মেল্টিং চকলেট পুডিং

মোঃ রাশেদ আহমেদ · May 31, 2016 · 1 min read

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপনাদের মজাদার মেল্টিং চকলেট পুডিং তৈরির পদ্ধতি জানাবো। এই পুডিংটি তৈরি করা যেমন সহজ খেতেও খুব মজা। মেহমানদারী থেকে শুরু করে যেকোন অনুষ্ঠান কিংবা বাচ্চাদের নাস্তায় পরিবেশন করতে পারেন সুস্বাদু এই আইটেমটি। চলুন তাহলে জেনে নেই মেল্টিং চকলেট পুডিং তৈরির পদ্ধতিটি।

মেল্টিং চকলেট পুডিং তৈরির পদ্ধতি 

‎উপকরণ

  • চকলেট-  ৫০ গ্রাম (অন্তত ৭০% কোকো থাকে যেন)
  • সাদা মাখন- ৫০ গ্রাম
  • ডিম- ১টা
  • ডিমের কুসুম- ১টা
  • ক্যাস্টর সুগার- ৬০ গ্রাম
  • কোকো পাউডার- ২ টেবিল চামচ
  • ময়দা- ৫০ গ্রাম
  • চকলেট স্পঞ্জ ক্রাম্ব-  ২০ গ্রাম

প্রস্তুত ‎প্রণালী 

১) প্রথমে ওভেন ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। এবার চকলেট ছোট ছোট চৌকো টুকরোয় ভেঙে নিয়ে একটা সসপ্যানে পানি গরম করে মাখন ও চকলেট একসঙ্গে গলিয়ে নিন। আগুন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা  করে নিন।

২) এবার ডিম, ডিমের কুসুম ও ক্যাস্টর সুগার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার দুটো বেকিং মোল্ড মাখন দিয়ে মাখিয়ে নিয়ে তার উপর কোকো পাউডার ছড়িয়ে দিন। ডিমের মিশ্রণের মধ্যে চকলেট মিশ্রণ মিশিয়ে আবার ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণের সঙ্গে ময়দা ও স্পঞ্জ ক্রাব মিশিয়ে ফোল্ড করে নিয়ে দুটো বেকিং মোল্ড বা ডাইসে ঢেলে নিন।

৪) এবার প্রি-হিট করা ওভেনে ১৫ মিনিট বেক করে নিন। ঠান্ডা করে বেকিং মোল্ড বা ডাইস থেকে প্লেটে ঢেলে নিন।

উপরে হুইপ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মেল্টিং চকলেট পুডিং। খুবই সহজ এবং সুস্বাদু এই পুডিংটি আজই তৈরি করুন এবং উপভোগ করুন। আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; বিবিসি.সিও

সম্পর্কিত লেখা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

ডেজার্ট

দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি । এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়...

ক্যারামেল কফি পুডিং
রেসিপি

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ কর...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

আরও পড়ুন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!
রেসিপি

ম্যাংগো পুডিং তৈরির রেসিপি!

মিষ্টিজাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু খুব বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না! কম সময়ে অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ম্যাংগো পুডিং! ক্যা...

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

ক্যারামেল পুডিং
ডেজার্ট

ক্যারামেল পুডিং

ডেজার্ট হিসেবে পুডিংয়ের জুড়ি নেই। অল্পসময়ে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্টটি। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করা যায় ক্যারামেল পুডি...

চকলেটে রূপচর্চা
কম্বিনেশন স্কিন

চকলেটে রূপচর্চা

শীতকালে শুষ্ক ত্বকের অধিকারীরা একটু বিপদেই থাকেন। মাঝে মাঝেই হাত-পা, মুখে ক্রিম বা লোশোন লাগাতে হয়। সত্যিই ঝামেলার কাজ! কিন্তু এ ঝামেলাই অনেকাংশে কমিয়...

…