এগ অ্যান্ড প্রন ফ্রাইড রাইস

sub-editor · Apr 19, 2018 · 1 min read

এগ অ্যান্ড প্রন ফ্রাইড রাইস

ফ্রাইড রাইস ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে! আর তার সাথে যদি থাকে চিংড়ি, তাহলে তো কথাই নেই! প্রতিদিনের খাবারের স্বাদে ভিন্নতা আনতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন সহজ ও সুস্বাদু এগ অ্যান্ড প্রন ফ্রাইড রাইস।  মেহমানদারীতেও খাবারটি পরিবেশন করতে পারেন। এতে স্বাদে আসবে ভিন্নতা।

এগ অ্যান্ড প্রন ফ্রাইড রাইস বানাবেন যেভাবে 

উপকরণ

  • চিংড়ি- ৫০০ গ্রাম, খোসা ছাড়ানো
  • পোলাও-এর চাল- ২০০ গ্রাম, (আলাদা রান্না করে নিবেন আগেই। প্যাকেটেও কিনতে পাওয়া যায় এবং সেখানে রান্নার প্রণালী দেয়া থাকে।)
  • ডিম- ২ টা, হালকা বিট করা
  • পেঁয়াজ- ৬ টি, কুঁচি
  • রসুনের কোয়া- ২ টি, কুঁচি
  • কাঁচামরিচ- ২ টি, কুঁচি
  • সয়া সস- ১/৩ কাপ
  • সুইট চিলি সস- ২ টেবিল চামচ
  • ধনেপাতা কুঁচি- ১/২ কাপ
  • সয়াবিন তেল- ২.৫ টেবিল চামচ
  • সিসেমি অয়েল- ১ চা চামচ
  • লবণ

প্রণালী

- একটি বড় ফ্রাইং প্যানে মাঝারি আঁচে সয়াবিন তেল (২ চা চামচ) গরম করে বিট করা ডিম ছেড়ে দিয়ে নেড়ে-চেড়ে ২ মিনিট একটু নরম আর ঝুরি করে রান্না করে আলাদা একটি বাটিতে উঠিয়ে রাখুন।

- একই প্যানে বাকি সয়াবিন তেল ঢেলে গরম করে তাতে প্যাজ ও রসুন কুঁচি ছাড়ুন এবং ১ মিনিট নাড়ুন মাঝারি আঁচে।

- এবার  চিংড়িগুলো ও মরিচ কুঁচি তাতে দিয়ে ২-৩ মিনিট নেড়ে দিয়ে রান্না করুন।

- রান্না করা পোলাও ও ডিমের ঝুরি মেশান। সয়া সস, সিসেমি অয়েল  ও সুইট চিলি সস মেশান এবং ভালো করে নাড়ুন ২-৩ মিনিট।

- এবার ধনেপাতা কুঁচি ছড়িয়ে ও নেড়ে দিয়ে নামিয়ে ফেলুন।

ব্যস! তৈরি হয়ে গেল মজাদার এগ অ্যান্ড প্রন ফ্রাইড রাইস। ঘরে বসেই এখন উপভোগ করুন সুস্বাদু এই খাবারটির স্বাদ।

লিখেছেন- আনিকা ফওজিয়া ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

মেক্সিকান রাইস বোল
১ ঘণ্টার রান্না

মেক্সিকান রাইস বোল

রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে রাইস বোল। ক্রিস্পি চিকেন রাইস বোল, মেক্সিকান রাইস বোল, বারবিকিউ রাইস বোল আরও কত বাহারি নাম! রেস্টু...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস
চা – নাস্তা

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্না করা খুব সহজ, শুধু সঠিকভাবে রান্না করার রেসিপিটা জানলেই হয় । মজার চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি...

আরও পড়ুন

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!
মেহমানদারী

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!

রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প খাওয়া হয়! ফ্রাইড রাইস বা চাওমিন দু'টোর সাথেই দারুণ লাগে খেতে। আচ্ছা মজার এই আইটেমটি ঘরে বানালে ক...

গ্রিন ম্যাংগো প্রন সালাদ
রেসিপি

গ্রিন ম্যাংগো প্রন সালাদ

শসা, গাজর, টমেটোর সালাদতো আমাদের প্রতিদিনই খাদ্য তালিকায় থাকে। কিন্তু স্পেশাল দিনগুলোতে অবশ্যই স্পেশাল কিছু চাই, তাই না? তাই বলে বিদেশি এমন কোন সালাদে...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

স্কিন ও হেয়ার কেয়ারে সিসেমি অয়েল বা তিলের তেলের উপকারিতা জানেন কি?
রিভিউ

স্কিন ও হেয়ার কেয়ারে সিসেমি অয়েল বা তিলের তেলের উপকারিতা জানেন কি?

সিসেমি অয়েল বা তিলের তেল রান্নার পাশাপাশি রূপচর্চায় ব্যবহার হয় বিভিন্নভাবে। স্কিন এবং হেয়ার কেয়ারে রয়েছে এর অনেক বেনেফিট, যেটা আমাদের অনেকেরই অজানা। অ...

…