চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি

পল্লবী · May 05, 2021 · 1 min read

চুলাতেই তৈরি করুন বার-বি-কিউ চিংড়ি

বিশেষ দিনে কিংবা যে কোনো অকেশনে খাবারের মেন্যুটা হওয়া চাই একদম স্পেশাল, তাই না? প্রিয়জনদের জন্য ভিন্ন স্বাদের নতুন কোনো আইটেম পরিবেশন করতে চান? সব সময় তো বিফ বা মুরগির বার-বি-কিউ খাওয়া হয়, চিংড়ির বার-বি-কিউ করলে কেমন হয়, বলুন তো? চুলাতে খুব অল্প সময়ে দারুণ মজাদার এই খাবারটি বানিয়ে নিতে পারেন। তবে চলুন দেখে নেই বার-বি-কিউ চিংড়ি করতে কী কী উপকরণ লাগবে।

বার-বি-কিউ চিংড়ি কীভাবে বানাবেন? 

সময় নষ্ট না করে চলুন দেখে নেয়া যাক চুলাতেই বার-বি-কিউ চিংড়ি কীভাবে বানাবেন!

যা যা লাগবে 
  • বড় বা মিডিয়াম সাইজের চিংড়ি- হাফ কেজি
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
  • সয়া সস- ২ চা চামচ
  • বার-বি-কিউ সস- ২ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • তেল- ভাজার জন্য

যেভাবে বানাবেন

১। ভালোভাবে চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে সব উপাদান দিয়ে ১/২ ঘন্টা মশলা মাখিয়ে রেখে দিন।

২। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিন। তেল গরম হয়ে আসলে এক এক করে মেরিনেট করা চিংড়িগুলো দিয়ে দিন। এ সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। চাইলে কাঁঠিতে গেঁথেও ভাজতে পারেন।

৩। চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে আসলে হালকা করে উপর দিয়ে বার-বি-কিউ সস দিয়ে একটু নেড়ে নিন।

৪। বার-বি-কিউ এর আসল স্বাদ পাওয়ার জন্য একটি ছোট বাটিতে জ্বলন্ত কয়লা রেখে একটু ঘি দিয়ে দিন। এবার ফ্রাই প্যান ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এই সময় চুলার আঁচ একদম কম করে রাখবেন এবং খেয়াল রাখবেন।

৫। কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে ফেলুন গরম গরম বার বি কিউ চিংড়ি! পরিবেশনের জন্য ধনিয়া পাতা কুঁচি চিংড়ির উপর ছড়িয়ে দিতে পারেন।

দেখলেন তো কত সহজ রেসিপিটি। আজকের মেন্যুতে এই ভিন্নধর্মী ডিশটি রাখতে পারেন আর এটা পোলাও এর সাথে সার্ভ করতে পারেন। আবার চাইলে বিকালের নাস্তা হিসাবে শুধু সস দিয়েও পরিবেশন করতে পারেন। প্রথম বাইটেই মুখে ফ্লেবার ছড়িয়ে যাবে, আর আপনি এই ডিশটার জন্য বাহবা পাবেন! তাহলে ট্রাই করে ফেলুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই রইল।

ছবি- ytimg.com

সম্পর্কিত লেখা

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?
ফিটনেস

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

আজকাল আমরা সবাই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত আর তা হল ডায়েট। সবাই শুধু ডায়েট করতে চায়। আচ্ছা আপনি কি জানেন যে আপনার আদর্শ ওজন কত? আপনার এখন যে ওজন...

হেপাটাইটিস বি এর লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার ও নির্ণয় পদ্ধতি জানেন কি?
সুস্থতা

হেপাটাইটিস বি এর লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার ও নির্ণয় পদ্ধতি জানেন কি?

হেপাটাইটিস বি একটি যকৃতের ভাইরাস যা মানব দেহে ইনফেকশন করতে পারে। হেপাটাইটিস নিয়ে প্রায়শই টিভিতে অ্যাড দেয়া হয়। কিন্তু এটি কীভাবে রোগের সৃষ্টি করে, কতট...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

বাদাম চিংড়ি
৩০ মিনিটের রান্না

বাদাম চিংড়ি

চিংড়ি আমাদের সবারই কম বেশি প্রিয় খাবার। চিংড়ি দিয়ে রান্না করা বিভিন্ন খাবার ছোট বড় সবাই বেশ পছন্দ করে। আজ আপনাদের ভিন্ন ধরনের চিংড়ির রেসিপি সম্পর্কে জ...

আরও পড়ুন

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

গ্রিল চিকেন হোক আপনার মেহমানদারী রেসিপি!
মেহমানদারী

গ্রিল চিকেন হোক আপনার মেহমানদারী রেসিপি!

কম তেলে, খুব কম মসলা দিয়ে ঘরে বসেই আমরা গ্রিল চিকেন বানাতে পারি। বাইরের গ্রিল চিকেন-এ অনেক মসলা থাকে, খাওয়াটাও স্বাস্থ্যকর না। মোটামুটি কম বেশি সবাই গ...

চিংড়ির মালাইকারি
মেহমানদারী

চিংড়ির মালাইকারি

ছুটির দিন দুপুরবেলা । গরম পোলাও এর উপর বেরেশ্তা ছড়ানো আর সামনে এক বাটি চিংড়ির মালাইকারি । আহ ! পছন্দের এই চিংড়ির মালাইকারির রেসিপিই শেয়ার করব আজ আপন...

…