ভেজিটেবল লাসানিয়া | বাড়তি রুটি দিয়েই তৈরি করুন মজাদার রেসিপিটি!

শাহরীন অনি · Jun 21, 2020 · 1 min read

ভেজিটেবল লাসানিয়া | বাড়তি রুটি দিয়েই তৈরি করুন মজাদার রেসিপিটি!

আগের দিনের বেঁচে যাওয়া রুটি দিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না? আমাদের অনেকের বাসাতে অনেক সময়ই বাড়তি রুটি ফ্রিজে থেকে যায়, যা দিয়ে পরে আর কিছু বানানো হয় না এবং শেষমেশ ফেলে দিতে হয়! অথচ, এই রুটি ব্যবহার করে সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় মজাদার কিছু রেসিপি যা সন্ধ্যার নাশতার পাশাপাশি বাচ্চাদের টিফিনের জন্যেও হতে পারে আকর্ষণীয় একটি আইটেম। ঠিক তেমনি আজকে আমরা জেনে নিবো, লেফট ওভার রুটি দিয়ে কীভাবে চটপট বানিয়ে ফেলা যায় ভেজিটেবল লাসানিয়া। চলুন, দেরি না করে ভেজিটেবল লাসানিয়া রেসিপিটি দেখে নেই!

ভেজিটেবল লাসানিয়া বানানোর নিয়ম

উপকরণ

  • সমান আকারের গোল রুটি- ৪টি
  • গ্রেটেড চিজ- ১ কাপ
  • টমেটো পিউরি বা পেস্ট- ১ কাপ
  • রসুন কুঁচি- ১ টেবিল চামচ
  • অরিগ্যানো এবং বেসিল- ১ টেবিল চামচ ( সুপারশপে পেয়ে যাবেন )
  • মাখন- ১/৪ কাপ
  • ময়দা- ১/৪ কাপ
  • দুধ- ১ কাপ
  • সেদ্ধ সবজি (ফুলকপি, গাজর, কুমড়ো, পটল বা বাসায় যা আছে দিতে পারেন)- ২ কাপ
  • হালকা করে ভেজে নেওয়া বেগুনের টুকরো- ১/২ কাপ
  • অলিভ অয়েল- ২ টেবিল চামচ
  • চিনি- স্বাদ অনুযায়ী
  • লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী

১. প্রথমেই টমেটো পিউরি বা পেস্ট তৈরি করে নিন। চাইলে টমেটো সসও ব্যবহার করা যায়। টমেটো পিউরি বানানোর জন্য সেদ্ধ টমেটো খোসা ফেলে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

২. এই পর্যায়ে আমাদের আগে হোয়াইট সস বানিয়ে নিতে হবে। প্রথমে সসপ্যানে পরিমাণমতো মাখন দিয়ে দিন।

৩. মাখন গলে গেলে তাতে ময়দা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ময়দার রং বদলানোর ঠিক আগে আগে দুধ ঢেলে দিতে হবে। এখন অনবরত কিছুক্ষণ নাড়তে থাকুন। ফুটে উঠলে স্বাদ মতো চিনি ও লবণ দিয়ে দিতে হবে। ব্যস, আমাদের হোয়াইট সস রেডি!

৪. চুলায় অন্য একটি প্যান বসিয়ে নিন। প্যান হালকা গরম হলে তাতে অলিভ অয়েল দিয়ে রসুন কুঁচি দিয়ে দিন ও নাড়তে থাকুন।

৫. রসুন হালকা ভাজা ভাজা হয়ে এলে তা থেকে সুন্দর একটা সুগন্ধ উঠবে। তখন তাতে দিয়ে দিন টমেটো পিউরি বা পেস্ট।

৬. এরপর একে একে মিশ্রণটিতে স্বাদমতো চিনি, লবণ, অরিগ্যানো, বেসিল মেশাতে হবে। অরিগ্যানো, বেসিল না থাকলে ধনেপাতা কুঁচি যোগ করতে পারেন।

৭. মিশ্রণটি খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিন অল্প আঁচে।

৮. মেশানো হয়ে গেলে সবজিগুলো মিশ্রণে ঢেলে দিতে হবে। ১ মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে রাখতে হবে।

৯. এবার লাসানিয়া তৈরির জন্য একটি ওভেনপ্রুফ পাত্রে প্রথমে ১টি রুটি রাখুন। তার উপর হোয়াইট সস ও সবজি দিয়ে রেডি করা সস দিয়ে নিন এবং গ্রেটেড চিজ মেশান। ভেজে রাখা বেগুনগুলোও লেয়ারে সাজিয়ে নিন। এইভাবে রুটি দিয়ে চারটি লেয়ার তৈরি করতে হবে।

১০. শেষ লেয়ারের উপর হোয়াইট সস, টমেটো পিউরি আর চিজের একটি আবরণ তৈরি করুন। এতে দেখতে ও খেতে আরও লোভনীয় হবে!

১১. এবার আগে থেকে গরম করে নেওয়া ওভেনে ১৫০ ডিগ্রি তাপমাত্রায় ১২ মিনিট সেঁকে নিলেই তৈরি ভেজিটেবল লাসানিয়া!

এবার ভেজিটেবল লাসানিয়া স্লাইস করে গরম গরম পরিবেশন করুন। তাহলে দেখলেন তো কত সহজে ভিন্নধর্মী একটি রেসিপি বানিয়ে নেওয়া যায়! রান্নায় নতুনত্ব সবাই কিন্তু পছন্দ করে। ওভেন না থাকলে ফ্রাইপ্যানে এটি ট্রাই করতে পারেন, প্যান পিজ্জা যেভাবে বানানো হয় সেভাবেই! আর চাইলে এতে আপনার পছন্দমতো শসা কুঁচি, লেটুস কিংবা ক্যাপ্সিকাম স্লাইস দিয়েও সার্ভ করতে পারবেন। তাহলে আজই ট্রাই করে ফেলুন রেসিপিটি!

ছবি- সাউদার্ন লিভিং

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা
চা – নাস্তা

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা

আমি রেসিপি লিখতে লিখতে সত্যি কাহিল হয়ে গিয়েছি। এত বড় একটা প্রজেক্ট আমি কীভাবে সফল করলাম ভাবতেই অবাক লাগে । তবে আমার ২ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল। আমি জা...

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!
ত্বকের যত্ন

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!

আমাদের সবার ত্বকের ধরণ ভিন্ন। তাই আমাদের ত্বকের সমস্যার ধরণও অনেক সময় ভিন্ন। কিন্তু আমাদের ত্বকের জন্য একটি কমন সমস্যা হোয়াইট হেডস। তাই হোয়াইট হেডস থে...

চালের রুটি
চা – নাস্তা

চালের রুটি

শবে বরাততো চলেই এলো। চালের রুটি ছাড়া যেন আমাদের শবে বরাত হয়ই না। সবাই মিলে মিশে কী খুশিতে রুটি বানায় সেদিন! তবে মাঝে মাঝে ঝামেলাও হতে দেখা যায়। আর সেই...

আরও পড়ুন

হোয়াইট হেডস দূর করার উপায়
ত্বকের যত্ন

হোয়াইট হেডস দূর করার উপায়

ব্ল্যাক হেডস নিয়ে আমরা নানা জায়গায় নানা ধরনের আলোচনা ও এই সমস্যার সমাধান নিয়ে অনেক আর্টিকেল দেখে থাকি। কিন্তু হোয়াইট হেডস নামক যে আরও একটি যন্ত্রণাদায়...

পিৎজ্জা ও পাস্তা সস!
রেসিপি

পিৎজ্জা ও পাস্তা সস!

দোকান থেকে কেনার থেকে ঘরে তৈরি করে নেয়াই উত্তম। আর এই সস টি চাইলে আপনি পিৎজ্জা / পাস্তা ছাড়া মিট সস বানাতেও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কী...

চা – নাস্তা

মিক্সড ভেজিটেবল কাটলেট

ভেজিটেবল তো কম বেশি প্রায় প্রতিদিনই খাওয়া হয়। কিন্তু ভেজিটেবল কাটলেট খেয়েছেন কখনও? এটা কিন্তু দারুণ মজার একটি রেসিপি। একবার খেলেই দেখবেন আপনার বার বার...

বসনিয়ান রুটি!
চা – নাস্তা

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিট...

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!
সুস্থতা

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!

নিশ্চয়ই মনে মনে অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছেন যে এই হোয়াইট নয়েজ আবার কী, তাই না? বেশ চলুন তবে আরও গভীরে আলোচনা করা যাক। সেই ছোট্টবেলায় যখন সিনেম...

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ
রেসিপি

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

অসুস্থ হলে রোগী সব ধরনের খাবার খেতে পারে না বলে চিকিৎসকেরা ভেজিটেবল বা চিকেন স্যুপ খাওয়ার পরামর্শ দেন। খেতে ভালো লাগে না ভেবে অনেকে ভেজিটেবল স্যুপ একদ...

…