অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১০টি প্রাকৃতিক উপায়

তটিনী · Aug 17, 2013 · 1 min read

অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১০টি প্রাকৃতিক উপায়

বিশ্বের অধিকাংশ মানুষ অতিরিক্ত ঘামের যন্ত্রণা নিয়ে বেশ ভুগে থাকেন। হাত, পা, মুখ, বগল ঘামাকে ডাক্তারি ভাষায় হাইপারহিডরোসিস বা মাত্রাতিরিক্ত ঘাম বলা হয়। এটি এমন এক রোগ যা অনিয়ন্ত্রিত স্নায়ুপদ্ধতির জন্য হয়ে থাকে। এর ফলে আমরা প্রায়ই অনুষ্ঠান, পরীক্ষাসহ কোনও গুরুত্বপূর্ণ অবস্থায় খুব সমস্যায় পড়ে থাকি। প্রতিদিনের কাজকর্ম যেমন গাড়ি চালাতে গিয়ে, টাচ-স্ক্রিন যন্ত্রপাতি ব্যবহার করার সময় বা অন্যান্য কাজ করতে গিয়ে বেশ বিপত্তি ঘটে। খুব বেশি বডি-স্প্রে দিয়েও কোন লাভ হয় না, বরং তা শরীরের জন্য ক্ষতিকর।

প্রাকৃতিক উপায়ে অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তির উপায়

 

০১. ভিটামিন বি-১২র অভাবে এই রোগ হয়। তাই ভিটামিন বি-১২ যেসব খাদ্যে বেশি পরিমাণে পাওয়া যায় সেসব খাদ্য গ্রহণ করুন। যেমন কলা, ডিম, দুধ, গাজর, টমেটো, সবুজ শাক, মাছ, কাঠ বাদাম ইত্যাদি।

০২. ভিটামিন বি পরিবার যেমন, বি-১, বি-২, বি-৩, বি-৫যুক্ত খাদ্য। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ভিটামিন বি ট্যাবলেট গ্রহণ করুন।

০৩. বেশি করে পাকা ফলমূল ও শাকসবজি খাবেন। পাকা পেঁপে, তরমুজ, আম, কামরাঙ্গা, ফুলকপি, গাজর, বরবটি খুব উপকারী।

০৪. শারীরিক দুর্বলতা থেকে এটি হয়ে থাকে। তাই পুষ্টিকর খাবার, শাকসবজি, ফলমূল বেশি পরিমাণে খান।

০৫. আয়োডিনযুক্ত খাবার যেমন - এসপারাগাস, ব্রকোলি, টারকি, গরুর মাংস, যকৃত, সাদা পেঁয়াজ, খাবার লবণ প্রভৃতি থেকে এটি হয়ে থাকে। তাই এগুলো খাওয়া থেকে বিরত থাকুন।

০৬. চায়ের মধ্যকার টনিক এসিড প্রাকৃতিক ঘাম বিরোধী ওষুধ হিসেবে কাজ করে। তাই দেড় লিটার পানির মধ্যে পাঁচটি চায়ের ব্যাগ মিশিয়ে সেটার মধ্যে ১০-১৫ মিনিট হাত-পা ভিজিয়ে রাখুন। তাছাড়া সবুজ চা পান করুন। এতেও উপকার পাবেন।

০৭. হাতে-পায়ে কোনও ধরনের পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ এটি ঘাম দূর করার পরিবর্তে আরো বাড়িয়ে দেবে।

অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কফিকে না - shajgoj.com

০৮. পান, ক্যাফেইনযুক্ত কফি, ধূমপান প্রভৃতি থেকে বিরত থাকুন কারণ এগুলো অতিরিক্ত ঘাম উৎপন্ন করে।

০৯. বেশি বেশি পানি পান করুন। পানি দিয়ে মুখ, হাত, পা বারবার ধুয়ে ফেলুন।

১০. শশাতে লবণ না মেখে খাবেন। এতে আপনার শরীরে পর্যাপ্ত পানি থাকবে এবং ঘাম কমে যাবে।

অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ডাক্তারি পরামর্শ

ঘামের বিরক্তিকর অবস্থা থেকে রক্ষা পেতে চিকিৎসাবিজ্ঞান মেডিসিনিকল এবং সারজিকল দুই উপায়েই চেষ্টা করে কিছু ঘামবিরোধী ক্রিম, ইনজেকশন, ইলেকট্রিক থেরাপি ও ড্রাইসল বের করেছে। সারজিকল চিকিৎসা হিসেবে অতিরিক্ত ঘাম উৎপাদনকারী স্নায়ুর বিশেষ অংশ কেটে ফেলে দেয়া হয়। স্থায়ীভাবে ঘাম দূরীকারক এই পদ্ধতিটি তেমন সুবিধার নয়। কারণ অপারেশনের সময় অতিরিক্ত রক্তপাত এবং অপারেশন-পরবর্তী ওষুধে যাদের এলার্জির সমস্যা আছে তাদের জীবনের ঝুঁকি থেকে যায়। তাই অতিরিক্ত ঘাম থেকে রক্ষা পেতে সাময়িক উপশমকারী ড্রাইসল বা অ্যালুমিনিয়াম কোরাইড হেক্সাড্রেট এলকোহোলিক সলুশনজাতীয় (ড্রাইসল) ওষুধ অনেক কার্যকর।

অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ওষুধের কিছু ব্যবহার বিধি

০১. এই ওষুধ আপনি ঘুমাতে যাবার আগে শুষ্ক বগলে মাখুন। সকালে উঠে স্বাভাবিক পানি দিয়ে এটি ধুয়ে ফেলুন। দিনে গন্ধনাশক পদার্থ ব্যবহার থেকে বিরত থাকুন। এলুমিনিয়াম কোরাইডে আপনার বগলের ত্বক চুলকাতে পারে। সেজন্য আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করুন। যতদিন ঘাম থেকে মুক্তি না পান ততদিন এটি ব্যবহার করে যান। ঘাম থেকে মুক্তি পাবার পর আপনি দিনে গন্ধনাশক পদার্থ বা ডিওডারান্ট ব্যবহার করতে পারবেন।

০২. ঘুমাতে যাবার সময় হাতের তালুর পাতলা চামড়ায় এটি মাখুন। শুকানোর পর প্লাস্টিকের গ্লাভস পরে নিন । সকালে উঠে ধুয়ে ফেলুন। ১০-১৪ দিন ব্যবহারে আপনি এটির ফল বুঝতে পারবেন।

০৩. পায়ের তালুতে এটি মাখুন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পায়ের তালুর আকারের মতো প্লাস্টিকের ব্যাগ পড়ে ঘুমান। সকালে উঠে স্বাভাবিক পানি দিয়ে পায়ের পাতা ধুয়ে ফেলুন। এক থেকে দু সপ্তাহের মধ্যে আপনি সুফল পাবেন।

অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে টিপস

ঘামের কারণে অনেকেই ব্যায়াম করতে ভয় পান। কিন্তু নিয়মিত ব্যায়াম করলে শরীর ঝরঝরে থাকে । সামান্য হাঁটাচলা করে বা বাসার কাজ করার মধ্য দিয়েও ব্যায়াম করা যায়। তাই বসে না থেকে ছোট ছোট কাজ নিজেই করে ফেলুন। প্রচুর পানি খান। সম্ভব হলে পাতলা সুতির জামা পরার চেষ্টা করুন।

ছবিঃ সংগৃহীত - অ্যাথলেএএনএক্স.কম, সাজগোজ.কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের সমস্যা?
সুস্থতা

হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের সমস্যা?

ঘাম একটি প্রাকৃতিক শারীরবৃত্তিয় ফাংশন যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং সর্বোত্তম স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। কিছু মানুষ অতিরিক্ত ঘামেন য...

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়
ত্বকের যত্ন

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়

এই তীব্র গরমে সবার ঘাম হওয়াটাই স্বাভাবিক। মানুষের ভিড় পলিউশন, আবহাওয়ার আর্দ্রতা কোনটার সাথেই যেন মার্কেটগুলোর দুর্দান্ত গতিতে চলা এয়ারকনডিশনগুলো পেরে...

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?
ফিটনেস

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

আজকাল আমরা সবাই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত আর তা হল ডায়েট। সবাই শুধু ডায়েট করতে চায়। আচ্ছা আপনি কি জানেন যে আপনার আদর্শ ওজন কত? আপনার এখন যে ওজন...

হেপাটাইটিস বি এর লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার ও নির্ণয় পদ্ধতি জানেন কি?
সুস্থতা

হেপাটাইটিস বি এর লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার ও নির্ণয় পদ্ধতি জানেন কি?

হেপাটাইটিস বি একটি যকৃতের ভাইরাস যা মানব দেহে ইনফেকশন করতে পারে। হেপাটাইটিস নিয়ে প্রায়শই টিভিতে অ্যাড দেয়া হয়। কিন্তু এটি কীভাবে রোগের সৃষ্টি করে, কতট...

আরও পড়ুন

গ্রীষ্মে ঘাম, ঘামাচি, ব্রণ, সানট্যান থেকে বাঁচতে ১১টি টিপস
ত্বকের যত্ন

গ্রীষ্মে ঘাম, ঘামাচি, ব্রণ, সানট্যান থেকে বাঁচতে ১১টি টিপস

আমাদের দেশের মত গ্রীষ্ম প্রধান দেশে গরম কালই থাকে ৬ মাসের বেশি সময়। গরমকালে আমাদের যেই সমস্যাগুলো সবচেয়ে বেশি বিব্রত করে সেগুলো হলো অতিরিক্ত ঘাম, ঘা...

চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম হলে করনীয় কী?
চুলের যত্ন

চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম হলে করনীয় কী?

গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল! যে কালই হোক না কেন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বলতে গেলে সারা বছরই হাত-পা, শরীরের পাশাপাশি চুলের গোঁড়া ঘামার মত বিব্রতক...

চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি
রেসিপি

চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি

বিশেষ দিনে কিংবা যে কোনো অকেশনে খাবারের মেন্যুটা হওয়া চাই একদম স্পেশাল, তাই না? প্রিয়জনদের জন্য ভিন্ন স্বাদের নতুন কোনো আইটেম পরিবেশন করতে চান? সব সময়...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

ত্বকের সুস্থ্যতায় চাই একটু সতর্কতা
ত্বকের যত্ন

ত্বকের সুস্থ্যতায় চাই একটু সতর্কতা

ত্বকের যে কোন সমস্যা দূর করতে প্রাকৃতিক বা ভেষজ উপাদানের উপর আমরা অনেকটাই নিশ্চিন্তে নির্ভর করে থাকি । কেননা এ সকল উপাদানে ত্বকের পক্ষে ক্ষতিকর এমন কো...

বগলের দুর্গন্ধ দূর করতে জেনে নিন ৭টি ন্যাচারাল সল্যুশন!
ত্বকের যত্ন

বগলের দুর্গন্ধ দূর করতে জেনে নিন ৭টি ন্যাচারাল সল্যুশন!

বগলের দুর্গন্ধ দূর করতে এবং কাজের ব্যস্ততার মাঝে সারাদিনের সতেজতা ধরে রাখতে, বাসা থেকে বের হওয়ার আগে অনেকেই গোসল করে নেন। এরপরও প্রায়শই দুর্গন্ধযুক্...

…