সুইট অ্যান্ড সাওয়ার গ্রিল চিকেন

sub-editor · Jul 11, 2017 · 1 min read

মুখের স্বাদ বদলাতে একবার ট্রাই কিন্তু মাস্ট! হ্যাঁ হালকা টক এবং মিষ্টি স্বাদের এই গ্রিল চিকেন কিন্তু মন ভরিয়ে দেয়ার মতো একটি আইটেম। দেখে নিন কীভাবে তৈরি করতে হয় সুইট অ্যান্ড সাওয়ার গ্রিল চিকেন ।

যা যা লাগবে-

  • মুরগির রানের পিস ২ টা ( ফার্ম এর মুরগি , চামড়াসহ )
  • টমেটো পেস্ট ১ চা চামচ
  • আদা বাটা ২ চা চামচ
  • টেস্টিং সল্ট ১ চা চামচ ( না দিয়েও করতে পারেন)
  • ভেজিটেবল স্টক কিউব ২ টা ( আমি সবসময় oxo দিয়ে করি , যদি এটা না পান তবে যেকোনো রেডিমেড চিকেন ফ্রাই মিক্স দিয়েও করতে পারেন )
  • সয়া সস ১ টেবল চামচ
  • লবন স্বাদ মতো

উপরের সব উপকরণ মুরগির সাথে মাখিয়ে মেরিনেড করে রাখুন ১ ঘন্টা , আগের দিন রাতে ও মেরিনেড করে ফ্রিজে রেখে দিতে পারেন । এবার একটা ওভেন প্রুফ ডিশ এ ছড়িয়ে উপরের ফয়েল পেপার এর ঢাকা দিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে বেক / গ্রিল করুন ২৫ মিনিট । ২৫ মিনিট পর ফয়েল পেপার ছাড়া রান্না করুন আরো ১৫ থেকে ১৮ মিনিট ।ব্যস, মুরগির পিস রেডি ।( চুলাতেও এটা করা করা যাবে , যেকোনো নন স্টিক প্যান এ অল্প তেল দিয়ে মুরগির পিস-গুলি ছড়িয়ে নিন । ঢাকনা লাগিয়ে অল্প আঁচে রান্না করুন ২৫ থেকে ৩০ মিনিট । মাঝে মাঝে নাড়াচাড়া করে উল্টে দিবেন । )

[picture]

এবার চিকেন কোটিং এর সস বানাতে যা যা লাগবে -

  • আদা মিহি কুঁচি ২ চা চামচ
  • রসুন মিহি কুঁচি ২ চা চামচ
  • টমেটো কেচাপ ৪ টেবল চামচ
  • সুইট চিলি সস ১ টেবল চামচ
  • ভিনেগার ১ টেবল চামচ
  • তেল ১ টেবল চামচ

- প্রথমে একটা বাটিতে হাফ কাপ পানির সাথে টমেটো কেচাপ , সুইট চিলি সস , ভিনেগার মিক্স করে রাখুন।

- এবার একটা প্যান এ তেল দিয়ে তাতে আদা কুঁচি আর রসুন কুঁচি দিন , নাড়াচাড়া করে মিক্স করে রাখা সসগুলো দিয়ে দিন ।

- রান্না করুন ৩ থেকে ৫ মিনিট এই মাঝারি ঘন হবার আগ পযন্ত । সস হয়ে আসার পর এতে রান্না করা মাংসের পিসগুলি দিয়ে ভালোভাবে কোটিং করে নিন । ব্যস তৈরি হয়ে গেলো সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ।

ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ

সম্পর্কিত লেখা

গ্রিল চিকেন হোক আপনার মেহমানদারী রেসিপি!
মেহমানদারী

গ্রিল চিকেন হোক আপনার মেহমানদারী রেসিপি!

কম তেলে, খুব কম মসলা দিয়ে ঘরে বসেই আমরা গ্রিল চিকেন বানাতে পারি। বাইরের গ্রিল চিকেন-এ অনেক মসলা থাকে, খাওয়াটাও স্বাস্থ্যকর না। মোটামুটি কম বেশি সবাই গ...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!
মেহমানদারী

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!

রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প খাওয়া হয়! ফ্রাইড রাইস বা চাওমিন দু'টোর সাথেই দারুণ লাগে খেতে। আচ্ছা মজার এই আইটেমটি ঘরে বানালে ক...

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?
রিভিউ

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব...

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

আরও পড়ুন

স্লো কুক পুল্ড চিকেন!
রেসিপি

স্লো কুক পুল্ড চিকেন!

খুব ঝামেলাহীন সহজ একটি রেসিপি। আমার লাঞ্চ বক্স ফেভারেট এই পুল্ড চিকেন। ভাতের সাথে কিংবা দুই পাওরুটির মাঝে পুরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবার জন্য পার...

ওভেন কুকড চিকেন স্কিউয়ার্স!
বেকিং

ওভেন কুকড চিকেন স্কিউয়ার্স!

গরুর মাংসের আইটেম খেয়ে খেয়ে একঘেয়েমি চলে আসলে ট্রাই করে দেখতে পারেন মজাদার এবং বেশ স্বাস্থ্যকর এই আইটেমটি। আচ্ছা আইটেমটির নামই তো বলা হল না! আজ আপনাদে...

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস
চা – নাস্তা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস

সাইড ডিশ , স্টার্টটার , বিকেলের নাস্তায় দারুণ লাগে এই চিকেন ড্রামস্টিকস । ফ্রাইড রাইস এর সাথে দারুণ মানিয়ে যায় এই চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কার...

সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস
মেহমানদারী

সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস

অল্প সময়ে মজার কিছু রান্না করতে চাইলে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস কিন্তু মন্দ হয় না। ছুটিরদিনে খাবার টেবিলে এই মুখরোচক আইটেমটি বাড়ির সোনামণি থেকে শ...

ইজি জেনেরাল সস চিকেন
মেহমানদারী

ইজি জেনেরাল সস চিকেন

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিক...

…