ইচি স্ক্যাল্পের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পেতে ৬টি টিপস

জান্নাতুল মৌ · Sep 30, 2017 · 1 min read

ইচি স্ক্যাল্পের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পেতে ৬টি টিপস

শ্যাম্পু করার পরদিন থেকেই মাথার স্ক্যাল্প চুলকাচ্ছে? খুবই যন্ত্রণাদায়ক এই ব্যাপারটা। অনেকেই এই সমস্যায় ভুগছেন। এই সমস্যাটি হচ্ছে ইচি স্ক্যাল্পের যন্ত্রণা । যারা ভুগছেন এতে তারা জানেন কী পরিমাণে স্ক্যাল্প-এ চুলকানি হয়। খুশকিও থাকে মাথায়! তো আজকে আমি এই ইচি স্ক্যাল্পের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে কিছু টিপস শেয়ার করব এবং ইচি স্ক্যাল্প-এর জন্যে কিছু হেয়ার প্যাকও সাজেস্ট করবো। চলুন জেনে নেই!

ইচি স্ক্যাল্পের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ৬টি টিপস

(১) এই ইচিং প্রবলেম-এর মেইন কারণ হচ্ছে অতিরিক্ত ময়েশ্চার স্ক্যাল্প-এ জমা হওয়া। বিশেষ করে যাদের স্ক্যাল্প অয়েলি তারা এতে বেশি ভোগেন। এছাড়াও তাড়াহুড়োতে চুল না শুকিয়েই বেঁধে ফেললে, ভেজা চুলের ময়েশ্চারগুলো জমা হয়ে এই ইচিং হয়। এছাড়া খুশকি এবং উকুনও হতে পারে। তাই সবসময় গোসলের পরে চুল ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে বাঁধবেন। বেশি ব্যস্ততা থাকলে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন। তবুও ভেজা চুল একদমই বাঁধতে যাবেন না।

(২) ইচি স্ক্যাল্প এর আরেকটি কারণ হচ্ছে, চুলের গোড়া পরিষ্কার না রাখা। অনেকেই আছেন, যারা নিয়মিত শ্যাম্পু করেন না। তাদের স্কাল্পের ঘাম, ধুলোবালি, অয়েল জমতে জমতে এক পর্যায়ে ইচিং শুরু হয়। তো, এজন্যে সপ্তাহে অন্তত ৩-৪ দিন শ্যাম্পু করা মাস্ট।

(৩) যারা হ্যাট, হিজাব, হেয়ার এক্সটেনশন ব্যবহার করেন, তাদের মাথার ত্বক দীর্ঘ সময় ধরে ঢাকা থাকে। এ সময় ঘাম, অয়েল জমে স্ক্যাল্প-এ ইচিং হতে পারে। এজন্যে এসব ব্যবহার শেষে চুল ভালোভাবে পরিষ্কার করে নিবেন।

(৪) চুলে অনেকেই তেল দিয়ে রেখে দেন অনেকটা সময় ধরে। এটা করা মোটেও সঠিক নয়। যাদের ইচিং প্রবলেম আছে তারা তেল দিয়ে ২-৩ ঘন্টার বেশি না রাখলেই ভালো। নয়তো এতে ইচিং প্রবলেম বেড়ে যেতে পারে।

(৫) এমন শ্যাম্পু ব্যবহার করুন, যাতে কড়া গন্ধ নেই। হার্ড শ্যাম্পু ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং অ্যামোনিয়া, প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করবেন।

(৬) কখনোই আপনার হেয়ার ক্লিপস, হিজাব, ক্যাপ, টাওয়াল, চিরুনি  ইত্যাদি কারো সাথে শেয়ার করবেন না। এতে একজনের ইচি স্ক্যাল্প-এর প্রবলেম থাকলে অন্যজনেরও হতে পারে।

হেয়ার প্যাক এক

ইচি স্ক্যাল্পের যন্ত্রণা থেকে মুক্ততে আদা লেবু ভিনেগার - shajgoj.com

একটি বড় আদার টুকরা নিয়ে এটি গ্রেট করে নিন মিহি করে। চাইলে বেটেও নিতে পারেন। আদার রসটুকু চিপে আলাদা করে নিন। আদার রসের মধ্যে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার এবং ১ টেবিল চামচ লেবুর রস যোগ করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। একটি কটন প্যাড এই মিশ্রণে চুবিয়ে নিয়ে চুলের গোড়ায় সিঁথি কেটে নিয়ে ব্যবহার করুন। পুরো চুলে লাগানোর দরকার নেই। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলবেন।

হেয়ার প্যাক দুই

একটি বাটিতে ২ টেবিল চামচ মেথি দানা নিয়ে সারারাত অল্প পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানিসহ মেথি বেটে নিন। এর মধ্যে ১/৩ কাপ টক দই, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। প্যাকটি পুরো চুলে লাগিয়ে রাখুন ৪০ মিনিট। এরপর শ্যাম্পু করে নিন।

হেয়ার প্যাক তিন

কিছুটা অলিভ অয়েল নিয়ে এতে টি ট্রি অয়েল ৩/৪ ফোঁটা গুলিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে ফেলবেন।

 

এইতো ছিলো ইচি স্ক্যাল্প এর জন্যে কিছু টিপস এবং কিছু হেয়ার প্যাক-এর রেসিপি। আশা করছি এগুলো ফলো করলে ইচি স্ক্যাল্প থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন। এরপরেও যদি সমস্যা থেকে যায়, তবে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো।

ছবিঃ সংগৃহীত - বিউটিজার্নাল ডট কম, সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

স্ক্যাল্পের ইচিনেস ও স্মেল নিয়ে চিন্তিত? জেনে নিন কার্যকরী সল্যুশন!
চুলের যত্ন

স্ক্যাল্পের ইচিনেস ও স্মেল নিয়ে চিন্তিত? জেনে নিন কার্যকরী সল্যুশন!

মাথার স্ক্যাল্পে ইচিনেস এবং বাজে স্মেল নিয়ে বেশ ভুগছে চাকুরীজীবী নাফিসা। গতকালই সে শ্যাম্পু করলো! অথচ, আজই আবার মাথার স্ক্যাল্প চুলকাচ্ছে আর বাজে স্মে...

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?
চুলের যত্ন

ড্যানড্রাফ নাকি ড্রাই স্ক্যাল্প – আপনি কোন সমস্যায় ভুগছেন?

চুল পড়ার সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। নানা কারণে চুল পড়লেও অনেকেই কমপ্লেইন করেন যে, অতিরিক্ত খুশকি বা ড্যানড্রাফের কারণে চুল স্বাভাবিক...

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

আরও পড়ুন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়
চুলের যত্ন

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়

স্ক্যাল্পের বিল্ড আপ কথাটি বর্তমানে বেশ পরিচিত। অনেকেই এখন এই সমস্যায় ভুগে থাকেন, অনেকে আবার খুশকির সাথে বিল্ড আপকে এক করে ফেলেন। অথচ এ দুইয়ের মাঝে বে...

স্ক্যাল্প এক্সফোলিয়েশন | সাপ্তাহিক হেয়ার কেয়ারে এই স্টেপটি মিস যাচ্ছে না তো?
চুলের যত্ন

স্ক্যাল্প এক্সফোলিয়েশন | সাপ্তাহিক হেয়ার কেয়ারে এই স্টেপটি মিস যাচ্ছে না তো?

‘এক্সফোলিয়েশন’ শব্দটি শুনলে স্কিন কেয়ারের কথাই সবার আগে মাথায় আসে, তাই না? কিন্তু আজকে আমি লিখবো স্ক্যাল্প এক্সফোলিয়েশন নিয়ে। কি একটু অবাক হচ্ছেন? হওয়...

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!
চুল

হিজাবিদের চুলের যত্ন হবে সানসিল্ক হিজাব রিচার্জ শ্যাম্পু দিয়েই!

যারা একটু মডেস্ট ড্রেস আপ করেন এবং হিজাব পড়েন তাদেরতো জানাই আছে যে এই সিজনে অর্থাৎ প্রচণ্ড গরম এবং হিউমিডিটিতে চুলের হেলথ কিভাবে নষ্ট হয়ে যায়! আর চুল...

স্ক্যাল্প ইনফ্ল্যামেশনের লক্ষণ ও প্রতিকার জানেন কি?
চুলের যত্ন

স্ক্যাল্প ইনফ্ল্যামেশনের লক্ষণ ও প্রতিকার জানেন কি?

চুল পড়ার সমস্যায় নারী-পুরুষ সবাই কম বেশি ভুগে থাকেন। পুরো বিশ্বজুড়েই একটি পরিচিত সমস্যা। এই চুল পড়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হলো স্ক্যাল্প ইনফ্ল্য...

…