ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!

sub-editor · Nov 28, 2017 · 1 min read

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!

রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প খাওয়া হয়! ফ্রাইড রাইস বা চাওমিন দু'টোর সাথেই দারুণ লাগে খেতে। আচ্ছা মজার এই আইটেমটি ঘরে বানালে কেমন হয়? স্পেশাল কোনো অকেশনে পরিবারের সবাইকে একটু ভিন্ন স্বাদ দিতে চাইলে তৈরি করতে পারেন এই সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প। চলুন তাহলে সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প তৈরির সহজ ঘরোয়া পদ্ধতিটি জেনে নেই।

সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প তৈরির পদ্ধতি 

উপকরণ

  • মাঝারি আকারের চিংড়ি- ১৫/ ২০টি
  • লবণ- স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
  • কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
  • পেঁয়াজ- ৩টি
  • ক্যাপসিকাম কুচি- ১টি
  • রসুন থেঁতো- ৪ কোয়া
  • তেল (ভাজার জন্য)
  • চিলি সস- ১ টেবিল চামচ
  • ওয়েস্টার সস– ১ চা চামচ
  • লেবুর রস– ২ টেবিল চামচ

সস এর জন্য উপকরণ 

  • ভিনেগার- ১/৩ চা চামচ
  • ব্রাউন সুগার- ২ টেবিল চামচ (সাধারণ চিনি হলে ৩ টেবিল চামচ)
  • লবণ- ১/২ চা চামচ
  • সয়াসস- ২ টেবিল চামচ
  • পানি- ১/২ কাপ
  • কর্ণফ্লাওয়ার- ২ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ, গোলমরিচ দিয়ে মেখে রেখে দিন ২০ মিনিট। যদি ইচ্ছে হয় তবে খোসাসহও করতে পারেন।

২) আরেকটি প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নরম করে নিন। এতে রসুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। ভালো করে নেড়ে নিয়ে চিলি ও ওয়েস্টার সস দিয়ে দিন। ক্যাপসিকামও দিয়ে দিন ও অল্প আঁচে রাঁধতে থাকুন। এরপর মাখিয়ে রাখা চিংড়ি দিয়ে ভাজতে থাকুন।

৩) সসের জন্য রাখা উপকরণগুলো একসাথে মিক্স করে রাখুন। এবার আগের চিংড়ি ক্যাপসিকাম মিক্সের ঝোল খানিকটা ঘন হয়ে এলে বানিয়ে রাখা সস দিয়ে নিন। নেড়ে ভালো করে মিশিয়ে নিন।

৪) লেবুর রস দিয়ে নেড়ে দিন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে ভাত, ফ্রাইড রাইস বা চাওমিনের সাথে পরিবেশন করুন চাইনিজ খাবার সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প।

তো আর দেড়ি না করে আজই তৈরি করুন সুস্বাদু সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প এবং ছুটির দিনগুলোতে ঘরে বসেই পরিবারের সাথে উপভোগ করুন রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ ভিন্ন ধরনের মজাদার স্পাইসি এই আইটেমটি।

 

রেসিপি– সামিয়া’জ হোম কিচেন

ছবি- সংগৃহীত: shutterstock

সম্পর্কিত লেখা

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?
রিভিউ

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব...

ওয়ান-পট শ্রিম্প পাস্তা
রেসিপি

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

ব্যস্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না...

সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস
মেহমানদারী

সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস

অল্প সময়ে মজার কিছু রান্না করতে চাইলে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস কিন্তু মন্দ হয় না। ছুটিরদিনে খাবার টেবিলে এই মুখরোচক আইটেমটি বাড়ির সোনামণি থেকে শ...

মিক্সড চাওমিন
চা – নাস্তা

মিক্সড চাওমিন

চাইনিজ রেস্টুরেন্ট-গুলোতে গেলে আমরা কমবেশি সবাই চাওমিন খেয়ে থাকি। এটি অনেক ধরনেরই হয়ে থাকে, চিকেন চাওমিন, শ্রিম্প চাওমিন, মিক্সড চাওমিন, ভেজিটেবল চাওম...

আরও পড়ুন

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

মেহমানদারী

সুইট অ্যান্ড সাওয়ার গ্রিল চিকেন

মুখের স্বাদ বদলাতে একবার ট্রাই কিন্তু মাস্ট! হ্যাঁ হালকা টক এবং মিষ্টি স্বাদের এই গ্রিল চিকেন কিন্তু মন ভরিয়ে দেয়ার মতো একটি আইটেম। দেখে নিন কীভাবে তৈ...

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

কাঁচা আম এবং চিংড়ি মিশেলে থাই স্টাইলে সালাদ!
রেসিপি

কাঁচা আম এবং চিংড়ি মিশেলে থাই স্টাইলে সালাদ!

মুখের স্বাদ বদলে নিয়ে চাইলে ট্রাই করে দেখতে পারেন মজাদার এই সালাদ আইটেমটি। এই সালাদটি সাধারণত ড্রাই শ্রিম্প/ ফ্রেশ শ্রিম্প দিয়ে করা হয়ে থাকে। তবে অনেক...

শ্রিম্প উইথ ক্রিম চীজ
মেহমানদারী

শ্রিম্প উইথ ক্রিম চীজ

চীজের সাথে চিংড়ি! খেয়েছেন কখনও? পশ্চিমা দেশে কিন্তু এটি খুবই জনপ্রিয় একটি খাবার। রেস্টুরেন্টে তো শ্রিম্পের কত রকম আইটেমই খেয়ে থাকেন। আজকে নিজেই ঘরে তে...

…