নিজে নিজেই করে ফেলুন লং লেয়ারড হেয়ার কাট

sub-editor · Aug 26, 2017 · 1 min read

নিজে নিজেই করে ফেলুন লং লেয়ারড হেয়ার কাট

একই রকম হেয়ার কাটে বোর হয়ে উঠেছেন! নতুন কোন হেয়ার কাট দিতে চাচ্ছেন। তার জন্য ভরসা একমাত্র কি পার্লার বা হেয়ার স্টাইলার? না। চাইলে কিন্তু নিজেই ঘরে বসে ২-৩ টা সরঞ্জামের সাহায্যে নতুন যে কোন হেয়ার কাট করে নিতে পারবেন। অন্য কারো সাহায্য ছাড়াই। ভাবতেই পারছেন না!  নিজে, কীভাবে সম্ভব! হ্যা। আপনাকে সাহায্য করার জন্য তো সাজগোজ রয়েছেই। আজ আপনাদের সাথে খুব জনপ্রিয় একটি হেয়ার কাট এর কৌশল শেয়ার করব।

[picture]

ফ্রন্ট লেয়ারড হেয়ার কাটটি তরুণীদের কাছে খুব পছন্দের। কারণ এই হেয়ার কাটটি প্রায় সব শেইপের চেহারায় সহজেই মানিয়ে যায়। আজ আপনাদের সাথে এই লং লেয়ারড হেয়ার কাট নিজেই কীভাবে ঘরে বসে করতে পারবেন তার কৌশল শেয়ার করব। যেকোন হেয়ার কাটের জন্য তিনটি জিনিস থাকাই চাই সেগুলো হল – শার্প কেঁচি, চিরুনি এবং হেয়ার থিনিং সিজর। বোঝার সুবিধার্থে নিচের ছবিতে এই দু’ধরণের কেঁচির ছবি দিয়ে দেয়া হল।  তবে যদি কেউ হেয়ার থিনিং সিজর কেনাটাকে বাড়তি ঝামেলা মনে করেন তাহলে বাড়িতেই থাকা সিজর দিয়ে করতে চাইলেও করতে পারেন। তবে পার্লারের মতো ফিনিশিং চাইলে থিনিং হেয়ার সিজর থাকা লাগবেই।

 

আচ্ছা এবার চলে যাই প্রথম ধাপে। এই ধাপে আপনাকে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চুল হালকা ভেজা থাকলে ভালো সিল্কি স্মুদ চুল হলে ভেজানো লাগবে না। অপরিষ্কার চুলে কখনই হেয়ার কাট ভালো হবে না কাজেই চুল শ্যাম্পু করে ঝট ছাড়িয়ে তবেই চুল কাটতে বসুন। এই ধাপে সব চুল সামনের দিকে উল্টে নিন। এবার ভালো করে আবার আঁচড়ে নিন। পনিটেল/ ঝুঁটির মতো করে একদম হেয়ার লাইন ঘেঁষে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিন। ছবিতে দেখুন।

এবার ধীরে ধীরে নিচে নেমে আসুন। চিন বা থুঁতনি বরাবর আরেকটি রাবার ব্যান্ড দিয়ে বেধে নিন। এখন একেবারে চুলের আগার কাছে চলে যান। চুল যতটুকু লম্বা রাখতে চান তার ঠিক নিচে আরেকটি রাবার ব্যান্ড লাগিয়ে নিন।

এবার কাটার পালা। এই ধাপে চুলের আগায় চলে যান। রাবারের উপরের অংশে শার্প কেঁচি দিয়ে কেটে নিন। চুল ছেড়ে দিন ।  চাইলে আঁচড়ে নিন। চুল ছড়িয়ে দেখুন হাফ মুন শেইপে এসেছে কিনা।

 

এবার  দ্বিতীয় রাবার ব্যান্ডটি খুলে ফেলুন। কেবল হেয়ার লাইন বরাবর করা পনিটেলটি থাকবে। এবার এই পনিটেলের চুলগুলোকে তিনভাগে ভাগ করে আলাদা তিনটি রাবার ব্যান্ড দিয়ে পৃথক তিনটি পনিটেল করে নিন।

 

এবার ঠিক আগের মতো যেকোন একটি সাইড পনিটেল নিয়ে মধ্যমা এবং তর্জনী আঙুলের মাঝে ঝুঁটির শেষের অংশের চুল সামান্য ছড়িয়ে নিন। চুলের সাথে অ্যাঙ্গেল পজিশনে প্যারারালি রেখে কেঁচি চালিয়ে যাবেন। তারপর থিনিং হেয়ার সিজর দিয়ে হালকা করে ছেঁটে নিন। এভাবে বাকি ২টি ঝুঁটিগুলো কেটে নিন।

 

এবার রাবার ব্যান্ড-গুলো খুলে ফেলুন। আঁচড়ে নিন। ছড়িয়ে দিলে দেখবেন হালকা ইউ শেইপ ধারণ করেছে। এবার হেয়ার লাইন ঘেঁষে বেঁধে রাখা রাবার ব্যান্ডটিও খুলে ফেলুন। আবার আঁচড়ে নিন। দেখুন তো সুন্দর লং লেয়ারড কাট হয়ে গেল।

ছবি - পিন্টারেস্ট ডট কম লিখেছেন- নীলা

সম্পর্কিত লেখা

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!
হেয়ার স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!

সবসময় তো হেয়ার প্রবলেমের সল্যুশন বা হেয়ার কেয়ার টিপস নিয়ে আলোচনা করি। এবারের টপিকটা একটু ভিন্ন! পারফেক্ট হেয়ার স্টাইল ছাড়া আপনার ওভারঅল লুকটা কিন্তু ই...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল

হাল ফ্যাশনে হেয়ার স্টাইল অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। হেয়ার কাট, কালার, রিবন্ডিং বা কার্লিং, পার্ম আরো কত কী - সবই এখন ফ্যাশনের অন্তর্ভুক্ত। তবে যে ফ্...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

ফাইন হেয়ার vs থিন হেয়ার | চুলের ধরন বুঝে হেয়ার কেয়ার করছেন তো?
চুলের যত্ন

ফাইন হেয়ার vs থিন হেয়ার | চুলের ধরন বুঝে হেয়ার কেয়ার করছেন তো?

ত্বকের যত্নে নিজের স্কিন টাইপ জানা যতটা গুরুত্বপূর্ণ, তেমনি চুল হেলদি ও শাইনি রাখতে হেয়ার টাইপ জানাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ৷ নিজের চুলের ধরন না জানলে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?
চুলের যত্ন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?

সত্যি করে বলুন তো, যেদিন চুল দেখতে সুন্দর লাগে, সেদিন নিজেকে অন্যদিনের চাইতে একটু বেশিই কনফিডেন্ট মনে হয় না? আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের চুল সবসময়...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

…