গাজর ও নারকেলের হালুয়া

তাহসিন তারান্নুম · Aug 01, 2018 · 1 min read

গাজর ও নারকেলের হালুয়া

হালুয়া খেতে তো সবাই পছন্দ করেন। আর যদি গাজরের হালুয়া হয় তাহলে তো কথাই নেই। নাম শুনেই জিভে জল এসে যায় তাই না? আমার তো তাই হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ কোনো দিন, যেমনঃ শব-ই বরাত, শব-ই কদর, ঈদ, দাওয়াত বা এমনিতেও এই হালুয়া তৈরি হয়। চলুন আজকে এই গাজর ও নারকেলের হালুয়া বানানোর সহজ একটি রেসিপি দেখে নেই।

গাজর ও নারকেলের হালুয়া বানানোর নিয়ম

উপকরণ

  • গাজর- ১ কেজি
  • নারকেল কোরানো- ১ কাপ
  • দুধ- ২ কাপ
  • চিনি- ১ কাপ
  • ঘি- ৪ টেবিল চামচ
  • মাওয়া/খয়া- ১/২ কাপ
  • এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ
  • কাজু ও পেস্তা বাদাম কুঁচি- ১ কাপ

প্রণালী

১) প্রথমেই গাজর ছিলে ভেজিটেবল গ্রেটার দিয়ে একদম মিহি কুঁচি করে নিন। ভেজিটেবল গ্রেটার না থাকলে পেঁয়াজ গ্রেট করার টুল দিয়েও করে নিতে পারেন।

২) এবার চুলোয় একটি বড় প্যান বসিয়ে তাতে দুধ দিয়ে দিন। দুধের মধ্যে এবার গাজর আর নারকেল দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন ও দুধ বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।

৩) দুধ বলক ওঠার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন ২০ মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম রাখুন। এ সময়ের মধ্যে গাজর সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে।

৪) ২০ মিনিট পর ঢাকনা তুলে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিন যেন সব দুধ টেনে যায়। এরপর চিনি দিয়ে দিন। চিনি গলার পর তা থেকেও পানি বের হবে, নেড়েচেড়ে আবার পানি শুকিয়ে নিন। হালুয়া রান্নার একটাই মূলত কাজ, যা হলো অনবরত নাড়তে থাকা।

৫) এখন এতে ঘি দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম হাই হিট-এ রেখে ঘিয়ের মধ্যে হালুয়াটা ভালোমতো মিশিয়ে নিন।

৬) এরপর দিয়ে দিন মাওয়া/খয়া। এলাচ গুঁড়ো দিন। সব একসাথে কিছুক্ষণ নেড়ে ভালমতো মিশে গেলে এরপর বাদাম দিয়ে দিন। আপনারা চাইলে কিসমিসও দিতে পারেন। সব ভালোমতো নেড়েচেড়ে দিন।

ব্যস! খুব সহজেই হয়ে গেল মজাদার গাজর ও নারকেলের হালুয়া তৈরি।

সম্পর্কিত লেখা

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!
বিউটি টিপস

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!

গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্যআঁশসমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায় ।কাচাঁ ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর। তরকারি ও সালাদ...

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া
ডেজার্ট

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া

শবে বরাত তো এসেই গেল। পুরোনো কিছু মজাদার হালুয়ার রেসিপি আবার নতুন করে আপনাদের জন্য। কাচাঁ পেঁপের সন্দেশ উপকরণঃ কাচাঁ পেঁপে সেদ্ধ করে বাটা-...

ডিমের হালুয়া
ডেজার্ট

ডিমের হালুয়া

ডিমের তৈরি অনেক মজাদার খাবারতো খেয়েছেন, কিন্তু ডিমের হালুয়া খেয়েছেন কি? শবে বরাতে আপনারা যেন আরও একটি ভিন্নধর্মী ও অসামান্য মজাদার হালুয়া তৈরি করে সব...

মিষ্টি আলুর হালুয়া
ডেজার্ট

মিষ্টি আলুর হালুয়া

অবাক হচ্ছেন? “মিষ্টি আলুর আবার হালুয়া হয় নাকি!”- আমি নিজেও প্রথম এই কথাই বলেছিলাম। তাই, বুঝতে পারছি আপনাদের এখন কেমন চোখ কপালে উঠে রয়েছে। সাধারণত আমরা...

আরও পড়ুন

নিজেই তৈরি করুন ক্যারোট অয়েল
বিউটি টিপস

নিজেই তৈরি করুন ক্যারোট অয়েল

ছোটবেলা থেকেই শুনে আসছি গাজর ত্বক উজ্জ্বল ও ফর্সা করে। চুলের যত্নেও গাজর অতুলনীয়। এই কথা শুনে নিশ্চয়ই অনেকেই গাজর খাওয়া শুরু করেছেন। আমিও এর ব্যতিক্রম...

গাজরের হালুয়া
ডেজার্ট

গাজরের হালুয়া

হালুয়া তো আমাদের সবারই কম বেশি পছন্দ! আর হালুয়া তৈরি করাও খুব ইজি। আজ সুস্বাদু গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করবো। ডেজার্ট হিসেবে বেশ ভালো একটি অপশন এটি...

শবে বরাত স্পেশাল কাজুবাদামের হালুয়া‬
ডেজার্ট

শবে বরাত স্পেশাল কাজুবাদামের হালুয়া‬

[topbanner] কাজুবাদাম সচরাচর হালুয়া সাজানোর কাজে ব্যবহৃত হয়। আজ সেই বাদাম দিয়ে তৈরি হালুয়ার রেসিপি দেওয়া হয়েছে। খুবই সহজ উপায়ে তৈরি হালুয়ার এই রেসিপি...

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক
ত্বকের যত্ন

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক

শুধুমাত্র শীতকালীন সবজি বললে ভুল হবে গাজর এমন একটি সবজি যেটা প্রায় সারা বছর জুড়েই পাওয়া যাই। আকর্ষনীয় রঙ ও স্বাদের জন্য ছোট বড় সবার কাছেই এই সবজিটি জন...

পুষ্টিগুণে ভরপুর পেস্তা বাদামের হালুয়া
ডেজার্ট

পুষ্টিগুণে ভরপুর পেস্তা বাদামের হালুয়া

পুষ্টিগুণে ভরপুর পেস্তা বাদাম। শুধু তাই নয় খাবারে বাড়তি স্বাদ আনতেও এর জুড়ি নেই। তাই আজ আপনাদের সাথে স্বাদে পুষ্টিতে ভরপুর পেস্তা বাদাম দিয়ে একটি হালু...

…