চুলের যত্নে ফার্মেন্টেটেড রাইস ওয়াটার ট্রিটমেন্ট!

sub-editor · Jul 08, 2017 · 1 min read

চুলে জট লেগে থাকা এখন কমবেশি সবারই সমস্যা। ধুলোবালি, কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্টস এর ব্যবহার আর অত্যধিক তাপ আমাদের চুলের অবস্থা তো তেজপাতা বানিয়েই ফেলে। ফলাফল চুল আঁচড়াতে বসলেই দেখা যায় একগাদা চুল ছিঁড়ে যায়। চুলকে সফট অ্যান্ড শাইনি করার জন্য আমরা কত পার্লারে যাচ্ছি, ট্রিটমেন্ট করাচ্ছি। আবার হাজার হাজার টাকা খরচ করে কত রকমের প্রোডাক্টস কিনছি। কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না চুলের যত্নের জন্য আমাদের সবার বাসাতেই খুব সহজলভ্য একটা উপাদান আছে, ইন ফ্যাক্ট সহজলভ্য বললেও কম হয়ে যাবে আসলে, সেটা হলো চাল! হ্যা, আমি ভাতের চালের কথাই বলছি। ভাবছেন চালের সাথে চুলের কি সম্পর্ক? আজকে আমি আপনাদের সাথে একদম সহজ একটা হেয়ার কেয়ার টেকনিক শেয়ার করতে যাচ্ছি যেটা আমি আমার নিজের চুলে করে থাকি। সেটা হল রাইস ওয়াটার ট্রিটমেন্ট!

[picture]

চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই ফারমেন্টেটেড  রাইস ওয়াটার ট্রিটমেন্টের জন্য আমাদের কী কী লাগছে।
  • দেড় কাপ চাল
  • ১ লিটার পানি

কি অবাক হলেন তো? ব্যস এই দুটো জিনিসেই আপনার কাজ হয়ে যাবে! আর কিচ্ছু লাগবে না!

এবার ঐ দেড় কাপ চাল একবার ধুয়ে নিন। তারপর একটা মাঝারি সাইজের গামলায় ঐ এক লিটার পানি নিয়ে তাতে চালটুকু ভিজিয়ে নিন।

1-take-1-cup-organic-rice

এবার ভালো একটা ঢাকনা দিয়ে ঐ চালসহ পানিটুকু ঢেকে রেখে দিন, ২৪ ঘণ্টার জন্য। মাঝেমাঝে হাত দিয়ে চাল আর পানিটুকু নেড়েচেড়ে দিবেন। এখন এই ২৪ ঘণ্টায় ফার্মেন্টেশন ঘটবে, ফলে রাইস ওয়াটার টা কিছুটা অ্যাসিডিক হবে এবং এর pH লেভেল এমন লেভেলে যাবে যা আমাদের চুলের ন্যাচারাল pH লেভেলের ভারসাম্য ঠিক করে। সেই সাথে চালে থাকা ন্যাচারাল ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টি অক্সিডেন্টস পানিটায় ধীরে ধীরে ইনফিউজড হতে থাকবে। এবার গোসলের সময় আপনার রেগুলার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন।

2-wash-with-clean-water

তারপর ঐ রাইস ওয়াটারের গামলাটা থেকে ছাঁকনির সাহায্যে চালটা ছেঁকে নিন আর পানিটুকু আরেকটা গামলায় ঢেলে নিন। এবার ঐ রাইস ওয়াটারের গামলাটি পায়ের উপর রেখে মগের সাহায্যে আস্তে আস্তে আপনার মাথার স্ক্যাল্পসহ পুরো চুলে আস্তে আস্তে ঢালতে থাকুন। ঢালা শেষ হলে চুলের আগাটুকু ঐ রাইস ওয়াটারে ভিজিয়ে রাখুন, এতে করে চুলের আগাটুকু ডপ কন্ডিশনড হবে এবং আগা ফেটে যাওয়া চুলগুলো ও অনেকটাই ভদ্রস্থ দেখাবে। আধ ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন এবং পুরোনো নরম টিশার্ট দিইয়ে আলতো হাতে চুল মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন ।

6-strain-the-rice-water

এই ফারমেন্টটেড রাইস ওয়াটার হেয়ার ফলিকলগুলোকে ডিপলি নারিশ করে, হেয়ারফল কমায়, চুলে জট বাঁধতে দেয় না এবং স্কাল্পকে প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে চুলকে করে তোলে হেলদি, সফট, শাইনি আর গর্জিয়াস! একটানা কমপক্ষে দুই মাস, সপ্তাহে দুই থেকে তিনদিন এই ফারমেন্টেড রাইস ওয়াটার চুলে ব্যবহার করেই দেখুন । তফাৎটা নিজের চোখেই দেখতে পাবেন ।  Stay Beautiful, Stay Gorgeous. ছবি - টপটেনহোম রেমিডিজ ডট কম, কামট্রেন্ড ডট কম লিখেছেন -  ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

রাইস ওয়াটার স্ক্রাব | স্মুথ ও ক্লিয়ার স্কিনের ইনস্ট্যান্ট সল্যুশন!

সাপ্তাহিক স্কিনকেয়ার রুটিনে এক্সফোলিয়েশন একটি ইম্পরট্যান্ট স্টেপ। স্কিনের ডেড সেলস ও ইমপিওরিটিস রিমুভ করে ফেইসে হেলদি গ্লো ফিরিয়ে আনে চটজলদি! কিন্তু হ...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

মেক্সিকান রাইস বোল
১ ঘণ্টার রান্না

মেক্সিকান রাইস বোল

রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে রাইস বোল। ক্রিস্পি চিকেন রাইস বোল, মেক্সিকান রাইস বোল, বারবিকিউ রাইস বোল আরও কত বাহারি নাম! রেস্টু...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

ব্রাইট ও হাইড্রেটেড স্কিন এখন একটি ময়েশ্চারাইজার দিয়েই!
রিভিউ

ব্রাইট ও হাইড্রেটেড স্কিন এখন একটি ময়েশ্চারাইজার দিয়েই!

'স্কিন দিন দিন কেমন যেন ডাল হয়ে যাচ্ছে। ইস! যদি স্কিনটা আরেকটু ব্রাইট হতো! কিন্তু ব্রাইটেনিং ক্রিম ব্যবহার করলে কি স্কিন আর হাইড্রেটেড থাকবে?' স্কিন ব...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০১)

প্রশ্নটা বেসিকালি ১৩-৩০ বছর বয়সের নারী পুরুষের... কেন? মা বাবা চুলের লালচে আঠালো ভাব , আর ফেটে চৌচির হওয়া আগা দেখে রোজ ২-৩ বার বলবেন , কেন একটাবার মাথ...

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?
ফিটনেস

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?

আমাদের দেশের কনটেক্সটে ডিটক্স ওয়াটার বা ইনফিউসড ওয়াটার শব্দটা একেবারেই নতুন। লোকে বলে এর সাহায্যে নাকি এক দুই সপ্তাহের মাঝে সব মেদ ঝরিয়ে ফেলা যায়, আবা...

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

…