গ্রিল চিকেন হোক আপনার মেহমানদারী রেসিপি!

তাপসী · Aug 20, 2013 · 1 min read

গ্রিল চিকেন হোক আপনার মেহমানদারী রেসিপি!

কম তেলে, খুব কম মসলা দিয়ে ঘরে বসেই আমরা গ্রিল চিকেন বানাতে পারি। বাইরের গ্রিল চিকেন-এ অনেক মসলা থাকে, খাওয়াটাও স্বাস্থ্যকর না। মোটামুটি কম বেশি সবাই গ্রিল পছন্দ করে। বাচ্চারাও বায়না ধরে গ্রিল চিকেন খাওয়ার জন্য। একদিন বিকালে বানাতে পারেন মুখরোচক গ্রিল চিকেন খুব কম সময়ের মধ্যে।

গ্রিল চিকেন তৈরির উপকরণ

গ্রিল চিকেন তৈরির জন্য মুরগির থাই - shajgoj.com ১। ফার্ম-এর মুরগির থাই, ৪ পিস ২। সরিষা, ২ টেবিল চামচ ৩। পেপারকর্ণ, সামান্য পরিমাণ ৪। ইতালিয়ান সিজলিং, এক চিমটি ৫। বার বি কিউ সস, এক কাপ ৬। তেল, ৬ টেবিল চামচ ৭। লবণ, পরমাণ মত ৮। গোল মরিচ গুঁড়া, আধা চামচ ৯। জয়ত্রী, আধা চামচ ১০। পোস্তদানা, আধা চামচ ১১। জয়ফল, আধা চামচ ১২। আদা বাটা, রসুন বাটা, আধা চামচ ১৩। গরম মসলা, আধা চামচ ১৪। মরিচ গুঁড়া, আধা চামচ

গ্রিল চিকেন প্রস্তুত প্রণালী

ফার্ম-এর মুরগির থাই চামড়াসহ অথবা ছাড়া কেটে নিয়ে, ভালো করে ছুড়ি দিয়ে কেচে নিন (যাদের কোলেস্টোরেল সমস্যা আছে তারা চামড়া পরিহার করুন)। এবার সরিষা (mustered), পেপারকরন, ইতালিয়ান সিজলিং, বার বি কিউ সস, গোল মরিচ গুঁড়াসহ তেল বাদে সব উপকরণ ভালো করে মুরগির সাথে মিশিয়ে ৩ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে।

গ্রিল চিকেন এর জন্য মেরিনেট করা মাংস - shajgoj.com

৩ ঘণ্টা পর একটি ফ্রাইপ্যান-এ একদম সামান্য তেল (৬ টেবিল চামচ) গরম করতে হবে। তারপর মেরিনেট করা মাংস ফ্রাইপ্যান-এ ছেড়ে দিবেন (যেহেতু ফার্ম-এর মুরগিতে অনেক তেল থাকে তাই কম তেলেই ভাজতে হবে)।

ফ্রাইপ্যান-এ গ্রিল চিকেন - shajgoj.com

প্রথমে মাংস এপিঠ ওপিঠ করে ভাজতে হবে। মাংস হালকা কালচে না হওয়া পর্যন্ত। তারপর মাংস সেদ্ধ হওয়ার জন্য ফ্রাই প্যান ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৫ মিনিট পর মাংস সেদ্ধ হয়ে আসলে দেখবেন মাংস দিয়ে অনেক পানি বের হয়ে গিয়েছে। মাংসের উপর আবার সামান্য করে বারবিকিউ সস ঢেলে দিন। পানি শুকিয়ে গেলে, গ্রিল-এর কালার ধারণ করলে নামিয়ে রায়তা দিয়ে পরিবেশন করুন।

রায়তা বানানোর প্রণালী

গ্রিল চিকেন এর জন্য রায়তা - shajgoj.com

শসা, কাঁচা মরিচ, ধনে পাতা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে টক দই-এর সাথে মিশাবেন। ভালো করে মেশানো হলে সামান্য লবণ, চিনি, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে গ্রিল চিকেন-এর সাথে পরিবেশন করুন।

( বিঃ দ্রঃ পেপারকর্ন, ইতালিয়ান সিজলিং যে কোনো সুপার স্টোর-এই পাবেন।)

পুষ্টিগুণ

১। গ্রিল চিকেন পুড়িয়ে খাওয়া হয় তাই কোলেস্টোরেল অনেক কম থাকে।

২। মুরগিতে আছে ফসফরাস, ক্যালসিয়াম। এটি আমাদের হাড় মজবুত রাখে। বিশেষ করে মেয়েদের দুর্বল হাড়ের জন্য।

৩। গ্রিল চিকেন-এ ক্যালরি আছে ১১০, ফ্যাট ২ গ্রাম,  কোলেস্টোরেল  ৪৫ মি.গ্রা, সোডিয়াম ৩৬০ মি.গ্রা, কার্বহাইড্রেট ২ গ্রাম, সুগার ১ গ্রাম, প্রোটিন ২০ গ্রাম।

৪। তাছাড়া আছে মিনারেল, ভিটামিন বি, রিবোফ্লাবিন যা ত্বকের সমতা রক্ষা করে।

আশা করি পোস্টটি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে!

ছবিঃ সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

মেহমানদারী

সুইট অ্যান্ড সাওয়ার গ্রিল চিকেন

মুখের স্বাদ বদলাতে একবার ট্রাই কিন্তু মাস্ট! হ্যাঁ হালকা টক এবং মিষ্টি স্বাদের এই গ্রিল চিকেন কিন্তু মন ভরিয়ে দেয়ার মতো একটি আইটেম। দেখে নিন কীভাবে তৈ...

ঘরেই রেস্টুরেন্ট স্বাদের সিজলিং চিলি চিকেন!
মেহমানদারী

ঘরেই রেস্টুরেন্ট স্বাদের সিজলিং চিলি চিকেন!

সিজলিং আইটেম খেতে রেস্টুরেন্ট যেন অবধারিত। কিন্তু ঘরে বসেই কিছু উপকরণের সাহায্যে তৈরি সম্ভব সিজলিং আইটেম। স্বাদটাও কিন্তু একেবারে রেস্টুরেন্টের শেফের...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

আরও পড়ুন

গ্রিল চিকেন সালাদ!
রেসিপি

গ্রিল চিকেন সালাদ!

দুপুরের মেনুতে রাখতে পারেন স্প্যানিশ ফ্লেভার গ্রিল চিকেন সালাদ! উপকরণ মুরগির হাড় ছাড়া মাংস ১ কাপ ( লম্বা করে কাটা ) পেপরিকা পাউডার ২ চা চাম...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

ভিডিও

চিকেন বার্গার

বার্গারপ্রেমীরা রেডি তো ! বাড়ির ছোট সদস্যদের প্রায়ই বায়না থাকে বার্গার খাবার। সময় আর স্বাস্থ্যের কথা মাথায় রেখে না করতে বাধ্য হতে হয় । ঝামেলা মনে হলেও...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

চিকেন চিজ বল
ভিডিও

চিকেন চিজ বল

উপকরণ নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স ১৫ গ্রাম চিকেন ২০০ গ্রাম গোলমরিচ গুঁড়া ০.৫ গ্রাম ময়দা ৬0 গ্রাম মোজেরেলা চিজ ৬০ গ্রাম লেবুর...

…