২টি পারফেক্ট সুইট ডিশ রেসিপিস

sub-editor · Jul 28, 2018 · 1 min read

২টি পারফেক্ট সুইট ডিশ রেসিপিস

ভারি খাবারের পর একটু মিষ্টি কিছু না খেলে কি হয়? একদম না! এতে রুচি ও স্বাদ দুটোই বাড়ে! খুব সহজেই যেন ঘরেই বানিয়ে ফেলতে পারেন এমন দু’টি রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এলাম।

[picture]

 

১) নেশেস্তার হালুয়া

বাঙালির সব আনন্দ উৎসব আর আয়োজনে মিষ্টি জাতীয় খাবার থাকবেই। এটা ছাড়া যেন জমেই না। আর মিষ্টি খাবারের ভিতর হালুয়া আমাদের সবারই বেশ পছন্দ। তাই আমাদের আজকের রেসিপি - "নেশেস্তার হালুয়া"। চলুন রেসিপি-টা জেনে নেই।

উপকরণ

  • কর্ন ফ্লাওরার - ১ কাপ
  • চিনি - ২ কাপ
  • লেবুর রস - ২ টেবিল চামচ
  • ঘি - ১/২ কাপ
  • এলাচ গুঁড়া - ১/৩ চা চামচ
  • কাজু ও পেস্তা বাদাম কুচি - পরিমাণমতো
  • ফুড কালার - কয়েক ফোঁটা

প্রস্তুত প্রণালী

- প্রথমে একটি পাত্রে এক কাপ পানিতে কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে।

- এবার চুলায় একটা প্যান-এ চিনি এবং এক কাপ পানি মিশিয়ে মিডিয়াম আঁচে বারবার নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা সুন্দরমতো পানিতে গলে যায়। তারপর তাতে লেবুর রসটা দিয়ে দিতে হবে। এতে করে চিনিটা জমাট বাধবে না এবং হালুয়াতে সুন্দর একটা সুবাস আসবে।

- এবার কর্ন ফ্লাওয়ার-টা চিনির মিশ্রণে ঢেলে দিতে হবে (মনে রাখবেন, ঢালার আগে অবশ্যই কর্ন ফ্লাওয়ার-এর মিশ্রণটি আরেকবার গুলিয়ে নিতে হবে)। মিডিয়াম আঁচে মিশাতে হবে আর ঘন ঘন নাড়তে হবে ( না হলে পাত্রের নিচে লেগে যাবে)। মিশ্রণটি ধীরে ধীরে ঘন ও স্বচ্ছ হতে থাকবে, তখন চুলার আঁচ একেবারে কমিয়ে দিতে হবে। তারপর মিশ্রণটিতে এলাচ গুঁড়ো আর কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে।

- সর্বশেষ ১/২ কাপ ঘি আর বাদাম কুঁচি দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হালুয়াটি পাত্রে ঢেলে নিয়ে উপরটা চামচ বা বাটার নাইফ দিয়ে সমান করে নিতে হবে। পুরো পাত্রে অবশ্যই হালুয়া ঢালার আগে ঘি লাগিয়ে নিতে হবে। ডেকোরেশন-এর জন্য হালুয়ার উপর আরও কিছু বাদাম কুচি দিয়ে নিতে পারেন।

তৈরি হয়ে গেল মজাদার নেশেস্তার হালুয়া।

 

২) ফ্রুটস জেলো পুডিং

এই পুডিং-টা লেয়ার বাই লেয়ার সাজানো হয়। এটি দেখতেও খুব সুন্দর আর খেতেও সুস্বাদু।

উপকরণ

  • পানি
  • চিনি
  • জেলাটিন পাউডার
  • ৩/৪ রকমের ফল পছন্দমতো
  • ২৫০ মিলি দুধ
  • ফুড কালার

প্রস্তুত প্রণালী

প্রথম লেয়ার: একটি পাত্রে ৩০০ মিলি পানি নিয়ে তাতে ৩ টেবিল চামচ চিনি এবং ১.৫ চা চামচ জেলাটিন পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম আচে নাড়তে হবে। একটু আঠালো ভাব হয়ে আসলে নামিয়ে নিতে হবে (অবশ্যই দেখে নিতে হবে যে মিশ্রণটি জমছে কিনা ঠিকমতো)। তারপর একটি পাত্রে ৩/৪ রকমের পছন্দমতো ফল সাজিয়ে তার ভিতর মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে জমাট বাধার জন্যে।

দ্বিতীয় লেয়ার: একটি পাত্রে ২৫০ মিলি দুধ, ২ টেবিল চামচ চিনি আর এক চা চামচ জেলাটিন পাউডার মিশিয়ে চুলায় বসিয়ে মিডিয়াম আচে ঘন ঘন নাড়তে হবে। তারপর নামিয়ে কুসুম গরম অবস্থাতেই প্রথম লেয়ার এর উপর ঢেলে দিয়ে আবার ফ্রিজে রেখে দিতে হবে জমাট বাধানোর জন্যে।

তৃতীয় লেয়ার: একটি পাত্রে ২৫০ মিলি পানি, ২.৫ টেবিল চামচ চিনি, দুই ফোঁটা খাবার রঙ আর এক চা চামচ জেলাটিন পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। মাঝারি আচে মিশ্রণটি বানিয়ে ঠাণ্ডা করে নিয়ে কুসুম গরম অবস্থায় আগের জমাট বাধা পুডিং এর উপর ঢেলে দিতে হবে। তারপর আবার ফ্রিজে রাখতে হবে জমে পুডিং-টা তৈরির জন্যে। এখানে আপনি আপনার পছন্দ মতো যেকোনো ফুড কালার ব্যবহার করতে পারেন।

এভাবে পর পর লেয়ার-গুলো তৈরি করে ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার ফ্রুট জেলো পুডিং।

 

এই ছিল আজকের ২ টি সুইট ডিস-এর রেসিপি। বাজারের যেকোনো গ্রোসারি স্টোর থেকে এগুলো বানানোর দরকারি খাদ্য উপকরণগুলো কিনে নিতে পারবেন। তবে নিশ্চিত হয়ে নেবেন যেন তা ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত হয়। খাবার শুধু মজাদার হলেই চলবে না, সাথে স্বাস্থ্যকর হওয়া চাই। ভরসা রাখতে পারেন অনলাইন ফুডশপ -এর ওপর। তারা ন্যায্যমূল্যে নিরাপদ খাবার সরবরাহ করে থাকে।

  লিখেছেন- তামান্না তাবাচ্ছুম

সম্পর্কিত লেখা

ডেজার্ট

দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি । এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়...

ক্যারামেল কফি পুডিং
রেসিপি

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ কর...

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস না বুঝে একের পর এক ফেইসে লেয়ার আপ করছেন?
ত্বকের যত্ন

অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস না বুঝে একের পর এক ফেইসে লেয়ার আপ করছেন?

অনেক সময় আমরা না বুঝে স্কিনকেয়ার ট্রেন্ড ফলো করে একগাদা স্কিনকেয়ার প্রোডাক্ট একের পর এক ফেইসে লেয়ার আপ করি। কিন্তু মনমতো রেজাল্ট কি পাই? একগাদা প্রোডা...

আরও পড়ুন

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

ক্যারামেল পুডিং
ডেজার্ট

ক্যারামেল পুডিং

ডেজার্ট হিসেবে পুডিংয়ের জুড়ি নেই। অল্পসময়ে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্টটি। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করা যায় ক্যারামেল পুডি...

গাজর ও নারকেলের হালুয়া
ডেজার্ট

গাজর ও নারকেলের হালুয়া

হালুয়া খেতে তো সবাই পছন্দ করেন। আর যদি গাজরের হালুয়া হয় তাহলে তো কথাই নেই। নাম শুনেই জিভে জল এসে যায় তাই না? আমার তো তাই হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে...

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং
রেসিপি

ভালোবাসা দিবসের সহজ ডেজার্ট স্ট্রবেরি মিল্ক পুডিং

ভালোবাসা প্রকাশের হাজারো উপায় থাকলেও, মিষ্টি কিছু তৈরি করে প্রিয়জনকে চমকে দেওয়ার আনন্দই আলাদা। আর যদি সেই মিষ্টি হয় স্ট্রবেরি মিল্ক পুডিং, তাহলে ত...

মেল্টিং চকলেট পুডিং
ডেজার্ট

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপ...

চুলের ঘনত্ব | হেয়ার কেয়ার করে গোছা বাড়ান প্রাকৃতিক উপায়েই!
চুলের যত্ন

চুলের ঘনত্ব | হেয়ার কেয়ার করে গোছা বাড়ান প্রাকৃতিক উপায়েই!

দূষণ, ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার, ঘন ঘন আয়রন করা, ড্রায়ারের অতিরিক্ত ব্যবহারের কারণে চুল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, চুলের ঘনত্ব কমে যায়, হয়ে পড়ে নিষ্প্রাণ,...

…