ডিম সবজির চিতই পিঠা

দিতি আহমেদ · Jul 04, 2019 · 1 min read

ডিম সবজির চিতই পিঠা

বিকেলের নাস্তায়  কী বানানো যায় তা নিয়ে মায়েদের চিন্তার কোনো শেষ নেই। কারণ প্রতিদিনই বাচ্চাদের চাই নিত্যনতুন খাবার। একই খাবারতো প্রতিদিন দেয়াই যাবে না। গৃহিণী কিংবা কর্মজীবী সকল মায়েদের একটাই চিন্তা- "নতুন কী ট্রাই করব"। তাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। এতে সবজি আছে যাতে আছে ভিটামিনস। আরও আছে ডিম যা প্রোটিন দিবে, আর আছে চালের গুঁড়া যা কার্বোহাইড্রেট। বাচ্চারাতো সবজি খেতেই চায় না! এই রেসিপিটিতে সবজি আছে যার ফলে বাচ্চারা স্বাদের পাশাপাশি প্রোটিনও পাচ্ছে। সুস্বাদু এই আইটেমের নাম হচ্ছে ডিম সবজির চিতই পিঠা। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে তৈরি করবেন মজাদার ডিম সবজির চিতই পিঠা!

ডিম সবজির চিতই পিঠা তৈরির পদ্ধতি-

উপকরণ

  • আতপ চালের গুঁড়া- ২৫০ গ্রাম
  • কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
  • ময়দা -১ টেবিল চামচ
  • লবণ- স্বাদমতো
  • ডিম - ৪টি
  • বরবটি কুঁচি করা - ১ কাপ
  • গাজর কুঁচি করা - ১ কাপ
  • কাঁচা মরিচ কুঁচি করা - ২ চা চামচ বা যেমন ঝাল খান তেমন দেবেন
  • পেঁয়াজ কুঁচি  - ১/২ কাপ
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি - ৩ টেবিল চামচ
  • পুদিনা পাতা কুঁচি - ১ চা চামচ
  • পানি- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. একটি বাটিতে আতপ চালের গুঁড়া ,কর্ণফ্লাওয়ার আর ময়দা ভালো করে মিশিয়ে নিন।

২. তারপর সামান্য পানি দিয়ে ৩০ থেকে ৪০ মিনিট ভিজিয়ে রাখুন।

৩. ৩০ -৪০ মিনিট পর এর মধ্যে ডিম ৪টি ভেঙে মিশিয়ে নিন। ডিমগুলো ভালো করে হাত দিয়ে মেশান যেন কোন প্রকার গুটি গুটি না থাকে এবং ভেজানো চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়।

৪. তারপর এর মধ্যে একে একে বরবটি, গাজর কুঁচি, পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদাবাটা, রসুনবাটা, ধনেপাতা কুঁচি,  পুদিনাপাতা কুঁচি, স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিন।

৫. চুলায় মাটির পাতিল গরম হতে দিন। গরম হয়ে এলে একটি কাপড়ে তেল লাগিয়ে তা দিয়ে পাতিলে তেল মাখিয়ে নিন।

৬. এবার ১টি চামচের সাহায্যে মিশ্রণটি দিয়ে দিন এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। এসময় চুলার আঁচ মৃদু থেকে একটু বেশি থাকবে। এভাবেই একটি একটি করে বানিয়ে নিন পিঠাগুলো।

এই পিঠাগুলো এমনি খেতেও খুব ভালো লাগে। তবে চাটনি বা ভর্তা এর স্বাদকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। আমার তো কেচাপ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তাহলে আজই বাসায় তৈরি করুন এবং উপভোগ করুন মজাদার  ডিম সবজির চিতই পিঠা।

 

ছবি- সংগৃহীত: ইউটিউব

 

সম্পর্কিত লেখা

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

দুধ চিতই
ডেজার্ট

দুধ চিতই

ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন পিঠার সম্ভার। এই শীতে সকাল সকাল দুধ চিতই বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার আনন্দই অন্নরকম। দেখে নিই দুধ চিতই তৈরি...

আরও পড়ুন

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ
রেসিপি

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

অসুস্থ হলে রোগী সব ধরনের খাবার খেতে পারে না বলে চিকিৎসকেরা ভেজিটেবল বা চিকেন স্যুপ খাওয়ার পরামর্শ দেন। খেতে ভালো লাগে না ভেবে অনেকে ভেজিটেবল স্যুপ একদ...

গরম গরম ভাপা পিঠা
ডেজার্ট

গরম গরম ভাপা পিঠা

নিজ হাতে এমন মজার মজার পিঠা তৈরি করে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে খাওয়ার মজাই আলাদা। আর ভাপা পিঠাকে এক কথায় শীতের পিঠার রাজাই বলা যায় কি বলুন! চলুন ত...

চিতই পিঠা
চা – নাস্তা

চিতই পিঠা

খুব সাধারন এই পিঠা বানাতে অসাধারণ দক্ষতা লাগে। গ্যাসের চুলায় চিতই পিঠা বানাতে গেলেই তা ভালভাবে টের পাওয়া যায়। আজকে সেই রেসিপি-ই জানাচ্ছি। উপকরণ...

ক্ষীর পাটিসাপটা
রেসিপি

ক্ষীর পাটিসাপটা

শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সাথে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। এলাকাভেদে পিঠার তারতম্য থাকায় আমাদের দেশের গ্...

ছোলা বুটের সালাদ
চা – নাস্তা

ছোলা বুটের সালাদ

রমজান মাসে আমাদের সবার ঘরে ইফতার মানেই ছোলা বুট লাগবেই। এই একটি আইটেম টেবিলে না থাকলে যেন বাড়ির ইফতার জমে উঠে না। তাই প্রতিদিন আমরা ছোলা ভুনা খেয়ে থাক...

…