মেডিটেশানের রকমভেদ, উপকারিতা ও পদ্ধতি জানেন কি?

জান্নাতুল ইসলাম শিখা · May 28, 2015 · 1 min read

মেডিটেশানের রকমভেদ, উপকারিতা ও পদ্ধতি জানেন কি?

মনকে সুস্থ ও সুস্থির রাখার প্রক্রিয়া হিসেবে অন্যতম এক মাধ্যম মেডিটেশন যা মন সুস্থ রাখার সাথে সাথে শারীরিক ফিটনেস বজায় রাখতেও সমানভাবে কার্যকরী। যারা মেডিটেশন করতে চান তাদের বেশিরভাগেরই ধারণা থাকে এতো বেশি সময় ধরে কী করে কোন কিছু না ভেবে একইভাবে বসে থাকা যায়। সেই সাথে কী করে শুরু করবেন, কী উপকার পাওয়া যায় তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। তাই মেডিটেশানের রকমভেদ, উপকারিতা ও পদ্ধতি নিয়ে সাজগোজের আজকের এই আয়োজন।

মেডিটেশনের রকমভেদ

মেডিটেশনের বিভিন্ন পদ্ধতি, কার্যকারিতার উপর ভিত্তি করে একে বেশ কিছু ভিন্নতায় ভাগ করা যায়। নিজেদের সময়, সক্ষমতা, প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে বেছে নিতে পারেন আপনার জন্য উপযোগী মেডিটেশনের পদ্ধতিটি।

১. কনসেন্ট্রেশন মেডিটেশন (Concentration meditation)

এই ধরনের মেডিটেশনের মূল ফোকাস থাকবে একটি নির্দিষ্ট পয়েন্ট এর উপর। এমন হতে পারে আপনি শুধুমাত্র আপনার নিঃশ্বাস এর উপর লক্ষ্য রাখছেন কিংবা একটি নির্দিষ্ট শব্দ কিংবা মন্ত্র একাধারে পাঠ করছেন অথবা কোন নির্দিষ্ট বস্তুর দিকে নিবিষ্টচিত্তে তাকিয়ে আছেন। মনকে নিবিষ্টচিত্তে একদিকে রাখার কঠিন হলেও শুরুতে অল্প কিছুক্ষণ করে পরে ধীরে ধীরে সময় বাড়ালে ভালো উপকার পাওয়া যেতে পারে। এই ধরনের মেডিটেশনের ফলে মন অনেক সুস্থির হয়, মনোযোগশক্তিও বেশ বৃদ্ধি পায়।

২. মাইন্ডফুলনেস মেডিটেশন (Mindfulness meditation)

এই ধরনের মেডিটেশন টেকনিক আপনাকে কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে একেবারে ভেতর থেকে ভাবতে শেখায়, বুঝতে সাহায্য করে। মনের দোটানা, মানসিক অশান্তি দূর করতে সাহায্য করে। খারাপ-ভালো সবকিছু নিয়ে ভেতর থেকে বুঝতে, সিদ্ধান্ত নিতে দারুণ ভূমিকা রাখে মেডিটেশনের এই ধরনটি।

৩. অন্যান্য মেডিটেশন টেকনিক

এছাড়াও নিজের মতো করে সময় কাটানো, পছন্দের কাজটি করা, কিছু নিয়ে ভাবা, ধর্মীয় প্রার্থনা এসব কিছুও অনেক সময় মেডিটেশনের পর্যায়ে পড়ে।

মেডিটেশনের উপকারিতা

মেডিটেশন সবসময়ই শরীর ও মনের জন্য সমানভাবে উপকারী। এদের মধ্যে উল্লেখযোগ্য উপকারিতা গুলো হলো-

  • রক্তচাপের সঠিক মাত্রা
  • সঠিক হৃদস্পন্দন
  • কম ঘাম হওয়া
  • সঠিক শ্বাস-প্রশ্বাসের মাত্রা
  • উত্তেজনা কমায়
  • মনের গভীর থেকে আরাম ও মানসিক প্রশান্তি অনুভব

মেডিটেশন শুরু করার পদ্ধতি

চারধাপে সহজেই মেডিটেশন শুরু করতে পারেন যে কেউ। ধাপগুলো এমন-

১. নিজের সুবিধামতো শান্ত কোন স্থানে বসুন। যদি সবসময় মেডিটেশন করার ইচ্ছে থাকে তবে কিনে ফেলতে পারেন মেডিটেশন চেয়ার।

২. চোখ বন্ধ করে মেডিটেশন

৩. জোর করে নিঃশ্বাস আটকে রাখতে চেষ্টা করবেন না। বরং স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস চালিয়ে যান।

৪. নিজের শ্বাসপ্রশ্বাসের দিকে গাঢ় মনোযোগ দিন এবং খেয়াল করুন প্রত্যেকবার শ্বাস-প্রশ্বাসের সাথে কী করে আপনার শরীর কাজ করছে, পেট ও বুক কী করে উঠা নামা করছে। আপনার বুকের এবং কাঁধের গতিবিধির দিকে নজর দিন। এরপর আবার ধীরে ধীরে ফোকাস করুন শ্বাস-প্রশ্বাসের দিকে। তবে জোর করে নিঃশ্বাস আটকে রাখার কাজটি করবেন না।

প্রথম প্রথম এভাবে তিন-চার মিনিট করে শুরু করে পরে ধীরে ধীরে সময়টা বাড়ান। দেখবেন একসময় মনের ভেতর থেকে এক ধরনের আত্মিক প্রশান্তি অনুভব করছেন।

আশা করি মেডিটেশানের রকমভেদ, উপকারিতা ও পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত এই লেখাটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।

ছবি – সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

প্রাণায়াম আসনের উপকারিতা | ৪টি ধাপে কীভাবে করবেন ব্যায়ামটি?
ফিটনেস

প্রাণায়াম আসনের উপকারিতা | ৪টি ধাপে কীভাবে করবেন ব্যায়ামটি?

কর্মব্যস্ত জীবনে ব্যায়াম বা মেডিটেশন হচ্ছে শান্তির উৎস। একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা সম্ভব হলে এক ঘণ্টা ব্যায়াম কিংবা মেডিটেশ জন্য রা...

মন ও মস্তিষ্ক থাকুক আপনার নিয়ন্ত্রণে
সুস্থতা

মন ও মস্তিষ্ক থাকুক আপনার নিয়ন্ত্রণে

আমাদের মন ও মস্তিষ্কের মাঝে প্রায় সময় দ্বন্দ্ব হয়ে থাকে। প্রায়ই মস্তিষ্ক কোনো কাজ করতে চাইলে মন থেকে ঠিক মতো সাড়া পাওয়া যায় না। তাই নিজেদের এই মন এবং...

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম
ফিটনেস

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম

শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি যোগ ব্যায়াম হতে পার...

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!
সুস্থতা

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!

বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে করতে পুরো রাত পাড়! কিন্তু তাও ঘুমের দেখা নেই। অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা তে যারা ভুগছেন, তারা জানেন এটি কতটা কষ্টদায়ক! একজ...

আরও পড়ুন

বজ্রাসনের স্বাস্থ্য উপকারিতা | ৬টি ধাপে ব্যায়ামটি করে থাকুন সুস্থ
ফিটনেস

বজ্রাসনের স্বাস্থ্য উপকারিতা | ৬টি ধাপে ব্যায়ামটি করে থাকুন সুস্থ

প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে ব্যায়াম বা মেডিটেশন (Meditation) হচ্ছে নির্মল ও স্বাস্থ্যকর শান্তির অন্যতম একটি উপায়। একজন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক নারী-পুরু...

মানসিক চাপ দূর করুন!
সুস্থতা

মানসিক চাপ দূর করুন!

মানসিক চাপ আমাদের সবাইকেই কমবেশি ভুগিয়ে থাকে। ব্যক্তিগত ও সামাজিক হুমকি, চাকরি-বাকরি, ব্যস্ততা, অসুখ-বিসুখ সবকিছু মিলিয়ে এই মানসিক চাপ আমাদের স্বাস্...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

১০টি সহজ ও ছোট অভ্যাস যা আপনার জীবনে আনবে বড় পরিবর্তন
লাইফ স্টাইল

১০টি সহজ ও ছোট অভ্যাস যা আপনার জীবনে আনবে বড় পরিবর্তন

জীবনে উন্নতি করতে তো আমরা সবাই চাই। কিন্তু সেই লক্ষ্য অর্জনের পথে দাঁড়িয়ে থাকে একটি প্রশ্ন, “কোন জায়গা থেকে শুরু করবো?” জীবনে উন্নতি ও পরিবর্তন আনতে চ...

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত
লাইফ স্টাইল

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত

আমাদের সবারই জীবনে একটি লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া জীবনকে বলা হয় বৈঠা ছাড়া নৌকার মতো। লক্ষ্য নির্ধারণ করে রাখলে চলার পথ কিছুটা হলেও সহজ হয়ে যায়। কোনো...

…