চায়ের ৮ টি অসাধারণ উপকারিতা সম্পর্কে জেনে নিন!

লিন্নি · Oct 16, 2018 · 1 min read

চায়ের ৮ টি অসাধারণ উপকারিতা সম্পর্কে জেনে নিন!

অনেকে বলে চায়ের নাকি কোনও গুণ নেই!! ভুল কথা। একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে যে নিয়মিত হারবাল টি খেলে শরীর সব দিক থেকে ভালো থাকে। শুধু তাই নয়, নানা ধরনের জটিল রোগের হাত থেকে বাঁচাতেও চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রিফ্রেশমেন্ট-এর জন্য় তো কেউ স্বভাববশতই দিনে কয়েক কাপ চা পান করে থাকেন। আবার অফিসের কাজের ফাঁকে একটু এনার্জি পেতেও অনেকে গরম চায়ের পেয়ালায় চুমুক মারেন। আর যারা মনে করেন এই অভ্য়াস শরীরের পক্ষে ক্ষতিকর, তাদের কথা ভেবেই এই প্রবন্ধে চায়ের ৮ টি অসাধারণ উপকারিতা উল্লেখ করা হল যা পড়তে পড়তে যে কারও চোখ কপালে উঠতে পারে!

চায়ের ৮ টি অসাধারণ উপকারিতা

১) রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়

রোজ টি-তে রয়েছে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

২) ক্যাফেইন-এর পরিমাণ কম থাকে

কফির তুলনায় চায়ে ক্যাফেইনের পরিমাণ কম থাকার কারণে চা পান করলে কফির তুলনায় কম ক্ষতি হয়। তাই তো কফিকে টাটা বাই-বাই বলে আজ থেকেই সকাল বিকাল শুরু করুন চা পান।

৩) হার্টকে ভালো রাখে

লিকার চায়ে এমন কিছু এনজাইম থাকে, যা হার্টে রক্ত সরবরাহ বাড়িয়ে দিয়ে হৃদপিন্ডকে সুস্থ রাখে। তাই তো চিকিৎসকেরা দিনে কম করে দুবার লিকার চা খাওয়ার পরামর্শ দেন।

৪) ক্যানসার প্রতিরোধ করে

একাদিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে গ্রিন টি-তে এমন কিছু উপাদান থাকে যা শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়।

৫) মাইগ্রেন-এর কষ্ট কমায়

এক্ষেত্রে ল্যাভেন্ডার চা খুব কাজে দেয়। আসলে এই চায়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ, যা মস্কিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দিয়ে মাইগ্রেন-এর যন্ত্রণাকে কমিয়ে ফেলে।

৬) নার্ভ-কে শান্ত করে

চায়ে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে। ফলে নার্ভ শান্ত হয়। সেই সঙ্গে শারীরিক ও মানসিক ক্লান্তিও দূর হয়।

৭) যন্ত্রণা কমায়

শরীরে কোথাও চোট লেগেছে? বেশ যন্ত্রণাও হচ্ছে? চিন্তা নেই এক কাপ মধু চা খেয়ে ফেলুন। দেখবেন সব কষ্ট কেমন নিমেষে কমে যাবে। আসলে মধু চা প্রদাহ হ্রাস করে। সেই সঙ্গে ক্ষতস্থানের ফোলা ভাব কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৮) ইউ ভি রেডিয়েশনের হাত থেকে বাঁচায়

প্রতিদিন চা পান করলে ইউ ভি রেডিয়েশন-এর ক্ষতিকর প্রভাব থেকে কোষেরা রক্ষা পায়। ফলে স্কিন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

আসলে অনেকেই আছেন যে, দিনে রাতে পাগলের মত চা না খেয়ে থাকতে পারে না। যদিও আমি দুধ চা দিনে একবার খাই আর বাকি সময় আদা, লং আর লেবু দিয়ে বানানো রং চা। কারণ সারাটাক্ষণ অফিসে থাকা হয়। এক চুমুক চায়ে দিনের শুরুটা না হলে যেন জমেই না! কাজেও যেন মন বসে না! তাই চা-টা যে কতটা জরুরি ভুমিকা পালন করে আমাদের জীবনে, তা আমার মত চা পাগলরা খুব ভালভাবেই জানেন। চা না থাকলে কী হত আমাদের, বলেন তো?!

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

মাইগ্রেনের অসহনীয় যন্ত্রণা কীভাবে কমানো যায়?
সুস্থতা

মাইগ্রেনের অসহনীয় যন্ত্রণা কীভাবে কমানো যায়?

কাজের চাপে কিংবা মানসিক চাপে অনেকেরই মাথাব্যথা হয়। প্যারাসিটামল খেয়ে নিলে বা একটু বিশ্রামে সেটি ভালো হয়ে যায় বেশিরভাগ সময়। কিন্তু মাইগ্রেন নামের ভয়ানক...

উজ্জ্বল ত্বক পেতে ৪ টি চা এর উপকারীতা জেনেনিন!
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বক পেতে ৪ টি চা এর উপকারীতা জেনেনিন!

চা পানের অভ্যাস আমাদের সবার মাঝে থাকলেও আমারা কেউ হয়তো সুন্দর ত্বকের কথা ভেবে চা পানে অভ্যস্ত না। এই প্রাকৃতিক পানীয়তে যেমন আছে অনেক স্বাস্থ্য বেনিফি...

মাইগ্রেন রোগীদের খাদ্যাভ্যাস | কী খাবেন, কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
সুস্থতা

মাইগ্রেন রোগীদের খাদ্যাভ্যাস | কী খাবেন, কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?

'মাইগ্রেন'- এই নামটার সাথে আমরা কম-বেশি সবাই পরিচিত। বিশেষ করে আমাদের মধ্যে যাদের মাইগ্রেন (migraine)-এর সমস্যা রয়েছে তারা সহজেই এই ব্যথার তীব্রতা উপ...

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?
সুস্থতা

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?

মাথা ব্যথা কখনো হয় নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। আমাদের সবারই কম বেশি মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হলেই আমরা ওষুধ কিনে খেয়ে ফেলি। যা করা মোটেই উচিত...

আরও পড়ুন

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!

ত্বকে বেশির ভাগ সমস্যা-ই সৃষ্টি করে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। এর জন্য বেসিক স্কিন কেয়ারে সব সময় বলা হয় ‘দিনের বেলা স্কিন কেয়ারে সানস্ক্রিন অ্যাপ্লা...

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

মাইগ্রেন পেইন! কোন ১০টি ফ্যাক্টর এই সমস্যাকে ট্রিগার করে?
সুস্থতা

মাইগ্রেন পেইন! কোন ১০টি ফ্যাক্টর এই সমস্যাকে ট্রিগার করে?

মাইগ্রেনের সমস্যায় আমরা অনেকেই ভুক্তভোগী। মাইগ্রেন পেইন ঠিক কেন হয়, সেটার কারণ স্পষ্ট না এখনও। কিন্তু এর লক্ষণ ও বেশ কিছু ট্রিগার ফ্যাক্টর আছে যেগুলো...

মাইগ্রেনের ব্যথা কেন হয় এবং প্রতিরোধের কোনো উপায় আছে কি?
সুস্থতা

মাইগ্রেনের ব্যথা কেন হয় এবং প্রতিরোধের কোনো উপায় আছে কি?

একবার এক পেশেন্ট ডাক্তারকে তার মাথাব্যথা নিয়ে বিভিন্ন প্রশ্ন করছে! ডাক্তার এরপর বললেন ‘এবার আমি একটা প্রশ্ন করি! বলেন তো, ব্যাঙের ঘাড় ব্যথা হয় কি?' পে...

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!
চা – নাস্তা

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!

বাঙালির সবচেয়ে প্রিয় পানীয় চা। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যার সকালটা এক কাপ ধোঁয়া ওঠা গরম চা দিয়ে শুরু হয় না। আর সারাদিন বিভিন্ন বাহানায় চা তো চলেই...

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন
ত্বকের যত্ন

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন

ত্বকের সমস্যা হলে আমরা কারণ খুঁজে বের করি। ত্বকে ছোপ ছোপ দাগ হোক বা অল্প বয়সের বুড়িয়ে যাওয়া- একটু খেয়াল করে দেখবেন যে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট...

…