হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস

রোজেন · Feb 15, 2014 · 1 min read

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস

আমরা সব সময় ব্ল্যাকহেডস জনিত সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছি যারা হোয়াইট হেডসের সমস্যায় জর্জরিত। হোয়াইট হেডস হল এক ধরনের ব্রণ যা মূলত গঠিত হয় যখন ত্বক দ্বারা নির্গত তেল বা মৃত কোষ দিয়ে ত্বকের রন্ধ্র ব্লক হয়ে যায়। আসলে মৃত কোষ বা তেলের কারণে মুখে ব্রণের দেখা দেয় এবং হোয়াইট হেডসের উদ্ভব ঘটে। সাধারণত হোয়াইট হেডস আপনার মুখের দিকে তাকিয়ে যে কেউ পরিষ্কারভাবে দেখতে পাবে। কিছু ব্যয়বহুল ওষুধ ব্যবহার করে এই সমস্যা কাটিয়ে ওঠা যায়। আজ চলুন জেনে নেই হাতের কাছে থাকা সাধারণ উপাদান ব্যবহার করেই কিভাবে আমরা হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে পারি।

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে কি করবেন?

১. হোয়াইট হেডস দূর করতে কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে এর সঙ্গে কয়েক ফোঁটা ভিনেগার মিলিয়ে হোয়াইট হেডসে লাগান। আধঘণ্টা পর কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে তুলে ফেলুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২. রাতেই কিছুটা মেথি বেটে হোয়াইট হেডস হয়েছে এমন স্থানে লাগিয়ে রেখে সকালে ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন। সমস্যা কেটে যাবে।

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে মেথি বাটা - shajgoj.com

৩. চন্দনের গুঁড়া ও গোলাপজল একসঙ্গে মিলিয়ে পেস্ট বানিয়ে ব্যবহারেও উপকার পাবেন। ২০-৩০ মিনিট পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন।

৪. হোয়াইট হেডস থেকে থাকলে ১০০ গ্রাম গোলাপ জলে ১ চা চামচ কর্পূর মিশিয়ে রেখে দিন। দিনে ২/৩ বার তুলোয় এ গোলাপ জলের মিশ্রণ দিয়ে পরিষ্কার করে হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে পারেন।

৫. নাকের পাশে বা ত্বকের যে কোনো জায়গায় হোয়াইট হেডস হলে সেটা কখনই চাপ দিয়ে বের করার চেষ্টা করবেন না। আতপ চালের গুঁড়োর সঙ্গে মসুর ডাল বাটা লাগালে এর থেকে মুক্তি পাবেন।

৬. দুই লিটার পানির মধ্যে ৫০টি নিমপাতা সেদ্ধ করতে হবে। পাতাগুলো নরম ও বিবর্ণ না হওয়া পর্যন্ত পানি ফুটাতে হবে। পানি সবুজ রং ধারণ করলে নামিয়ে বোতলে ঢেলে রাখতে হবে। প্রতিদিন গোসলের পানিতে ১০০মিলি পরিমাণের নিমপাতার পানি মিশিয়ে গোসল করলে চামড়ার ইনফেকশন দূর হবে। এছাড়া ব্রণ এবং হোয়াইট হেডস দূর হবে।

৭. ঘরোয়া পদ্ধতিতে ত্বক স্ক্রাব করতে পারেন। এজন্য চিনি, লেবুর রস এবং অলিভ অয়েল দিয়ে মাস্ক তৈরী করে নিন। এবার কিছুক্ষণ এই মিশ্রণ দিয়ে ত্বক ম্যাসাজ করে ধুয়ে নিন। চালের গুঁড়াও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে চিনি, লেবুর রস, অলিভ অয়েল মিশ্রণ - shajgoj.com

৮. তরমুজের রস আর লেবুর রস ত্বককে ঠান্ডা করার পাশাপাশি ত্বককে নরম করে। অন্যদিকে লেবু প্রাকৃতিক পরিষ্কারক। অতিরিক্ত তৈলাক্ত ত্বকে প্রতিদিন সকালে এটা লাগান। কারণ তৈলাক্ত ত্বকে হোয়াইটহেডস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৯. মুখে গরম ভাপ নেওয়া যেতে পারে। একটা গামলায় ধোঁয়া ওঠা গরম পানি নিয়ে তার ওপর মুখ রাখতে হবে। খেয়াল রাখতে হবে গামলা থেকে মুখের দূরত্ব কমপক্ষে যেন এক হাত থাকে। গরম ভাপ হোয়াইটহেডসের মুখ খুলতে সাহায্য করে আর খুব সহজে হোয়াইটহেডস পরিষ্কার করা যায়।

১০. মুলতানি মাটির তৈরী মাস্কও ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বকের মরা কোষ দূর হবে। আমন্ড গুঁড়া করে এর সাথে গ্লিসারিন এবং এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব হিসেবে মুখে হালকাভাবে ঘষুন। তবে মিহি গুঁড়া করবেন না, একটু যেন দানাদার থাকে। এই স্ক্রাবটি মুখের হোয়াইট হেডস দূর করতে কার্যকরী ভুমিকা পালন করে।

১১. বেকিং সোডা আর পানি দিয়ে ঘন পেস্ট তৈরী করুন। তারপর হোয়াইটহেডস আছে এমন স্থানে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

১২. মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টি আছে। আক্রান্ত স্থানে মধু, লেবু ভালো করে বিট করে মুখে লাগিয়ে রাখবেন ১৫ মিনিট। এতে করে হোয়াইটহেডস চলে যাবে।

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে মধু ও লেবু - shajgoj.com

১৩. ব্যবহৃত টি-ব্যাগ হোয়াইটহেডস নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি টি ব্যাগের ভেতরে থাকা উপাদানগুলো নিন তারপর আক্রান্ত অংশে ৪-৫ মিনিট রাব করুন। সপ্তাহে ২ বার করলেই অনেকখানি উপকার পাবেন।

১৪. টমেটো হল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা হোয়াইটহেডস দূর করে। টমেটোর খোসা ছাড়িয়ে ম্যাস করে নিন। এই পাল্প ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে রাখুন। পুরো রাত এটি এফেক্টেড এরিয়াতে কাজ করবে। সকালে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

যদি আপনার ক্লগড পোরস থেকে থাকে তাহলে শুধু পানি দিয়ে মুখ পরিষ্কার করলে চলবে না। আপনার হোয়াটহেডস্ থাকুক আর না থাকুক ওপেন পোর পরিষ্কার করার জন্য সঠিক যত্ন দরকার। তবে একটা কথা মনে রাখবেন যখন আপনার ত্বকে ব্ল্যাকহেডস্ দেখা দেবে বুঝবেন যে আপনার পোরগুলো আংশিকভাবে ব্লক হয়েছে আর হোয়াইটহেডস দেখলে বুঝবেন পুরোটাই ক্লগ হয়ে গিয়েছে। আমি পরামর্শ করবো যাদের এখনও হোয়েটহেডস হয়নি তারাও আগে থেকে ত্বকের যত্ন নিন আর যাদের হোয়েটহেডস হয়ে গিয়েছে তারা আর অপেক্ষা না করে এর থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করুন। এখানে আমি সব ঘরোয়া উপায় বলেছি আশা করছি এগুলোতেই আপনার হোয়েটহেডস সমস্যার সমাধান হবে।

ছবিঃ লিভস্ট্রং.কম

সম্পর্কিত লেখা

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!
ত্বকের যত্ন

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!

আমাদের সবার ত্বকের ধরণ ভিন্ন। তাই আমাদের ত্বকের সমস্যার ধরণও অনেক সময় ভিন্ন। কিন্তু আমাদের ত্বকের জন্য একটি কমন সমস্যা হোয়াইট হেডস। তাই হোয়াইট হেডস থে...

হোয়াইট হেডস দূর করার উপায়
ত্বকের যত্ন

হোয়াইট হেডস দূর করার উপায়

ব্ল্যাক হেডস নিয়ে আমরা নানা জায়গায় নানা ধরনের আলোচনা ও এই সমস্যার সমাধান নিয়ে অনেক আর্টিকেল দেখে থাকি। কিন্তু হোয়াইট হেডস নামক যে আরও একটি যন্ত্রণাদায়...

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!
ত্বকের যত্ন

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!

ব্ল্যাক হেডস এক ধরনের ব্রণ যার ওপর কোন পর্দা থাকে না। যা বাতাসের সাথে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারণ করে। বাস্তবিক পরিষ্কার ত্বক সবার স্বপ্ন। কিন্তু...

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!
সুস্থতা

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!

নিশ্চয়ই মনে মনে অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছেন যে এই হোয়াইট নয়েজ আবার কী, তাই না? বেশ চলুন তবে আরও গভীরে আলোচনা করা যাক। সেই ছোট্টবেলায় যখন সিনেম...

আরও পড়ুন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

পিম্পলস প্রবলেম? ট্রিটমেন্টের আগে বুঝে নিন ব্রণের ধরন ও স্কিন কনসার্ন
একনে-প্রন

পিম্পলস প্রবলেম? ট্রিটমেন্টের আগে বুঝে নিন ব্রণের ধরন ও স্কিন কনসার্ন

ইদানিং স্কিনকেয়ার নিয়ে কম বেশি সবাই সচেতন। নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে কে না চায়! তবে স্কিন প্রবলেম তো আমরা সবাই ফেইস করি, তার মধ্যে সবচেয়ে কমন হ...

ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ফেয়ারনেস ফেইসওয়াশ

হ্যালো, কিছুদিন আগেই গার্নিয়ার হোয়াইট কমপ্লিট রেঞ্জের ডে অ্যান্ড নাইট ক্রিমের রিভিউ করেছিলাম... সেখানে বলেছিলাম, আমার স্কিনে সেই ক্রিম দুটি ডার্ক স্পট...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
রিভিউ

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?

ব্ল্যাক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা...

…