মেক্সিকান রাইস বোল

তানিজা ইসলাম · Jan 16, 2020 · 1 min read

মেক্সিকান রাইস বোল

রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে রাইস বোল। ক্রিস্পি চিকেন রাইস বোল, মেক্সিকান রাইস বোল, বারবিকিউ রাইস বোল আরও কত বাহারি নাম! রেস্টুরেন্টের মতন করে আপনি বাসাতেই বানিয়ে নিতে পারেন এই ডিশটি। নানা রকম সবজিতে এখন বাজার সয়লাব, সেগুলো দিয়েই কিন্তু মজাদার মেক্সিকান রাইস বোল বানিয়ে নেওয়া যায়। যারা সময়ের অভাবে বেশী কিছু রান্না করার সময় পান না, তাদের জন্যও এই ওয়ান-ডিশ রেসিপিটি একদম পারফেক্ট। সবজির পুষ্টি সাথে মেক্সিকান ফ্লেভার! চলুন তাহলে এই রাইস বোলের রেসিপিটি জেনে নেই।

মেক্সিকান রাইস বোল তৈরির নিয়ম

উপকরণ

  • রান্না করা ভাত- ৩ কাপ (পোলাও বা বাসমতি দিয়েও করতে পারেন)
  • গাঁজর কুঁচি- ১/২ কাপ
  • সেদ্ধ মটরশুটি- ১/২ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ
  • টমেটো কুঁচি- ১ টেবিল চামচ
  • রসুন কুঁচি- ১ চা চামচ (মিহি করা)
  • কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ
  • বাঁধাকপি ঝুরি করে কাটা- ১ কাপ
  • সয়া সস- ১ চা চামচ
  • সেদ্ধ করা চিকেন কিউব- ১  কাপ
  • ভিনেগার- সামান্য
  • গোল মরিচের গুঁড়া- ১ চা চামচ
  • সুইট চিলি সস- ১ টেবিল চামচ
  • সয়াবিন তেল- ২ টেবিল চামচ
  • ডিম- ১টি
  • লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী

১) একটি বড় ফ্রাইং প্যানে মাঝারি আঁচে সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি, গাজর কুঁচি ও বাঁধাকপি কুঁচি দিয়ে হালকা করে ভেজে নিন।

২) এবার একে একে রসুন কুঁচি, টমেটো কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, লবণ ও গোল মরিচের গুঁড়া দিয়ে দিন আর নাড়তে থাকুন।

৩) এবার সেদ্ধ করা চিকেন, মটরশুটি ও রান্না করা ভাত মিশিয়ে দিন।

৪) একে একে সুইট চিলি সস, সামান্য ভিনেগার ও সয়া সস দিয়ে ২-৩ মিনিট হালকা আঁচে নাড়ুন।

৫) অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে ডিম পোঁচ করে নিন। উপরে একটু লবণ আর গোল মরিচের গুঁড়া ছিটিয়ে দিবেন।

৬) বোলে ফ্রায়েড রাইস দিয়ে উপরে স্প্রিং অনিয়ন, ডিম আর সামান্য সাদা তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করে ফেলুন।

তাহলে জেনে নিলেন পুরো রেসিপিটি। আপনার ইচ্ছামতো সাজিয়ে নিতে পারেন রাইস বোলটি। চাইলে শসা, টমেটো, ধনিয়া পাতা দিয়েও গারনিস করা যায়। বাসায় বসে রেস্টুরেন্টের মতন ম্যাক্সিকান রাইস বোলের স্বাদ নিতে আজই এই রেসিপিটি ট্রাই করুন।

ছবি- সংগৃহীত: cloudfront

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!

সাপ্তাহিক স্কিনকেয়ার রুটিনে এক্সফোলিয়েশন একটি ইম্পরট্যান্ট স্টেপ। স্কিনের ডেড সেলস ও ইমপিওরিটিস রিমুভ করে ফেইসে হেলদি গ্লো ফিরিয়ে আনে চটজলদি! কিন্তু হ...

আরও পড়ুন

রাইস পেপার রোল
চা – নাস্তা

রাইস পেপার রোল

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ একটি ডিশ রাইস পেপার রোল। তবে চলুন দেখে নিই, কীভাবে তৈরি করতে হয় রাইস পেপার রোল। উপকরণ ১০-১২টি বড় চিংড়ি ১...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

ব্রাইট ও হাইড্রেটেড স্কিন এখন একটি ময়েশ্চারাইজার দিয়েই!
রিভিউ

ব্রাইট ও হাইড্রেটেড স্কিন এখন একটি ময়েশ্চারাইজার দিয়েই!

'স্কিন দিন দিন কেমন যেন ডাল হয়ে যাচ্ছে। ইস! যদি স্কিনটা আরেকটু ব্রাইট হতো! কিন্তু ব্রাইটেনিং ক্রিম ব্যবহার করলে কি স্কিন আর হাইড্রেটেড থাকবে?' স্কিন ব...

চুলের যত্ন

চুলের যত্নে ফার্মেন্টেটেড রাইস ওয়াটার ট্রিটমেন্ট!

চুলে জট লেগে থাকা এখন কমবেশি সবারই সমস্যা। ধুলোবালি, কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্টস এর ব্যবহার আর অত্যধিক তাপ আমাদের চুলের অবস্থা তো তেজপাতা বানিয়েই...

সাংহাই নুডলস
৩০ মিনিটের রান্না

সাংহাই নুডলস

সাংহাই নুডলস জনপ্রিয় একটি চাইনিজ স্ট্রিট ফুড। এর একটি বিশেষত্ব হচ্ছে রান্নার সময়ে বিভিন্ন রকম সস ব্যবহারের জন্য এতে বেশ জুসিনেস থাকে। চাইনিজরা এই ডিশে...

…