হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!

শিফাত আরা সঞ্চা · Sep 05, 2018 · 1 min read

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!

নিশ্চয়ই মনে মনে অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছেন যে এই হোয়াইট নয়েজ আবার কী, তাই না? বেশ চলুন তবে আরও গভীরে আলোচনা করা যাক।

সেই ছোট্টবেলায় যখন সিনেমা দেখতাম তখন প্রায়ই একটা ব্যাপার অবাক লাগত। দেখা যেত কারো মন খারাপ হলে বা খুব বড় কোনো ঘটনা মেনে নিতে না পারলে সিনেমার  ডাক্তাররা বলত-"নিরিবিলি কোথাও গিয়ে ঘুরে আসুন অথবা শহর থেকে দূরে কোথাও গেলে হয়তো পেশ্যান্ট স্বাভাবিক হবে।" এমন দৃশ্য দেখে খুব হাসি পেত। আবার মনের মধ্যে রাজ্যের কৌতূহল উঁকিও দিত বটে! এটা ভুল হলে ডাক্তাররা কিছু বলে না কেন? আসলে এটা পুরোপুরি ভুল না। নিরিবিলি কোথাও বা শহর থেকে দূরে গেলে পরিবেশের অনেক পরিবর্তন ঘটে। এতে মানসিক সুস্থতার কি আছে তাই ভাবছেন তো? অবশ্যই সুস্থতার জন্য প্রাকৃতিক কিছু অণুঘটক থাকে। আর শব্দ সব অণুঘটকগুলোর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে!

আমরা সবাই জানি যে, নয়েজ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। তাই বলে কি হোয়াইট নয়েজও? উহু! আমাদের ব্যস্ত জীবনের সুস্থতায় এটা এক ধরনের থেরাপি-এর নাম বলতে পারেন। যখন সম-তরঙ্গ বিশিষ্ট শব্দ পুনরাবৃত্ত হয়ে বাহ্যিক কোলাহোল থেকে আপনাকে স্বস্তি দেয়, তাই হলো হোয়াইট নয়েজ। কতগুলো হোয়াইট নয়েজ-এর উদাহরণ দিলেই ব্যাপারটা আরোও বোধগম্য হবে। যেমন ধরুন ফ্যানের শব্দ, এসির শব্দ, সমুদ্রের শব্দ, মৃদু বাতাসে গাছের পাতার শব্দ- এসবই হলো হোয়াইট নয়েজ। আসুন জেনে নেয়া যাক হোয়াইট নয়েজের উপকারিতা!

 

হোয়াইট নয়েজ ও এর উপকারিতা

১) মেডিটেশন-এ

মেডিটেশন-এর সময় আমাদের মনোযোগ ধরে রাখতে কিছু মিউজিক ব্যবহার করা হয়। মেডিটেশন সফল হতে সাহায্য করে হোয়াইট নয়েজ। কারণ, হোয়াইট নয়েজ  আমাদের প্রাত্যহিক কোলাহোলের দেয়ালস্বরূপ।

২) শিশু নিদ্রায়

অনেক সময় বাচ্চারা ঘুমের সময় প্রচুর কান্না করে থাকে। তখন বাচ্চাদের ঘুম পারাতে হোয়াইট নয়েজ যে কতটা কার্যকর তা বিভিন্ন সমীক্ষা থেকে ইতিমধ্যেই প্রমানিত হয়েছে।

৩) অনিয়মিত নিদ্রা সমস্যায়

আপনি ঘুম নিয়ে টেনশনে আছেন? যাদের ঘুম নিয়মিত নয় বা যাদের ইনসোমনিয়া রয়েছে তাদের জন্য হোয়াইট নয়েজ ব্যবহার বেশ উপকারি। বলা যায় হোয়াইট নয়েজ হবে আপনার ঘুম পাড়ানি মাসি পিসি!

৪) অতিরিক্ত শব্দ শোনা

অনেকেই আছেন যারা কম নয় একটু বেশিই শোনেন। আসলে এটা কান-দোষ। তারা কান-দোষে অতিরিক্ত শব্দ শোনেন যা কি না সেখানে উপস্থিত অন্যান্যরা শুনতে পায় না। এমন অযাচিত শব্দকে ইংরেজিতে বলা হয় 'TINNITUS' (টিনিটাস)। সাধারণত এগুলো অনেকটা মুখে শীষ বাজানো বা ফিসফিস শব্দের মত হয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তির উপায় হলো হোয়াইট নয়েজ!

৫) মনোযোগ বৃদ্ধি ও বজায় রাখতে

পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে ও বজায় রাখতে হোয়াইট নয়েজ অনেক কাজে দেয়। তাই কিছুটা অমনোযোগী বাচ্চাদের এমনকি যেসব বাচ্চাদের এডিএইচডি- অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিজঅর্ডার (ADHD- Attention Deficit Hyperactive Disorder) আছে তাদের পড়ানোর জন্য এই নয়েজ ব্যবহার করা হয়।

৬) আইসিইউ (ICU)-তে

বিভিন্ন হসপিটালে আইসিইউ-তে রোগীদের বাহিরের যান্ত্রিক জীবনের ঝঞ্ঝাট থেকে মুক্ত রাখতে ও রিল্যাক্সেশন-এর জন্য হোয়াইট নয়েজ রয়েছে!

৭) ঘূর্ণিরোগে

ঘূর্ণিরোগ অর্থাৎ ভার্টিগো প্রবলেম (Vertigo problem) যাদের আছে তাদের চিকিৎসায় এই নয়েজ বিশেষ কার্যকরী।  

এছাড়াও হোয়াইট নয়েজ ঘুম ঘুম ভাব তাড়াতে, কনফিউশন দূর করতে, মানসিক স্তিথিশীলতা, কাজের চাপে মানসিক অবসাদ দূর করতেও সাহায্য করে। কিভাবে এই ব্যস্ত জীবনে ঘরের কাজ আর চাকরি ফেলে বেড়াতে যাওয়া সম্ভব?

আসলেই অনেক কঠিন ব্যাপারটা! আপনার টাফ লাইফ-এর হাফ ছাড়তে কিন্তু বিভিন্ন ধরনের হোয়াইট নয়েজের ইলেকট্রনিক মেশিনও কিনতে পাওয়া যায়, যা আপনার ঘর ও কাজের জায়গাকে রাখবে দূষণীয় শব্দের আড়ালে! সুতরাং, সমুদ্রের গর্জন আর বাতাসে পাতার আন্দোলনে দিন কাটুক সুস্থ দেহ ও মনে!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!
ত্বকের যত্ন

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!

আমাদের সবার ত্বকের ধরণ ভিন্ন। তাই আমাদের ত্বকের সমস্যার ধরণও অনেক সময় ভিন্ন। কিন্তু আমাদের ত্বকের জন্য একটি কমন সমস্যা হোয়াইট হেডস। তাই হোয়াইট হেডস থে...

হোয়াইট হেডস দূর করার উপায়
ত্বকের যত্ন

হোয়াইট হেডস দূর করার উপায়

ব্ল্যাক হেডস নিয়ে আমরা নানা জায়গায় নানা ধরনের আলোচনা ও এই সমস্যার সমাধান নিয়ে অনেক আর্টিকেল দেখে থাকি। কিন্তু হোয়াইট হেডস নামক যে আরও একটি যন্ত্রণাদায়...

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস
ত্বকের যত্ন

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস

আমরা সব সময় ব্ল্যাকহেডস জনিত সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছি যারা হোয়াইট হেডসের সমস্যায় জর্জরিত। হোয়াইট হেডস হল এক ধরনে...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

আরও পড়ুন

ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ফেয়ারনেস ফেইসওয়াশ

হ্যালো, কিছুদিন আগেই গার্নিয়ার হোয়াইট কমপ্লিট রেঞ্জের ডে অ্যান্ড নাইট ক্রিমের রিভিউ করেছিলাম... সেখানে বলেছিলাম, আমার স্কিনে সেই ক্রিম দুটি ডার্ক স্পট...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল
সুস্থতা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচ...

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা
চা – নাস্তা

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

আজকাল রেস্টুরেনট গুলোর মেনুতে হোয়াইট সস পাস্তা প্রায়ই দেখি, সবার পছন্দের এই ইটালিয়ান খাবারটি যেমন পুষ্টিকর তেমনি ঝটপট কিন্তু বানিয়েও ফেলাও কঠিন না। দে...

উজ্জ্বল ত্বক পেতে ৪ টি চা এর উপকারীতা জেনেনিন!
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বক পেতে ৪ টি চা এর উপকারীতা জেনেনিন!

চা পানের অভ্যাস আমাদের সবার মাঝে থাকলেও আমারা কেউ হয়তো সুন্দর ত্বকের কথা ভেবে চা পানে অভ্যস্ত না। এই প্রাকৃতিক পানীয়তে যেমন আছে অনেক স্বাস্থ্য বেনিফি...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মালটি অ্যাকশন ফেয়ারনেস ডে ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মালটি অ্যাকশন ফেয়ারনেস ডে ক্রিম

আজকের পোস্টে বাজারের সবচেয়ে সহজ প্রাপ্য একটি ময়েশ্চারাইজার রিভিউ করব বলে ঠিক করলাম। প্রশ্ন আসতে পারে হঠাৎ ফেয়ারনেস ক্রিমের রিভিউ কেন? আসলে এটা খুব একট...

…