চুল সিঁথি করা থেকে হেয়ারফল বাড়ছে কি?

শিফাত আরা সঞ্চা · Oct 29, 2019 · 1 min read

চুল সিঁথি করা থেকে হেয়ারফল বাড়ছে কি?

নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা আমরা সবসময়ই করে যাই। সেজন্যই কিন্তু সেই ছোট থেকে মা সুন্দর করে চুল আঁচড়ে সিঁথি করে দুই ঝুঁটি বা বেণীর মাধ্যমে পরিপাটীভাবে সাজিয়ে দিত। তখন প্রথম প্রথম এমন হেয়ার স্টাইলে কত খুশিই না হতাম! চুল সিঁথি করে চুল আঁচড়ে রাখলে ভালোতো লাগেই, তবে কথায় আছে না- “বেশি ভালো, ভালো নয়”। যদি প্রতিদিন একইভাবে চুল সিঁথি করা আপনার অভ্যাস হয়ে যায় তবে তা হেয়ারফলের কারণ হয়ে দাঁড়ায়। আর ফলাফলে ক’দিন বাদেই দেখতে পাওয়া যায় স্ক্যাল্প। যাকে খাঁটি বাংলায় বলতে পারেন- চুল পড়ে ফাঁকা মাথার তালু দেখা যায়। সিঁথি করলে চুলের জন্য ভালো খারাপ উভয় প্রভাবই পরে। চুল সিঁথি করা থেকে হেয়ারফল বাড়ছে কি? তবে আজ চলুন জেনে নেয়ে যাক প্রতিদিন একইভাবে চুল সিঁথি করলে কী কী সমস্যা হয়ে থাকে!

চুল সিঁথি করা থেকে সমস্যা সমূহ

চিরুনি দিয়ে হেয়ার সেকশনিং করে দেখাচ্ছে একজন মডেল

১) চুলের একই অংশে প্রেশার

প্রতিদিন একইদিকে সিঁথি কেটে হেয়ার স্টাইল করলে চুলের একই অংশে প্রেশার পরে। ডেইলি একদিকে সিঁথি কাটায় অতিরিক্ত প্রেশারের ফলে সেই অংশের চুলের গোড়া দূর্বল হয়ে পরে। এ কারণে ক্রমেই ঝরতে থাকে চুল। আর তারপর দেখা মেলে টাক মাথার। তাই কয়েকদিন পর পর সিঁথি কাটার অবস্থান পরিবর্তন করুন।

২) মাথার ত্বকের পরিবর্তন

প্রতিনিয়ত একদিকে সিঁথি কাটার ফলে আরও যেটি খারাপ হয়, তা হলো স্ক্যাল্পের রঙ পরিবর্তন হয়ে যায়। অবাক হচ্ছেন? কারণ বলছি তবে। সূর্যরশ্মি সরাসরি আমাদের মাথার ত্বকে পরে। যার ফলে মাথার ত্বক কালো হয়ে যায়। এছাড়াও মাথার ঐ অংশে স্ক্যাল্প ড্রাই হয়ে যায়। আর স্ক্যাল্পের ড্রাইনেস চুল ঝরে পড়ার অন্যতম কারণ।

৩) এক সাইডের চুল বেশি ক্ষতিগ্রস্থ হয়

যারা একদিকে সিঁথি করে চুল আঁচড়ান, তারা যত ধরনের হেয়ার স্টাইলই করতে যান না কেন সিঁথি কিন্তু চেঞ্জ করেন না তেমন। কারণ এতে প্রবলেম ফেইস করেন অনেকে। সিঁথি অনেক দিন থেকে একই দিকে করার ফলে চুলের গোড়ার বিন্যাসও তেমন হয়ে যায়। এতে করে বিপরীত দিকে সিঁথি করতে গেলেই অনেক বেশি উঁচু হয়ে থাকে যা দেখতে ভালো লাগে না। আমাদের প্রতিদিনকার হেয়ার স্টাইলের মধ্যে চুল স্ট্রেইট করা সবচেয়ে কমন। তাই দেখা যায় যে, যেদিকে সিঁথি কাটা থাকে, অন্য কোথাও স্ট্রেইটনার বা ড্রায়ার ব্যবহার না করলেও সেদিকে অল্প করে হলেও স্ট্রেইটনার বা ড্রায়ার ব্যবহার করা হয়ই! ফলাফলে ঐ অংশের চুল আদ্রতা হাড়ায় ও সেই সাথে হেয়ার ড্যামেজ দেখা দেয়।

চুল সিঁথি করা থেকে সমস্যা পরিত্রাণের উপায়

এ ধরণের সমস্যা সমাধানের জন্য কিছু উপায় আলোচনা করা হল-

১) চুলের সিঁথি পরিবর্তনের সময়

চেষ্টা করুন অন্তত ৩/৪ দিন পরপর চুলের সিঁথি চেঞ্জ করার। এতে করে সবসময় একদিকের চুল কম ক্ষতিগ্রস্থ হবে।

২) হেয়ার স্টাইল পরিবর্তন করুন

সম্ভব হলে প্রতিদিন হেয়ার স্টাইল পরিবর্তন করুন। চাইলে চুল সামনে কিছুটা পাফ করে নিতে পারেন। কখনো একটি সিম্পল পনিটেইল করতে পারেন।

৩) ছুটির দিন কেয়ারফুল থাকুন

আপনি যদি রেগ্যুলার অফিস করে থাকেন আর একই রকম হেয়ার স্টাইল করেন, তবে চাইলে ছুটির দিনে বাসায় থাকলে সিঁথি পরিবর্তন করে নিন বা সিঁথি ছাড়া খোঁপা বা পনিটেইল অর্থাৎ ঝুঁটি করে রাখুন।

চুল সিঁথি করতে টিপস

সিঁথি পরিবর্তন করতে অর্থাৎ বিপরীত দিকে সিঁথি কাটলে যদি চুল ঠিক করে বসতে না চায়, তবে হেয়ার ক্লিপ দিয়ে চুল আটকে নিতে পারেন। এতে করে সিঁথি চেঞ্জও হলো আবার স্টাইলও!

আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। চুল সিঁথি করার ফলে অকালে আর ঝরবে না চুল। সিঁথি করা থেকে হেয়ারফল হবে না। ভালো থাকুন, আপনার দিনগুলো সুন্দর হোক আপনার সুন্দর চুলের প্রশংসায়! আপনাদের চুলের যত্নে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে এবং নিজে গিয়ে সাজগোজের ফিজিক্যাল শপ দু'টি থেকেও কিনতে পারেন, যার একটি শপ যমুনা ফিউচার পার্কে ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত।

ছবি- সংগৃহীত: contouraestheticsclinic

Products in this article

সম্পর্কিত লেখা

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

আরও পড়ুন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

…