শ্রিম্প উইথ ক্রিম চীজ

sub-editor · Nov 30, 2017 · 1 min read

শ্রিম্প উইথ ক্রিম চীজ

চীজের সাথে চিংড়ি! খেয়েছেন কখনও? পশ্চিমা দেশে কিন্তু এটি খুবই জনপ্রিয় একটি খাবার। রেস্টুরেন্টে তো শ্রিম্পের কত রকম আইটেমই খেয়ে থাকেন। আজকে নিজেই ঘরে তেমন একটি অন্যরকম চিংড়ির আইটেম বানিয়ে নিলে কেমন হয়। পরিবারের সবাই দেখবেন খুব মজা করেই আপনার করা নতুন রেসিপিটি খাবে। কীভাবে শ্রিম্প উইথ ক্রিম চীজ বানাবেন তার রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করলাম।

চিংড়ি মেরিনেট করতে যা যা লাগবে
  • ২৫০ গ্রাম শ্রিম্প বা চিংড়ি
  • ২ টেবিল চামচ রসুন কুঁচি
  • ১ চা চামচ মরিচ গুঁড়ো
  • ১/৪ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  • ১ টেবিল চামচ অলিভ অয়েল
[picture] ক্রিম চীজ তৈরিতে যা যা লাগবে
  • ১.৫ কাপ চিকেন স্টক
  • ১ ১/২ কাপ তরল দুধ
  • ১ কাপ হোয়াইট শেডার চীজ
  • ১ টেবিল চামচ বাটার
চিংড়ি রান্না করতে যা প্রয়োজন
  • ১টি বড় পেঁয়াজ কুঁচি
  • অর্ধেক রেড ক্যাপসিকাম ছোট ছোট কিউব করে কাটা
  • ৩ টেবিল চামচ লেবুর রস
  • ১ টেবিল চামচ অলিভ অয়েল বা সয়াবিন তেল
  • ধনেতা কুঁচি
প্রণালী

- মেরিনেটের জন্য নেয়া সব উপকরণ চিংড়ির সাথে মিশিয়ে আধা ঘন্টা রেখে দিন।

- ক্রিম চীজ তৈরির জন্য একটি হাঁড়িতে চিকেন স্টক নিন তার সাথে দুধ মিশিয়ে সেদ্ধ করুন। একবার ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে ১৫-২০ মিনিট নাড়তে থাকুন।

- মিশ্রণটি ঘন হয়ে আসলে অল্প অল্প করে এর মধ্যে চীজ দিন এবং পুরোপুরি মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

- সবশেষে বাটার যোগ করুন ও আবার নাড়ুন। ক্রিম চীজ তৈরি হয়ে গেল।

- এবার একটি ফ্রাইং প্যানে অল্প আঁচে গরম করে এতে একে একে তেল, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিন, কিছুক্ষণ সটে করুন।

- সটে হয়ে এলে এর মধ্যে মেরিনেট করে রাখা চিংড়ি দিয়ে ভুনা করে নিন। পুরোপুরি ভুনা না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। সবশেষে কুঁচি করে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।

তৈরি হয়ে গেল শ্রিম্প উইথ ক্রিম চীজ। এবার একটি বাটিতে ক্রিম চীজ নিয়ে তার উপর রান্না করে রাখা চিংড়িটি ঢালুন। উপরে ধনেপাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন। এই রেসিপিটি আপনি লাঞ্চে, ডিনারে কিংবা এপিটাইজার হিসেবেও খেতে পারেন।

ছবি - দ্যারেসিপিক্রিটিক ডট কম

লিখেছেন - শাবনাজ বেনজীর

সম্পর্কিত লেখা

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া
চা – নাস্তা

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া

শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। শীতের আমেজ থাকতে থাকতেই বাসার ছাঁদে অথবা বাড়ির বারান্দায় বারবিকিউ করার জন্য উত্তম। শেষ দুপুরের নরম রোদে প্রিয়জনদের...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

তিরামিসু
রেসিপি

তিরামিসু

বাঙালির কাছে উৎসব মানেই খাবারের স্বাদে ভিন্নতা আনার চেষ্টা করা। তাই তো আমরা ঘরে-বাইরে সব সময় নতুন নতুন খাবারের স্বাদ পেতে চাই। বিশেষ করে মিষ্টি খাবারে...

আরও পড়ুন

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!
মেহমানদারী

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!

রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প খাওয়া হয়! ফ্রাইড রাইস বা চাওমিন দু'টোর সাথেই দারুণ লাগে খেতে। আচ্ছা মজার এই আইটেমটি ঘরে বানালে ক...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

ওয়ান-পট শ্রিম্প পাস্তা
রেসিপি

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

ব্যস্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না...

…