে বিষয়ে বিস্তারিত।

কার্লি হেয়ারে স্টাইলিং

চুলের ধরন যেমনই হোক না কেন, চুল হেলদি হলে স্টাইলিং করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। অনেকেই মনে করেন, কার্লি হেয়ার মানেই ফ্রিজি, রাফ! কিন্তু না, সহজ ৪টি ধাপ মেনে চললে কোঁকড়া চুলেও স্টাইল করা অনেক সহজ হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এখনই।

কার্লি হেয়ারে স্টাইলিং

খেয়াল রাখুন ৪টি বিষয়ে

১) হাইড্রেটিং শ্যাম্পু বেছে নিন

স্ক্যাল্প ও চুল পরিষ্কার করতে বেছে নিন সঠিক শ্যাম্পু। হাইড্রেটিং ফর্মুলার শ্যাম্পু চুলকে ড্রাই না করেই ডার্ট ও অয়েল ক্লিন করে। প্রথমে চুল কাঠের চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়িয়ে নিন যাতে জট না থাকে। এবার চুল ও স্ক্যাল্প ভিজিয়ে  শুধুমাত্র গোড়াতে শ্যাম্পু দিয়ে ম্যাসাজ করুন। তারপর সেই শ্যাম্পুর ফেনা দিয়ে বাকি চুল ধুয়ে ফেলুন। হাইড্রেটিং শ্যাম্পু কার্লি হেয়ারের রুক্ষতা দূর করে চুলের ময়েশ্চার ধরে রাখে। বার বার হার্শ ইনগ্রেডিয়েন্টযুক্ত শ্যাম্পুর ব্যবহার চুলকে রাফ করে দিতে পারে। তাই শ্যাম্পু সিলেকশনে সচেতন হোন।

২) নারিশিং হেয়ার মাস্ক ব্যবহার করুন

শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করতে হয়, এটা তো সবার জানা। কিন্তু যেদিন চুলে স্টাইলিং করবেন, সেদিন একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। শ্যাম্পু করার পর চুলে নারিশিং হেয়ার মাস্ক বা ডিপ কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুলের রুক্ষতা কমিয়ে আনতে সাহায্য করে। চুল থাকবে শাইনি ও ম্যানেজেবল অল ডে লং! ভেজা চুলে হেয়ার মাস্ক ব্যবহার করে ৩-৪ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩) ভালোমানের হেয়ার সিরাম চুজ করুন

হেয়ার সিরাম

কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে সিরাম অ্যাপ্লাই করতে ভুলবেন না যেন। ফ্রিজিনেস কন্ট্রোল করে হেয়ারে শাইনি লুক দেয়, এমন সিরাম বেছে নিন। সিরাম চুলের হাইড্রেশন আর ময়েশ্চার রিস্টোর করে, রুক্ষতা কমিয়ে চুলকে করে ম্যানেজেবল আর শাইনি। এছাড়া হেয়ার ব্রেকেজও প্রিভেন্ট করে। হাতে অল্প করে সিরাম নিয়ে হালকা ভেজা চুলে অ্যাপ্লাই করুন। এবার চুল শুকিয়ে গেলে ইচ্ছেমতো স্টাইলিং করতে পারেন!

৪) হিট প্রোটেকটর স্প্রে স্কিপ করবেন না

ব্লো ড্রাই বা হেয়ার স্ট্রেইট করার সময় সেই হিট বা গরম বাতাস চুলের টেক্সচারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ব্লো ড্রাইয়ার অথবা স্ট্রেইটনার ব্যবহার করার আগে চুলে হিট প্রোটেকটর স্প্রে ব্যবহার করে নিন। এতে হেয়ার ড্যামেজের চান্স অনেকটাই কমে যায়।

কার্লি হেয়ারে স্টাইলিং এর আগে এই ৪টি বিষয় খেয়াল রাখলেই আপনার সব প্রবলেম সল্ভ হয়ে যাবে! চলুন এবার তাহলে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিকস জেনে নেই, যাদের চুল ওয়েভি বা কার্লি, তাদের জন্য এগুলো বেশ কাজে আসবে।

বোনাস টিপস

১) অনেক সময় কার্লি হেয়ার কম্বিং করার পর একদম ফুলে ফুলে থাকে। তাই শ্যাম্পু করার আগে চুল ভালোভাবে আঁচড়িয়ে নিন। চুল যদি খোলা রাখতে চান, তাহলে সিরাম অ্যাপ্লাই করে হাতের আঙুল দিয়েই চুল সেট করে নিন।

২) চুল ২/৩ মাস পর পর ট্রিম করুন ভালো কোনো বিউটি সেল্যুন থেকে। কার্লি হেয়ার ট্রিম করা

৩) কার্লি হেয়ার খুব সহজেই ডিহাইড্রেটেড বা রাফ হয়ে যায়। তাই এমন হেয়ার কেয়ার রেঞ্জ বেছে নিন যেগুলো চুলকে সফট, হাইড্রেটেড রাখতে হেল্প করে। ডিপ ময়েশ্চারাইজিং, নারিশিং ইনগ্রেডিয়েন্ট আছে এমন প্রোডাক্ট চুজ করুন।

৪) সপ্তাহে এক/দু’বার খাঁটি নারকেল তেল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করুন। এরপর উষ্ণ পানিতে তোয়ালে ভিজিয়ে সেটা চুলে পেচিয়ে রাখুন ১০ মিনিট। এরপর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

৫) খুব বেশি প্রয়োজন না হলে চুলে হিট স্টাইলিং টুলস ইউজ করবেন না। কার্লি হেয়ার যদি হেলদি হয়, তাহলে কিন্তু এমনিতেই সুন্দর লাগে দেখতে। তাই হেয়ার কেয়ারের দিকে নজর দিন। চুল হেলদি থাকলে আপনাকে সব ধরনের হেয়ার স্টাইলেই বেশ ভালো লাগবে।

 

ব্যস, জানা হয়ে গেলো কার্লি হেয়ারে স্টাইলিং নিয়ে কিছু ইফেক্টিভ টিপস! অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ার এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ, সাটারস্টক

সম্পর্কিত লেখা

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

আরও পড়ুন

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!
হেয়ার স্টাইল

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!

সৌন্দর্য বর্ধনে চুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন সময় কেমন কিংবা কোন পোশাক বা কোন মেকআপ-এর সাথে কেমন হেয়ার স্টা...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?
চুলের যত্ন

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?

কার্লি চুল নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই! আমাদের যাদের চুল কার্লি, হেয়ার ম্যানেজেবল রাখতে কত ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ফলে; আমাদের মধ্যে অনেকেই চুল পার্মান...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

…